রবিবার ● ২৪ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে নিখোঁজ যুবকের পুকুর থেকে লাশ উদ্ধার
রাউজানে নিখোঁজ যুবকের পুকুর থেকে লাশ উদ্ধার
আমির হামজা, ষ্টাফ রিপোর্টার :: চট্টগ্রামের রাউজানে রাতে দোকান থেকে বের হয়ে নিখোঁজ হওয়া জামাল উদ্দিনের (৪২) লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বেলা সাড়ে ১১ টায় রাউজান পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের পালিত পাড়ার কালীপদ ডাক্তারের বাড়ির পেছনের নির্জন পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত জামাল উদ্দিন রাউজান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ছিটিয়াপাড়া এলাকার সুলতানপুর গ্রামের খুলুন সিকদার বাড়ির মৃত সিদ্দিক আহমেদের ছেল। পরিবারের দাবি এটি পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। জমি সংক্রান্ত বিষয়ে প্রতিবেশীর সাথে পূর্বত্রতা ছিল, এ কারণে হত্যা করা হয়েছে বলে জানান তাঁর পরিবার। নিহত জামাল উদ্দিন ২ ছেলে ১ মেয়ে সন্তানের জনক। এ বিষয়ে ঘটনাস্থলে রাউজান থানার উপ-পরিদর্শক মো. ইসমাইল জানান, খবর পেয়ে নির্জন এলাকার একটি পুকুর থেকে লাশ উদ্ধার করা হয়েছে। শরীরে আঘাতের কোন চিহ্ন নেই। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিবার মামলা দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।





মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা
মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ
হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি
মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু
বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার
রাউজানে এবার বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ
অপরাধ দমনে কোনো ছাড় নয়, দলমত নির্বিশেষে জিরো টলারেন্স : প্রতিমন্ত্রী মীর হেলাল
চুয়েট ক্লাব এর ইফতার মাহফিল