শিরোনাম:
●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা ●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ●   রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা ●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার ●   চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন ●   আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   ঝালকাঠিতে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা কর্মশালা ●   রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব ●   ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন ●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক
রাঙামাটি, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৬ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধা ও সুন্দরগঞ্জ পৌর নির্বাচনে শান্তিপূর্ণ ভাবে চলছে ভোট গ্রহণ
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধা ও সুন্দরগঞ্জ পৌর নির্বাচনে শান্তিপূর্ণ ভাবে চলছে ভোট গ্রহণ
শনিবার ● ১৬ জানুয়ারী ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাইবান্ধা ও সুন্দরগঞ্জ পৌর নির্বাচনে শান্তিপূর্ণ ভাবে চলছে ভোট গ্রহণ

ছবি: সংবাদ সংক্রান্তসাইফুল মিলন, ষ্টাফ রিপোর্টার :: গাইবান্ধা ও সুন্দরগঞ্জ পৌর নির্বাচনে আজ শনিবার সকাল ৮টা থেকে শান্তিপূর্ণ ভাবে চলছে ভোট গ্রহণ । বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত।

সকালে ভোট গ্রহণের শুরুতে কেন্দ্রগুলোয় ভোটার উপস্থিতি কম দেখা গেছে। ভোটকেন্দ্রগুলোর বাইরে মেয়র প্রার্থী উপস্থিতি দেখা গেছে।

সকাল ৯টায় গাইবান্ধা সরকারি কলেজ কেন্দ্রে ভোট কেন্দ্র পরিদর্শন করেন সতন্ত্র প্রার্থী মতলুবর রহমান।
এছাড়াও সকাল ৯টার পরে ভোট কেন্দ্র পরিদর্শন করেন, সতন্ত্র প্রার্থী মির্জা হাসান, সতন্ত্র প্রার্থী আহছানুল করিম লাচু।

গাইবান্ধা পৌর নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে মেয়র পদে- শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, শহিদুজ্জামান শহীদ (ধানের শীষ প্রতীক), আনওয়ার-উল-সরওয়ার (রেল ইঞ্জিন প্রতীক), ফারুক আহমেদ (কেরাম বোর্ড), শামছুল আলম (মোবাইল প্রতীক), আহছানুল করিম লাচু (চামচ প্রতীক), মির্জা হাসান (জগ প্রতীক), ও মতলুবর রহমান (নারিকেল গাছ প্রতীকে) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ পৌরসভায় মেয়র পদে ৮ জন, সংরক্ষিত মহিলা পদে ১৭ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৪১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। পৌরসভায় মোট ভোট সংখ্যা ৫১ হাজার ৩শ’ ৮৭ জন। এরমধ্যে পুরুষ ২৪ হাজার ৫শ’ ৫৯০ জন এবং নারী ভোটার ২৬ হাজার ৭শ’ ৯৭ জন। ৯টি ওয়ার্ডের ৩১টি কেন্দ্রের ১শ’ ৫৩টি কক্ষে ভোট গ্রহণ চলছে। এখন পর্যন্ত ভোট সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে।

অন্যদিকে সুন্দরগঞ্জ পৌর নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে মেয়র পদে- আব্দুল্লাহ আল মামুন, আব্দুর রশিদ রেজা সরকার ডাবলু (লাঙ্গল প্রতীক), দেবাশীষ কুমার সাহা (মোবাইল প্রতীক), আবুল খায়ের মশিউর রহমান সবুজ (ধানের শীষ প্রতীক), খয়বর হোসেন মওলা (নারিকেল গাছ প্রতীক), আল শাহাদৎ জামান (জগ প্রতীক) গোলাম আহসান হাবীব মাসুদ (এনডিএম) (সিংহ) প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ পৌরসভায় মেয়র পদে ৭ জন, সংরক্ষিত মহিলা ১১ জনসহ কাউন্সিলর পদে ৩৩ জন নির্বাচন করছেন। পৌরসভায় মোট ভোট সংখ্যা ১৪ হাজার ৭১ জন। এরমধ্যে পুরুষ ৬ হাজার ৮৬৩ জন এবং নারী ভোটার ৭ হাজার ২০৮ জন। ৯টি ওয়ার্ডের ৯টি কেন্দ্রের ৪৪টি কক্ষে ভোট গ্রহণ চলছে। এখন পর্যন্ত ভোট সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)