শিরোনাম:
●   বেতবুনিয়ায় সিকান্দর তাহেরা মেমোরিয়াল হেলথ কেয়ারের শুভ উদ্ভোধন ●   ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক ●   ঈশ্বরগঞ্জে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   বেগম খালেদা জিয়ায় আত্মার মাগফেরাত কামনায় বাগবাড়ীতে মানুষের ঢল ●   দুটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে ভোটারদের মুখ কালো : জুঁই চাকমা ●   হুমকি-ধমকি দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে মানুষের ভোটাধিকার খর্ব করা যাবে না : জুঁই চাকমা ●   রাঙামাটি আসনের ভোটকেন্দ্র গুলিতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেছেন জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ●   নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু ●   জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা ●   অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি ●   মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা ●   চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে
রাঙামাটি, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৭ জুন ২০২৫
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে দিনদুপুরে হামলা লুটপাট থানায় মামলা
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে দিনদুপুরে হামলা লুটপাট থানায় মামলা
মঙ্গলবার ● ১৭ জুন ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরগঞ্জে দিনদুপুরে হামলা লুটপাট থানায় মামলা

--- উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ী ইউনিয়নের কালান্দর গ্রামে বাড়ি ঘরে হামলায় চালিয়ে গরু ছাগল ও বসতঘরের মালামাল লুটপাটের ঘটনা ঘটেছে। গত শুক্রবার ১৩ জুন জুমার নামাজের সময় এ ঘটনা ঘটে। এঘটনায় ভুক্তভোগী সাইফুল ইসলাম বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০/২৫ জনকে আসামী করে ঈশ্বরগঞ্জ থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন।
জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিবেশী কামাল ও জামাল হোসেনের পক্ষের লোকজন সাইফুল ইসলামের বাড়িতে অতর্কিত সশস্ত্র হামলা চালায়। ওই সময় হামলাকারীরা তিনটি টিনশেড ঘর ভাঙচুর করে দুটি সাইকেল, ঘরের আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামাল লুট করে নেয়। হামলাকারীরা সাইফুল ইসলামের একটি দুধেল গাভী, একটি বকনা বাছুর ও একটি অন্তঃসত্ত্বা গাভী সহ পাঁচটি ছাগল লুট করে নেয়।
প্রত্যক্ষদর্শী প্রতিবেশী রিপন মিয়া বলেন, চেঁচামেচির আওয়াজ শুনে দৌড়ে গিয়ে দেখি হামলাকারীরা ঘরবাড়ি তছনছ করছে। আমি বাঁধা দিতে গেলে তারা রামদা নিয়ে আমাকে তাড়া করে।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তি মানিক ভূঁইয়া জানান, ঘটনার সময় সবাই জুমার নামাজে ছিল। পরে শুনি কামাল নামের এক ব্যক্তি গরু নিয়ে যাওয়ার কথা স্বীকার করেছে এবং মামলা তুলে নিলে গরু ফেরত দেওয়ার আশ্বাস দিয়েছে।
বাদী সাইফুল ইসলাম জানান, অভিযুক্তরা তার পরিবারকে হুমকি দিচ্ছে এবং মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখাচ্ছে।
বিষয়টি নিয়ে কথা বলতে অভিযুক্ত কামাল ও জামালের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবায়দুল রহমান বলেন, ঘটনার বিষয়ে লিখিত এজাহার পেয়ে মামলাটি রেকর্ড করা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)