শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা
রাঙামাটি, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৩০ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে ফ্রি ওয়াইফাই, মেয়র এ্যাপস, ফার্নিচার শিল্পনগরী নির্মান করবো-রানা
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে ফ্রি ওয়াইফাই, মেয়র এ্যাপস, ফার্নিচার শিল্পনগরী নির্মান করবো-রানা
শনিবার ● ৩০ জানুয়ারী ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটিতে ফ্রি ওয়াইফাই, মেয়র এ্যাপস, ফার্নিচার শিল্পনগরী নির্মান করবো-রানা

ছবি: সংবাদ সংক্রান্তছবি: সংবাদ সংক্রান্তছবি: সংবাদ সংক্রান্তষ্টাফ রিপোর্টার :: কোদাল মার্কাকে মেয়র নির্বাচিত করা হলে কৃষক শ্রমিক, ক্ষেতমজুর, খেটে খাওয়া মেহনতি মানুষের কল্যাণে কাজ করবো, শুধু তাই নয় রাঙামাটিতে অসংখ্য ফার্নিচার কারখানা, এসব কারখানার শ্রমিক কর্মচারী ও মালিকদের সাথে আলোচনা করে রাঙামাটির পৌর এলাকায় জমি বরাদ্ধ করে ফার্নিচার শিল্প এলাকা গড়ে তুলে আধুনিক ও পরিকল্পিত নগরীতে পরিনত করবো। এছাড়া আমার নির্বাচনী ইশতেহারে উল্লেখিত ২০ দফা রাস্তা-ঘাট, স্কুল, পৌর এলাকা নিরাপত্তা, আলোকিতকরন, আধুনিকায়ন, আবর্জনা ও দুর্গন্ধমুক্ত করে শহরকে “ফ্রি ওয়াইফাই” সংযোগ দিয়ে “হ্যালো মেয়র” এ্যাপস তৈরী ইত্যাদি করে দ্রুত নাগরিক সমস্যা সমাধান দিয়ে পৌরবাসীর সুখে-দঃখে পাশে থাকতে চাই। তিনি বলেন আমরা কোদাল মার্কা রাঙামাটি পৌরসভা জবাবদিহিতার আওতায় আওতায় এনে একটি সুশৃংখল গণসেবা কেন্দ্রে পরিণত করতে চাই। নাগরিক সুবিধা বাড়ানোর জন্য আমরা প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় স্থাপন করবো এবং প্রতি ৩ মাস পরপর পৌরবাসীকে নিয়ে গণশুনানী করা হবে।
আজ শনিবার ৩০ জানুয়ারী নির্বাচনী প্রচারণাকালে রাঙামাটি পৌরবাসীর সাথে এসব কথা বলেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোনীত কোদাল মার্কার মেয়র প্রার্থী মো. আব্দুল মান্নান রানা। এসময় পৌরবাসী ভোটের নিরপেক্ষতা নিয়ে শংসয় প্রকাশ করেন এবং নির্বাচন সুষ্ঠু হলে ভোট কেন্দ্রে এসে নিজের ভোট মেহনতি মানুষের কল্যাণে কোদাল মার্কায় প্রয়োগ করবেন বলেও ভোটাররা জানান। মেয়র প্রার্থী রানা এসময় বলেন আমরা গণমানুষের রাজনীতি করি আমরা সাধারন মানুষের ভোটের ও ভাতের অধিকার অধিকার নিশ্চিত করার আন্দোরনের অংশ হিসেবে নির্বাচনী মাঠে নেমেছি, কাজেই প্রত্যোক নাগরিক নিজের ভোটাধিকার প্রয়োগ করার জন্য ভোট কেন্দ্রে আসার এবং নিজের ভোটাধিকার নিজে প্রয়োগ করে সাধারন মানুষের অধিকার আদায়ের আন্দোলনে সামিল হওয়ার আহবান জানান ।
ভোটাররা ক্ষোভের সুরে বলেন দিনের ২টা বাজে রাস্তায় বের হলেও পৌরসভার ময়লা আবর্জনার গাড়ী যত্রতত্র দুর্গন্ধ ছড়িয়ে রাঙামাটির পরিবেশকে ভারি করে তুলেছে। তারা এসব অপরিকল্পিত পৌর প্রশাসন থেকে মুক্তি পেতে চান। এসময় মেয়রপ্রার্থী রানা রাত ১০টা থেকে ভোর ৫টার মধ্যে পৌরসভার সমস্ত ময়লা আবর্জনা পরিস্কার করে একটি পরিপাটি শহর উপহার দেওয়ার শতভাগ অঙ্গিকার করেন।
রাঙামাটি পৌরসভা নির্বাচনে প্রচারনার তৃতীয় দিনে আজ ৩০ জানুয়ারী শনিবার ভেদভেদী থেকে শুরু করে কলেজ গেইট, কল্যাণপুর বাজার, টিএন্ডটি ও দেবাশীষ নগর এলাকায় প্রচার প্রচারনাকালে ও তার কর্মী সমর্থকরা প্রচারণায় মাঠ-ঘাট চষে বেড়াচ্ছেন। তাদের দাবি যোগ্য দক্ষ জনদরদী মেয়র চাই, সাধারন মানুষের ভোট ও ভাতের অধিকার চাই।
আসন্ন ১৪ ফেব্রুয়ারি রাঙামাটি পৌরসভা নির্বাচনী প্রচারনাকালে মেয়র প্রার্থী রানা পৌর এলাকার নানা সমস্যার কথা ভোটারদের কাছ থেকে শোনেন এবং পৌরবাসীর সমস্যা সমাধানে তার ২০ দফা উল্লেখিত নির্বাচনী ইশতেহার ও লিপলেট বিতরন করেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)