বৃহস্পতিবার ● ২১ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » সকল বিভাগ » মরহুম আছাব উদ্দিনের কুলখানি সম্পন্ন
মরহুম আছাব উদ্দিনের কুলখানি সম্পন্ন
সিলেট প্রতিনিধি :: বিকল্পধারা বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি এবং যুক্তরাজ্য শাখার সভাপতি আলহাজ্ব মোহাম্মদ অহিদ উদ্দিনের বড় ভাই মরহুম আলহাজ্ব আছাব উদ্দিনের কুলখানি আজ বৃহস্পতিবার ২১ জানুয়ারি বাদ জোহর সিলেট শহরের শিবগঞ্জের লামাপাড়ার বাসভবনে (২৭ মোহিনী) অনুষ্ঠিত হয়েছে।
আলহাজ্ব আছাব উদ্দিন গতবছরের ১৮ ডিসেম্বর মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে ইন্তেকাল করেন। তিনি সিলেট জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন কোম্পানির তালিকাভুক্ত প্রথম শ্রেণীর ঠিকাদার ছিলেন। মরহুম আছাব উদ্দিন সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার দেউল গ্রামের বিশিষ্ট শিক্ষক মরহুম আলহাজ্ব ফরমুজ আলী মাস্টারের বড় ছেলে। কুলখানিতে শরিক হয়েছেন তার আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব এবং শুভানুধ্যায়ীরা।





দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম
আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু
ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা
পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন
কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ