শিরোনাম:
●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু
রাঙামাটি, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১১ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » দিনাজপুর » তরুণ উদ্ভাবক জুলফিকার প্লাষ্টিক পুড়িয়ে উৎপাদন করলেন জ্বালানী তেল
প্রথম পাতা » দিনাজপুর » তরুণ উদ্ভাবক জুলফিকার প্লাষ্টিক পুড়িয়ে উৎপাদন করলেন জ্বালানী তেল
বৃহস্পতিবার ● ১১ ফেব্রুয়ারী ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

তরুণ উদ্ভাবক জুলফিকার প্লাষ্টিক পুড়িয়ে উৎপাদন করলেন জ্বালানী তেল

ছবি : সংবাদ সংক্রান্তআব্দুল্লাহ আল মামুন, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের পার্বতীপুরে পাইরোলাইসিস প্রক্রিয়ায় জ্বালানী তেল উৎপাদনের বিজ্ঞান সম্মত ব্যতিক্রমি উদাহরন সৃষ্টি করেছে জুলফিকার ইসলাম প্রামানিক নামে এক শিক্ষার্থী। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবেশ প্রেমী উদ্ভাবকের জ্বালানী উৎপাদনের মাধ্যমে পরিবেশকে দূষনমুক্ত করার প্রচেষ্টায় তার এই উদ্ভাবন। এ প্রক্রিয়া এক নজর দেখতে দূর দূরান্ত থেকে মানুষ আসছেন তার বাড়িতে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, পার্বতীপুর পৌর শহরের রহমত নগর মহল্লার আবুল কালাম আজাদের একমাত্র ছেলে জুলফিকার ইসলাম প্রামানিক। রংপুরের একটি পলিটেকনিক ইন্সটিটিউটে সিভিল ইঞ্জিনিয়রিং বিভাগের ৫ পর্বের শিক্ষার্থী জুলফিকার। রসায়ন নিয়ে ছোট বেলা থেকেই নতুন কিছু করার আগ্রহ আজ সাফল্যে দ্বার প্রান্তে পৌছে দিয়েছে তাকে।
দীর্ঘদিন গবেষনার পর শুরু করেন প্লাস্টিক পুড়িয়ে জ্বালানী তেল তৈরীর কাজ। যেমন ভাবনা তেমনই কাজ। প্রজেক্টটি সফল করতে শুরু করেন রাতের পর রাত জেগে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা। অবশেষে সোনার হরিণ নামক সাফল্যের চাবিটি ধরা দিয়েছে তার হাতে। অবিশ্বাস্য হলেও তরুণ এই উদ্ভাবক বিজ্ঞানের আধুনিকায়নকে কাজে লাগিয়ে পরিত্যাক্ত পলিথিন ও প্লাষ্টিক পুড়িয়ে তরল সোনা নামে খ্যাত পেট্রোল, ডিজেল, কেরোসিন ও মিথেন গ্যাস উৎপাদনে সক্ষম হয়েছেন। প্রতিদিন এ পদ্ধতিতে অর্ধশত লিটারের অধিক জ্বালানী তেল উৎপাদন করছেন তিনি। এ প্রক্রিয়ায় প্রাপ্ত ভারী তেল বা ক্রুড ওয়েলের জ্বালানী সক্ষমতা বাজারের জ্বালানী তেলের থেকেও ২০ থেকে ৩০ভাগ বেশি বলে দাবি তার।
প্রাথমিকভাবে ক্ষুদ্র পরিসরে টিনের ড্রাম, প্লাষ্টিক পাইপ, গ্যালনকে উপকরন হিসেবে কাজে লাগিয়েছেন জুলফিকার। তবে, প্রথম অবস্থায় ১ কেজি পলিথিন হতে ৬০ থেকে ৮০ ভাগ জ্বালানী তেল ও গ্যাস উৎপাদন করা হচ্ছে। প্লান্ট ছাড়া স্থানীয়ভাবে এ প্রক্রিয়ায় জ্বালানী উৎপাদন ব্যায়বহুল হলেও প্লান্টের মাধ্যমে উৎপাদনের ক্ষেত্রে তা বেশ লাভজনক। তবে প্লান্ট তৈরী করে বাণিজ্যিকভাবে উৎপাদনের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সার্বিক সহযোগীতা কামনা করেছেন তরুণ এই উদ্যোক্তা। এই উদ্ভাবক আরও জানান, অবিনস্বর পরিত্যাক্ত এই পলিথিনের হাত থেকে পরিবেশকে দূষনমুক্ত রাখতে ও জ্বালানী তেল আমদানী নির্ভর কমাতে এ প্রক্রিয়া বিশেষ ভূমিকা পালন করবে। এছাড়াও এই পরিবেশ প্রেমী তরুণ উদ্ভাবক কার্বনমুক্ত জ্বালানী উৎপাদনের লক্ষেও নতুন আরও একটি প্রজেক্ট নিয়ে কাজ শুরু করছেন।

এদিকে, জুলফিকার এর উদ্ভাবিত ও উৎপাদিত জ্বালানী তেল উৎপাদন প্রক্রিয়া সরেজমিনে পরিদর্শণ করেছেন পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাশিদ কায়সার রিয়াদ। তিনি জানান, তার এ প্রক্রিয়ায় প্রাপ্ত জ্বালানী সক্ষমতা বাজারের তুলনায় বেশি হলে তা অর্থনৈতিক ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করবে। সেই সাথে তাকে সার্বিক সহযোগীতা প্রদানের আশ্বাসও দিয়েছেন ইউএনও।





দিনাজপুর এর আরও খবর

পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক
বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা
বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন
ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল
ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল
পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন
মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ
পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার
১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি
দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)