বুধবার ● ২০ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির ৬ দফা দাবিতে স্মারকলিপি প্রদান
ঝালকাঠিতে ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির ৬ দফা দাবিতে স্মারকলিপি প্রদান
গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি প্রতিনিধি :: ৬ দফা দাবিতে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির ঝালকাঠি জেলা কমিটি। আজ বুধবার সকালে জেলা প্রশাসক ও জেলা মৎস্য কর্মকর্তা বরাবর এই স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপির দাবির মধ্যে রয়েছে দেশের সকল নদীর মোহনায় ক্যাপিটাল, ড্রেজিং করতে হবে, ওই সকল মোহনা থেকে খুটাজাল, নেটজাল, বেহেন্দী জাল, উচ্ছেদ করতে হবে। মৎস্য বিভাগের সকল পর্যায়ে প্রকল্পে মৎস্যজীবী জেলে সংগঠনের প্রতিনিধি অন্তরভুক্ত করতে হবে। মৎস্যজীবী জেলেদের সংখ্যা পর্যায়ক্রমে নিয়ন্ত্রনে আনতে হবে ও মৎস্যজীবী জেলেদের এফ আই ডি কার্ড সংশোধনে মৎস্যজীবী জেলে সংগঠনের প্রতিনিধি অন্তভুক্ত করা। ভূমিহীন মৎস্যজীবী জেলেদের নামে খাস জমি বরাদ্দ দিতে হবে ও দেশের সকল নদী থেকে খুটাজাল, নেটজাল, বেহেন্দী জাল উচ্ছেদ করে জেলেদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করাসহ লিখিত ৬ টি দাবি তুলে ধরা হয়।
এ সময় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির ঝালকাঠি জেলা আহবায়ক কমিটির সভাপতি আউবআলী তালুকদার ও সাধারণ সম্পাদক মো.রফিকুল ইসলামের এর নেতৃত্বে আরো উপস্থিত ছিলেন কোশাদক্ষ্য মো.জাফর মাঝি,মো.শহিদসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।





ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি
বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র্যালি
তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল
ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত
শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু
মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২
বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে
ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয়