বৃহস্পতিবার ● ২৮ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটি সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন পৌর মেয়র প্রার্থী মামুন
রাঙামাটি সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন পৌর মেয়র প্রার্থী মামুন
স্টাফ রিপোর্টার :: আসন্ন রাঙামাটি পৌরসভা সাধারন নির্বাচন-২০২১ এর মেয়র পদ প্রার্থী মো. মামুনুর রশীদ সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র রাঙামাটি জেলা কমিটি। আজ ২৮ জানুয়ারী বৃহষ্পতিবার বেলা ১১টায় স্থানীয় এক রেষ্টেুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র রাঙামাটি জেলা সভাপতি শাহ আলম বলেন, ভোট যদি সুষ্ঠু ও নিরপেক্ষ হয় যদি ক্ষমতা পেশীশক্তি প্রয়োগ করা না হয় এ পৌর নির্বাচনে অবশ্যই রাঙামাটি পৌরবাসী ধানের শীষে ভোট দিয়ে ময়র পদপ্রার্থী মো. মামুনুর রশীদ মামুনকে জয়যুক্ত করবে। একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র একক চাওয়া নয়, রাঙামাটি পৌরবাসীর চাওয়া। তিনি ১৪ ফেব্রুয়ারী একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করার জন্য নির্বাচন কমিশনের প্রতি অনুরোধ জানান।
এসময় মেয়র পদপ্রার্থী মামুনুর রশীদ মামুন বলেন, পৌর পিতা নয়, পৌরসেবক হতে চাই। রাঙামাটি পৌরবাসীর আধুনিক পৌরসভার স্বপ্ন বাস্তবায়ন করতে এবং পরিচ্ছন্ন পৌরসভা গড়ে তুলতে ধানের শীষে ভোট চান মেয়র প্রার্থী মামুনুর রশীদ মামুন। তিনি বলেন, নিরপেক্ষ নির্বাচন হলে অবশ্যই পৌরবাসীর সেবা করার সুযোগ পাবো।
এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), রাঙামাটি জেলা সভাপতি শাহ আলম, সাধারন সম্পাদক দীপন তালুকদার দীপু, যুগ্ম সম্পাদক বাবর আলী, নিজাম উদ্দিন জেলা যুব দলের সভাপতি সাইফুল ইসলাম শাকিল, মহিলা দলের সভাপতি মিনারা বেগম, জেলা ছাত্র দলের সাধারন সম্পাদক আলী আকবর সুমন, সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন, জেলা জাসাসের সাধারন সম্পাদক কামাল হোসেনসহ পৌর ছাত্রদলের নেতৃবৃন্দসহ প্রমুখ নেতৃবৃন্দ ও রাঙামাটির বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।





কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন
রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ