শিরোনাম:
●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ
রাঙামাটি, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৫ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » গাইবান্ধা » আলুর ক্ষেত থেকে অজ্ঞাত নবজাতকের লাশ উদ্ধার
প্রথম পাতা » গাইবান্ধা » আলুর ক্ষেত থেকে অজ্ঞাত নবজাতকের লাশ উদ্ধার
সোমবার ● ১৫ ফেব্রুয়ারী ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আলুর ক্ষেত থেকে অজ্ঞাত নবজাতকের লাশ উদ্ধার

---ষ্টাফ রিপোর্টার :: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের একটি আলুর ক্ষেতে কম্বল জড়ানো অবস্থায় সোমবার সকালে অজ্ঞাত কন্যাশিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

জানা গেছে, সোমবার সকালে স্থানীয়রা ওই আলুর ক্ষেতে কম্বল জড়ানো অবস্থায় অজ্ঞাত কন্যাশিশুর লাশ দেখতে পেয়ে বৈরাগীহাট পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে। গ্রামবাসীদের ধারণা, অবৈধ গর্ভধারণের ফলে জন্ম নেয়া শিশুটিকে রাতের আধারে এভাবে ফেলে গেছে পরিবারের লোকজন।

বৈরাগীহাট পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ মিলন কুমার চ্যাটর্জী জানান, এখন পর্যন্ত মৃত শিশুটির পরিচয় জানা সম্ভব হয়নি। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

গণতন্ত্র হত্যা দিবসে গাইবান্ধা যুবলীগের মিছিল

গাইবান্ধা :: গণতন্ত্র হত্যা দিবসে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার বাংলাদেশ আওয়ামী যুবলীগ, গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে শহরে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সকালে দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা যুবলীগ সভাপতি সরদার শাহীদ হাসান লোটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ আহসান হাবিব রাজিবের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সদর উপজেলা যুবলীগের আহবায়ক আবু বকর কাজল, যুগ্ম আহবায়ক হারুন অর রশিদ হারুন ও মুকুল মিয়া, পৌর যুবলীগের আহ্বায়ক শাহনেওয়াজ পলাশ, যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম পলাশ ও রকি দেব প্রমুখ।

তৎকালীন বিএনপি সরকার ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ভোটারবিহীন নির্বাচন করে। ওইদিনটিকে আওয়ামী লীগ ও তার অঙ্গ-সহযোগী সংগঠনসমূহ ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন করে আসছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)