শিরোনাম:
●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ●   অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন ●   ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ ●   পার্বতীপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক ●   সিলেট সরকারি তিব্বিয়া কলেজের চাকরি আত্মীকরণের নির্দেশ ●   গোয়াসপুর : সবুজ ক্যানভাসে ইতিহাস ও ঐতিহ্যের স্মারকলিপি ●   কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত
রাঙামাটি, রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২৬ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » কৃষি » রাঙামাটিতে প্রীতি ফুটবল ম্যাচ
প্রথম পাতা » কৃষি » রাঙামাটিতে প্রীতি ফুটবল ম্যাচ
শুক্রবার ● ২৬ ফেব্রুয়ারী ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটিতে প্রীতি ফুটবল ম্যাচ

---

ক্রীড়া প্রতিবেদক :: রাঙামাটিতে এফসি লন্ডন ফুটবল ক্লাব ও রাঙামাটি সোনালী অতিত খেলোয়াড়দের সাথে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে ৷
শুক্রবার ( ২৬ ফেব্রুয়ারী ) বিকেলে চিংহ্লামং মারী স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচটির আয়োজন করে রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থা ৷
এ সময় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিন, অতিরিক্ত পুলিশ সুপার শহীদ উল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) চিত্ত রঞ্জন পাল, রাঙামাটি নব নির্বাচিত পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি সুনীল কান্তি দে, প্রাক্তন পৌর মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, পৌর কাউন্সিলর কালায়ন চাকমাসহ জেলা প্রাক্তন খেলোয়াড়বৃন্দরা আগত এফসি লন্ডন ফুটবল ক্লাব ও সোনালী অতিতের খেলোয়াড়দের সাথে পরিচিতি ও শুভেচ্ছা বিনিমিয় শেষে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে এফসি লন্ডন ফুটবল ক্লাবকে একটি শুভেচ্ছা ক্রেষ্ট প্রদান করেন৷
এফসি লন্ডন ফুটবল ক্লাব ও রাঙামাটি সোনালী অতিত খেলোয়াড়রাও ফুল দিয়ে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করেন ৷
৯০ মিনিটের খেলার প্রথমার্ধে এফসি লন্ডন ফুটবল ক্লাব, রাঙামাটি সোনালী অতিত খেলোয়াড় ও দর্শকদের মাতিয়ে রাখতে রাঙামাটি জেলা প্রশাসক সোনালী অতিতের পক্ষে ১৩নং জার্সি পড়ে খেলায় অংশ গ্রহণ করে ৷ সোনালী অতিতের পক্ষে দেশের জাতীয় খেলোয়াড়দের মধ্যে অরুণ চাকমা, বরুণ চাকমা, অতিশ, কিংশুকসহ অনেক খেলোয়াড় অংশ গ্রহণ করে ৷
খেলার প্রথমার্ধে দুই পক্ষের মাঝে কোন গোল পাওয়া না গেলেও খেলার দ্বিতীয়ার্ধে এফসি লন্ডন ফুটবল ক্লাবের পক্ষে ১০নং জার্সি পরিহিত তোফাজ্জল ইসলাম ১ম গোল ও ৯নং পরিহিত জাকির হোসেন খান ২য় গোলটি করে ৷ শেষ পর্যন্ত ৯০মিনিটে রেফারির শেষ হুইসেল বাজিয়ে খেলার সমাপ্তি ঘোষনা করে ৷
প্রধান রেফারি হিসেবে খেলা পরিচালনা করেন মোঃ সোহেল আহম্মেদ এবং সহকারী রেফারি হিসেবে হাসমত আলী ও সুমন চৌধুরী এবং ৪র্থ রেফারি হিসেবে ছিলেন আবুল বাশার চৌধুরী ৷





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)