রবিবার ● ২৪ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » খাগড়াছড়ি » দীঘিনালায় পিসিপি নেতা অনন্ত চাকমাকে আটকের ঘটনায় প্রতিবাদ
দীঘিনালায় পিসিপি নেতা অনন্ত চাকমাকে আটকের ঘটনায় প্রতিবাদ
সংবাদ বিজ্ঞপ্তি :: ইউনাইটেড পিপলস ডেমোক্রিটিক ফ্রন্ট (ইউপিডিএফ-মুল) বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) এর খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি সমর চাকমা ও সাধারণ সম্পাদক নিকেল চাকমা আজ শনিবার ২৩ জানুয়ারি সংবাদ মাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে সেনাবাহিনী কর্তৃক পিসিপির দীঘিনালা উপজেলা শাখার সভাপতি অনন্ত চাকমাকে আটকের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বিবৃতিতে নেতৃদ্বয় অভিযোগ করে বলেন, শনিবার ২৩ জানুয়ারি সকাল ১০টায় পিসিপি’র দীঘিনালা উপজেলা শাখার সভাপতি অনন্ত চাকমা বাবুছড়া নতুন বাজার থেকে সাংগঠনিক কাজে মোটর সাইকেল যোগে দীঘিনালা সদর এলাকায় যাচ্ছিলেন। এ সময় বাবুছড়া পুরাতন বাজারে অবস্থিত সেনাবাহিনীর বাবুছড়া সাব জোনের চেক পোস্টে মোটর সাইকেল থামিয়ে দায়িত্বরত সেনাসদস্যরা তাকে আটক করে নিয়ে যায়। বর্তমানে তাকে সেনাবাহিনীর হেফাজতে রাখা হয়েছে।
নেতৃদ্বয় ক্ষোভ প্রকাশ করে বলেন, বর্তমান সরকার ক্ষমতায়সীন থেকে দেশের সাধারণ মানুষের বাক্ স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতাসহ নাগরিক অধিকার পর্যন্ত হরণ করছে। ক্ষমতায় টিকে থাকার জন্য নিজ দলীয় ছাড়া দেশে অন্য কোন রাজনৈতিক দলকে সুষ্ঠুভাবে সাংগঠনিক কার্যক্রম চালাতে দিচ্ছেনা, রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনীকে দিয়ে তা কঠোর ভাবে হস্তক্ষেপ করছে। এর মাধ্যমে সরকার দেশে অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম করে এক অরাজক পরিস্থিতি জিইয়ে রেখেছে।
বিবৃতিতে নেতৃদ্বয় অবিলম্বে পিসিপি নেতাকে নিঃশর্ত মুক্তি প্রদান ও বেআইনী ভাবে ধরপাকড় বন্ধের দাবি জানান।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১