শিরোনাম:
●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা ●   তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন ●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা ●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ●   রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা ●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার ●   চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন ●   আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   ঝালকাঠিতে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা কর্মশালা ●   রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব ●   ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন
রাঙামাটি, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৬ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধা ও সুন্দরগঞ্জ পৌরসভায় উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু শান্তিপূর্ণ ভোট গ্রহণ : চলছে গণনা
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধা ও সুন্দরগঞ্জ পৌরসভায় উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু শান্তিপূর্ণ ভোট গ্রহণ : চলছে গণনা
শনিবার ● ১৬ জানুয়ারী ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাইবান্ধা ও সুন্দরগঞ্জ পৌরসভায় উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু শান্তিপূর্ণ ভোট গ্রহণ : চলছে গণনা

ছবি: সংবাদ সংক্রান্তষ্টাফ রিপোর্টার :: আজ ১৬ জানুয়ারি শনিবার গাইবান্ধা ও সুন্দরগঞ্জ পৌর নির্বাচনে দিনভর শীত ও ঘন কুয়াশাকে উপেক্ষা করে উৎসবমুখর পরিবেশে প্রতিটি কেন্দ্রেই বিপুল সংখ্যক ভোটারের উপস্থিতিতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট গ্রহণ সম্পন্ন হয়। এবার পুরুষ ভোটারের চেয়ে মহিলা ভোটারদের উপস্থিতি বেশী লক্ষ্য করা গেছে।

গাইবান্ধা পৌরসভার বিভিন্ন কেন্দ্র ঘুরে জানা গেছে, দুপুর ১টার মধ্যে প্রায় ৫৫ শতাংশ ভোট পড়ে। তবে গাইবান্ধা পৌরসভার সরকারি কারিগরি টেক্সটাইল ভোট কেন্দ্র ও সরকারপাড়া প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া অন্য সব কেন্দ্রের পরিস্থিতি ছিল শান্তিপূর্ণ।

এদিকে সুন্দরগঞ্জ পৌরসভা নির্বাচনে কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ভোট গ্রহণ উপলক্ষে দুই পৌরসভার প্রতিটি ভোট কেন্দ্র ও শহরে পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়। এ দুটি পৌরসভায় ৫ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করে।
ভোট গ্রহণের জন্য শুধু গাইবান্ধা পৌরসভার ৯টি ওয়ার্ডে ৯ জন ম্যাজিষ্ট্রেট, ২ নির্বাহী ম্যাজিষ্ট্রেট, তাদের সমন্বয়ের জন্য আরেকজন ম্যাজিষ্ট্রেট, র‌্যাবের তিনটি দল, পুলিশ সদস্য ৫শ’ ২৮ জন, আনসার ৪শ’ ৮০ জন দায়িত্ব পালন করে।
গাইবান্ধা পৌরসভায় মেয়র পদে ৮ জন, সংরক্ষিত মহিলা পদে ১৭ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৪১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপরদিকে পৌরসভায় মেয়র পদে ৭, সংরক্ষিত মহিলা পদে ১১ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৩২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

গাইবান্ধা পৌরসভার মেয়র প্রার্থীরা হচ্ছেন- শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর (আ’লীগ), মো. শহিদুজ্জামান শহীদ (বিএনপি), মো. আনওয়ার-উল-সরওয়ার (স্বতন্ত্র), ফারুক আহমেদ (স্বতন্ত্র), মো. শামছুল আলম (স্বতন্ত্র), মো. আহছানুল করিম (স্বতন্ত্র) মো. মির্জা হাসান (স্বতন্ত্র) ও মতলুবর রহমান (স্বতন্ত্র)।

সুন্দরগঞ্জ পৌরসভায় মেয়র প্রার্থীরা হচ্ছেন-মো. আব্দুল্লাহ আল মামুন (আ’লীগ), মো. আব্দুর রশিদ রেজা সরকার ডাবলু (জাপা), দেবাশীষ কুমার সাহা (আ’লীগ বিদ্রোহী), আবুল খায়ের মো. মশিউর রহমান সবুজ (বিএনপি), মো. খয়বর হোসেন মওলা (আ’লীগ বিদ্রোহী), মো. আল শাহাদৎ জামান (স্বতন্ত্র), মো. গোলাম আহসান হাবীব মাসুদ (এনডিএম)।

গাইবান্ধা পৌরসভায় মোট ভোট সংখ্যা ৫১ হাজার ৩শ’ ৮৭ জন। এরমধ্যে পুরুষ ২৪ হাজার ৫শ’ ৫৯০ জন এবং নারী ভোটার ২৬ হাজার ৭শ’ ৯৭ জন। ৯টি ওয়ার্ডের ৩১টি কেন্দ্রের ১শ’ ৫৩টি কক্ষে এবং সুন্দরগঞ্জ পৌরসভায় মোট ভোট সংখ্যা ১৪ হাজার ৭১ জন। এরমধ্যে পুরুষ ৬ হাজার ৮৬৩ জন এবং নারী ভোটার ৭ হাজার ২০৮ জন। ৯টি ওয়ার্ডের ৯টি কেন্দ্রের ৪৪টি কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)