শিরোনাম:
●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ●   ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ ●   সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব ●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ ●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় ●   বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন ●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে ●   বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু ●   এমবিবিএস ডিগ্রী ছাড়াই ‘ডাক্তার’ অর্ধলক্ষ টাকা জরিমানা ●   গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ ●   ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত ●   আত্রাইয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু ●   ঈশ্বরগঞ্জ হাসপাতালে বহিরাগতদের খাবার বিতরণ : ৭ জনকে শোকজ ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি ●   রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ ●   রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) ●   সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
রাঙামাটি, শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৪ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » গাইবান্ধা » প্রধানমন্ত্রী গৃহহীন অসহায় পরিবারের জন্য ঘর নির্মাণ করে দিচ্ছেন : ডেপুটি স্পিকার
প্রথম পাতা » গাইবান্ধা » প্রধানমন্ত্রী গৃহহীন অসহায় পরিবারের জন্য ঘর নির্মাণ করে দিচ্ছেন : ডেপুটি স্পিকার
রবিবার ● ২৪ জানুয়ারী ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রধানমন্ত্রী গৃহহীন অসহায় পরিবারের জন্য ঘর নির্মাণ করে দিচ্ছেন : ডেপুটি স্পিকার

ছবি: সংবাদ সংক্রান্তষ্টাফ রিপোর্টার :: জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া বলেছেন- দু:স্থ, অসহায় ও গৃহহীনদের মাথা গোজার ঠাঁই একটি পরিপূর্ণ ঘর উপহার হিসেবে তাদের হাতে তুলে দিচ্ছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের গৃহহীন প্রতিটি পরিবারকে থাকার জন্য তাদের স্বপ্নের নীড় তৈরি করে দেয়ার উদ্যোগ নিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর এ উদ্যোগকে সফল করতে সরকারের পাশাপাশি বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান তিনি। তিনি বলেন, এ কাজে প্রতাজন্ত্রের কর্মচারী, জনপ্রতিনিধি ও বিত্তবানরা এগিয়ে এলে দেশে একটি পরিবারও গৃহহীন থাকবে না।
আজ শনিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিববর্ষ উপলক্ষে দেশের ভূমিহীন ও গৃহহীন পরিবারগুলোকে জমি ও গৃহ প্রদান কর্মসূচির উদ্বোধনের পর ফুলছড়ি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সুবিধাভোগী ৭৫ জনকে ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তরের সময় তিনি এসব কথা বলেন। ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার আবু রায়হান দোলন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ, কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিটন মিয়া। এসময় ফুলছড়ি উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
অপরদিকে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের পর গাইবান্ধা সদর উপজেলা চত্বরে ১০৫ জন গৃহহীন ও ভূমিহীন অসহায় মানুষের মাঝে প্রধাণমন্ত্রীর উপহার জমির দলিল ও ঘরের চাবী তুলে দেন জেলা প্রশাসক আব্দুল মতিন। উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলমের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সদর উপজেলা আ’লীগ সভাপতি রেজাউল করিম রেজা প্রমুখ।
মুজিববর্ষ উপলক্ষে গাইবান্ধা জেলায় ১১২৬ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান করা হয়।

এরমধ্যে গাইবান্ধা সদর উপজেলায় ১০৫টি, সুন্দরগঞ্জে ২৭২টি, গোবিন্দগঞ্জে ১২০টি, সাদুল্যাপুরে ১৭৯টি, ফুলছড়িতে ৭৫ টি, সাঘাটায় ৩৫টি ও পলাশবাড়ীতে ৬০টি গৃহ পরিবারের মধ্যে এসব ঘর হস্তান্তর করা হয়। প্রতিটি ঘর নির্মাণের জন্য ব্যয় হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)