বৃহস্পতিবার ● ১১ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে বাড়িতে আগুন লেগে শিশুর মৃত্যু
গাজীপুরে বাড়িতে আগুন লেগে শিশুর মৃত্যু
স্টাফ রিপোর্টার :: গাজীপুরের কালিয়াকৈরের তেলিরচালা এলাকায় বাড়িতে আগুন লেগে ইসমাইল (১) নামের এক শিশু মৃত্যু হয়েছে। আগুনে ওই বাড়ির ১৮টি কক্ষ পুড়ে গেছে।
গতকাল ১০ ফেব্রুয়ারি বুধবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ইসমাইল গাইবান্ধার সাঘাটা থানার পাকুলি এলাকার বাদল মিয়ার ছেলে। তারা সপরিবারে ওই বাড়িতে ভাড়া থাকতো।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কবিরুল আলম জানান, তেলিরচালা এলাকার রেজাউল করিমের টিনশেডের বাড়িতে গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে আগুন লাগে। এ আগুন মুহূর্তের মধ্যে আশপাশের কক্ষে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেপ্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পুড়ে ইসমাইল নামের এক শিশু মারা যায়। এছাড়া ওই বাড়ির ১৮টি কক্ষ আগুনে পুড়ে গেছে।





গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত
গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ
সাভারে স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন