শিরোনাম:
●   চুয়েট ক্লাব এর ইফতার মাহফিল ●   ইরানের সর্বোচ্চ নেতা খামেনীর হত্যা অপরাধমূলক আন্তর্জাতিক সন্ত্রাস ●   দরিদ্রদের উৎসবের আনন্দ বাড়াতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   নারীকে জনসম্পদে রূপান্তর ছাড়া জাতীয় প্রবৃদ্ধি সম্ভব নয় : পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ ●   ঈশ্বরগঞ্জ পৌর শহরে বর্জ্য ব্যবস্থাপনার চরম বিপর্যয় ●   রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে ●   আগামীকাল বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব গণসংগীত শিল্পী এপোলো জামালীর প্রথম মৃত্যুবার্ষিকী ●   পার্বতীপুরে এনসিপির ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   ভাট গাছ লোকজ চিকিৎসা জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ●   মিরসরাই প্রেস ক্লাবের ইফতার ও সুধী সমাবেশ অনুষ্ঠিত ●   ইরানে সামরিক অভিযানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের তীব্র নিন্দা ও প্রতিবাদ ●   রাজবন বিহারে পার্বত্য মন্ত্রীর বিশেষ প্রার্থনা : দেশ ও জাতির সমৃদ্ধি কামনা ●   পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সুষম উন্নয়নের অঙ্গীকার করেছেন মন্ত্রী দীপেন দেওয়ান ●   ঝালকাঠিতে যুবদল নেতার ওপর হামলার অভিযোগ ●   গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ ●   সংযোগ সড়ক না থাকায় কাজে আসছে না ৫ কোটি টাকার সেতু ●   পার্বতীপুরে ইয়াবা বিক্রির সময় মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ●   সময় ও পরিস্থিতি তারেক রহমানের উপর দেশের গণতান্ত্রিক উত্তরণের ঐতিহাসিক দায়িত্ব অর্পণ করেছে ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা ●   পার্বতীপুরে ভুট্টার বাম্পার ফলন ●   আগামীর ঈশ্বরগঞ্জ গড়তে এমপি মাজেদ বাবুর নতুন উদ্যোগ ●   পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ ●   ঈশ্বরগঞ্জে এক স্কুল থেকেই ৬ বিসিএস স্বাস্থ্য ক্যাডার ●   বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা ●   কাপ্তাইয়ে রূপসী কাপ্তাইয়ের পক্ষ থেকে সাংবাদিক সংবর্ধনা ●   পার্বতীপুর-রংপুর মহাসড়কে ২০ গজে তিন স্পিড ব্রেকার, বাড়ছে দুর্ঘটনা ●   ঝালকাঠিতে মাদক মামলায় চেয়ারম্যানের পুত্রসহ আটক-২ ●   সংসদ সদস্যপদকে অলাভজনক করা দরকার ●   নাঈম উদ্দীনের উপর পুলিশের হামলার ঘটনায় গণতান্ত্রিক ছাত্র জোটের প্রতিবাদ
রাঙামাটি, বুধবার, ৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে সাড়ে ৪ হাজার ইয়াবাসহ ৬ মাদক ব্যবসায়ী গ্রেফতার
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে সাড়ে ৪ হাজার ইয়াবাসহ ৬ মাদক ব্যবসায়ী গ্রেফতার
মঙ্গলবার ● ২ ফেব্রুয়ারী ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে সাড়ে ৪ হাজার ইয়াবাসহ ৬ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ছবি: সংবাদ সংক্রান্তমুহাম্মদ আতিকুর রহমান (আতিক), ষ্টাফ রিপোর্টার :: গাজীপুর মহানগরীর দক্ষিণ সালনা এলাকা থেকে চার হাজার ৬৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ছয় মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১ এর সদস্যরা।

গতকাল ১ ফেব্রুয়ারি সোমবার ভোর ৩টার দিকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- গাজীপুর মেট্রোপলিটন সদর থানার দক্ষিণ সালনা এলাকার মৃত সাদেক হোসেনের ছেলে মোঃ কায়েস (৪৫), একই থানার পশ্চিম বিলাসপুর এলাকার মোঃ বাবুল চৌধুরীর ছেলে মোঃ জহির উদ্দিন ওরফে জনি (৩৫), আব্দুল বারেকের ছেলে মোঃ আমির হোসেন (৩৩), নাগা পূর্বপাড়া এটিআই গেইট মোজাম্মেলের বাড়ির ভাড়াটিয়া নিলেরপাড়া এলাকার মোঃ মোজাম্মেল হকের ছেলে পারভেজ আহম্মেদ ওরফে পনির (৩৮), মুন্সিপাড়া এলাকার মোঃ মাসুদ রানার ছেলে মোঃ হৃদয় (২৪), ভোড়া এলাকার মৃত হাসানের ছেলে মোঃ রিপন (৩৮)।

র্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের সদর থানার দক্ষিণ সালনা এলাকায় ইয়াবা ক্রয়-বিক্রয় চলছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাব-১ পোড়াবাড়ী ক্যাম্পের একটি অভিযানিক দল দক্ষিণ সালনা পূর্বপাড়ার গ্রেফতারকৃত কায়েসের বাড়ির সামনে কাঁচা রাস্তার ওপর অভিযান চালায়। এ সময় চার হাজার ৬৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ২০ হাজার ৮৩০ টাকা এবং ছয়টি মোবাইল ফোনসহ উল্লেখিত ছয়জনকে গ্রেফতার করা হয়।

তিনি আরো জানান, গ্রেফতরকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে তারা পরস্পর যোগসাজশে চোরাইপথে ইয়াবা ট্যাবেলেট আমদানি করে গাজীপুরের বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)