শিরোনাম:
●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট
রাঙামাটি, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২০ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় অটোরিকশাচালক নিহত
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় অটোরিকশাচালক নিহত
বুধবার ● ২০ জানুয়ারী ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় অটোরিকশাচালক নিহত

---ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় সোহেল খলিফা (৩৩) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। দুর্ঘটনায় অটোরিকশার দুই যাত্রী গুরুতর আহত হয়। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় নবগ্রাম-ঝালকাঠি সড়কের বাউকাঠি কাজীবাড়ি এলাকায় লেগুনা ও অটোরিকশার সংর্ঘষে এ দুর্ঘটনা ঘটে। আহতদের বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নবগ্রাম থেকে অটোরিকশায় দুই যাত্রী নিয়ে ঝালকাঠি আসছিল সোহেল খলিফা। বাউকাঠি কাজীবাড়ির সামনে এলে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী লেগুনার সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালক সোহেলের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় পিংকি নামে এক কিশোরী ও অপর এক যাত্রী আহত হয়। আহত পিংকির অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ। নিহত অটোরিকশাচালক সোহেল দক্ষিণ বাউকাঠি গ্রামের জালাল খলিফার ছেলে।
ঝালকাঠি থানার উপপরিদর্শক অচিন্ত কুমার পাল বলেন, নিহত অটোরকিশাচালকের লাশ পরিবারের অনুরোধে বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে। আহত পিংকির অবস্থা আশঙ্কাজনক।

পছন্দের ছেলের সঙ্গে বিয়ে না দেওয়ায় কিশোরীর আত্মহত্যা

ঝালকাঠি :: পছন্দের ছেলের সঙ্গে বিয়ে না দেওয়ায় মায়ের সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছে জান্নাতুন নেছা ইমি (১৪) নামে এক কিশোরী। মঙ্গলবার বিকেলে ঝালকাঠির নলছিটি উপজেলার রানাপাশা গ্রামের বাড়ির ভেতর থেকে তাঁর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ইমি নলছিটি উপজেলার রানাপাশা গ্রামের মৃত মাসুদ মাঝির মেয়ে। সে রানাপাশা মাধ্যমিক বিদ্যালয়ে অস্টম শ্রেণিতে পড়তো।
পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রতিবেশী খালেক মাঝির ছেলে সুমন মাঝির (২২) সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল ইমির। মেয়ের পরিবার এ সম্পর্ক মেনে না নেওয়ায় গত বছরের ১২ ডিসেম্বর তাঁরা গ্রাম থেকে পালিয়ে অন্যত্র চলে যায়। মেয়ের মা ফারজানা বেগম এ ঘটনায় গত ১৮ ডিসেম্বর নলছিটি থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। এতে প্রেমিক সুমন মাঝি, তাঁর বাবা, বড়ভাই ও দুই ভগ্নিপতিকে আসামি করা হয়। মামলার পর ইমিকে সুমন মাঝি বাড়িতে পাঠিয়ে দেয় । পরবর্তীতে একাধিকবার ইমি তাঁর পরিবারকে সুমনের সঙ্গে বিয়ে দিতে বললেও পরিবার বয়ওসের কারনে রাজি হয়নি। এক পর্যায়ে মায়ের সঙ্গে অভিমান করে ইমি মঙ্গলবার দুপুরে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেচিয়ে আত্মহত্যা করে।
নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) আবদুল হালিম তালুকদার বলেন, বিকেলে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। বুধবার সকালে ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পূর্বের অপহরণ মামলায় সুমন মাঝি পলাতক রয়েছে ।

জামালপুরের জেলা জজকে সৎ ও দেশপ্রেমিক দাবি করে সংবাদ সম্মেলন

ঝালকাঠি :: ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের রাজাপুর গ্রামের বাসিন্দা ও জামালপুরের জেলা ও দায়রা জজ জুলফিকার আলী খান মাসুক একজন সৎ, নিষ্ঠাবান ও দেশপ্রেমিক বলে দাবি করেছেন তাঁর স্বজন ও স্থানীয়রা। তাঁর বিরুদ্ধে অপপ্রচার করে সম্মানহানির চেষ্টা চালাচ্ছেন প্রতিবেশী গোলাম সাঈদ খান। এ ঘটনার বিচার দাবি করে সোমবার সন্ধ্যায় ঝালকাঠি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন বিচারক জুলফিকার আলী খান মাসুকের স্বজন ও এলাকাবাসী। এতে লিখিত বক্তব্য পড়ে শোনান রাজাপুর গ্রামের বাসিন্দা খলিলুর রহমান।
লিখিত বক্তব্যে দাবি করা হয়, গোলাম সাঈদ খান একজন প্রতারক, মিথ্যাবাদী ও ভন্ড। তিনি ভাইদের ঘর থেকে উচ্ছেদ করার জন্য নিজের ঘর নিজেই ভেঙে বিচারক জুলফিকার আলী খান মাসুক ও তাঁর পরিবারের নামে অপপ্রচার চালাচ্ছেন। গোলাম সাঈদ খান নিজেই একজন দখলবাজ। নিজের নামে বিএস পর্চায় ১২ আনা অংশ লিখে নিয়ে সৎভাইদের ঠকিয়েছেন। তিনি জন্মস্থান থেকে তাড়িয়ে দেওয়ায় সৎভাইরা আজ দিনমজুরের কাজ করতে বাধ্য হচ্ছে। সংবাদ সম্মেলনে উপস্থিত গোলাম সাঈদ খানের সৎভাই হাসান খান বলেন, আমার বাবার কবরস্থান দখল করে গোলাম সাঈদ খান ঘর নির্মাণ করেছেন। জজ সাহেব আমাদের বংশের উজ্জল নক্ষত্র। তিনি কখনো কারো জমি দখল করেনি। বরং জমিজমা নিয়ে আমাদের মধ্যে বিরোধ তিনি মিমাংসা করে দিয়েছেন। এসব বৈঠকে গোলাম সাঈদ খানও উপস্থিত ছিলেন। সেই মিমাংসাকৃত জমিতে দেয়াল নির্মাণ করা হচ্ছে। এতে কারো জমি দখলের প্রশ্নই আসে না।
একটি সংবাদ সম্মেলনে গোলাম সাঈদ খান বিচারক জুলফিকার আলী মাসুককে জঙ্গি-জামায়াতের সঙ্গে সম্পর্ক রয়েছে বলে মিথ্যা তথ্য উপস্থাপন করেছেন, যা দ-নীয় অপরাধ। প্রকৃতপক্ষে গোলাম সাঈদ খান নিজেই জামায়াতের পৃষ্ঠপোষক। তাঁর আপন ভায়রা এ্যাড. হাফিজুর রহমান জেলা জামায়াতের আমির। তিনি নিজের অপরাধ ঢাকতে জজ সাহেবের নামে মিথ্যা অপবাদ দিয়ে সম্মানহানির চেষ্টা চালাচ্ছেন। গোলাম সাঈদের এসব মিথ্যা অপপ্রচারে কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানান এলাকাবাসী।
সংবাদ সম্মেলনে বিচারক মাসুকের চাচাতো ভাই মনোয়ার হোসেন খান, আনোয়ার হোসেন খান, চাচাতো ভাইয়ের ছেলে আল মামুন, গোলাম সাঈদ খানের সৎভাই কাওছার খান ও হাসান খান প্রতিবেশী খলিলুর রহমান উপস্থিত ছিলেন। গত ১৬ জানুয়ারি জামালপুরের জেলা ও দায়রা জজ জুলফিকার আলী খানকে জমিদখলকারী আখ্যা দিয়ে ঝালকাঠি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে উদীচীর জেলা সভাপতি গোলাম সাঈদ খান ।

ঝালকাঠিতে কৃষকদের মাঝে বিনামূল্যে পাওয়ার পাম্প বিতরণ

ঝালকাঠি :: মুজিববর্ষ উপলক্ষে ‘কৃষিই সমৃদ্ধি’ স্লোগানে, ঝালকাঠি সদর উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে, কৃষকদের কৃষি কাজে সহায়তার লক্ষে ১০টি পাওয়ার পাম্প (এলএলপি) বিনামূল্যে বিতরণ করা হয়েছে। জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সহসভাপতি খান আরিফুর রহমান মঙ্গলবার সংশ্লিষ্টদের হাতে দলিলসহ পাওয়ার পাম্প তুলে দিয়ে কর্মসূচি উদ্বোধন করেন। সদর উপজেলা নির্বাহী অফিসার সাবেকুন নাহারে সভাপতিত্বে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মঈন তালুকদার, উপজেলা কৃষি অফিসার রিফাত সিকদার জুয়েল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাছরিন আক্তার ও কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কৃষি বিভাগের ‘বরিশাল, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি,বরগুনা,মাদারীপুর ও শরীয়তপুর কৃষি উন্নয়ন প্রকল্প’ এর আওতায় গঠিত গ্রুপ সদস্যদের এ সহায়তা দেয়া হয়।





ঝালকাঠি এর আরও খবর

ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি
বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি
তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল
ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত
শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু
মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২
বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে
ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয়

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)