শিরোনাম:
●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৩ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » খেলা » ৪৪ তম জাতীয় এ্যাথলেটিকসে রেকর্ড গড়ায় গাইবান্ধার কৃতী খেলোয়াড় ঋতুকে সংবর্ধনা
প্রথম পাতা » খেলা » ৪৪ তম জাতীয় এ্যাথলেটিকসে রেকর্ড গড়ায় গাইবান্ধার কৃতী খেলোয়াড় ঋতুকে সংবর্ধনা
মঙ্গলবার ● ২৩ ফেব্রুয়ারী ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

৪৪ তম জাতীয় এ্যাথলেটিকসে রেকর্ড গড়ায় গাইবান্ধার কৃতী খেলোয়াড় ঋতুকে সংবর্ধনা

ছবি : সংবাদ সংক্রান্তসাইফুল মিলন, ষ্টাফ রিপোর্টার :: ৪৪তম জাতীয় এ্যাথলেটিকসে নারীদের হাইজাম্পে রেকর্ড গড়ায় গাইবান্ধার কৃতী এ্যাথলেটিকস ঋতু আকতারকে সম্মিলিত সাংস্কৃতিক জোট গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে আজ মঙ্গলবার স্থানীয় শহীদ মিনার চত্বরে এক বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান করা হয়।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি আলমগীর কবির বাদলের সভাপতিত্বে ও সাংবাদিক আরিফুল ইসলাম বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা পৌরসভার মেয়র মো. মতলুবর রহমান, বিশেষ অতিথি গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি কেএম রেজাউল হক ও সাধারণ সম্পাদক আবু জাফর সাবু।
সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ওয়াজিউর রহমান রাফেল, অধ্যাপক মমতাজুর রহমান বাবু, সাংবাদিক হেদায়েতুল ইসলাম বাবু, বাবলু সরকার, অঞ্জলি রাণী, সুরুজ হক লিটন, আসাদুল হাবীব সুজন, সংবর্ধিত ঋতু আকতারের পিতা হোসেন আলী, মা লিপি বেগম প্রমুখ।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে সংবর্ধিত ঋতু আকতারকে ক্রেস্ট ও মানপত্র প্রদান করা হয়। এছাড়াও গাইবান্ধা প্রেসক্লাব এবং সুরবানী সংসদের পক্ষ থেকেও মানপত্র, মরহুম রফিকুল ইসলাম খোকা ফাউন্ডেশনের পক্ষ থেকে ঋতু আকতারকে ৫ হাজার টাকার চেক প্রদান করা হয়।
এছাড়াও গাইবান্ধা পৌরসভার মেয়রসহ গণ উন্নয়ন কেন্দ্র, গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থা, পদক্ষেপ, মেঘদূত, গাইবান্ধা ফটো এন্ড ভিডিও জার্নালিস্ট এসোসিয়েশন, কর্মজীবি নারী পরিষদ, জলবায়ু পরিষদ, সুরঝংকার, ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমি, অন্তরঙ্গ থিয়েটার, গাইবান্ধা জেলা মানবাধিকার কমিশনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

গাইবান্ধার সন্তান ঋতু আকতার বিকেএসপিতে ক্রিকেট প্রশিক্ষক হিসেবে যোগদান করেন। পরে সেনাবাহিনীতে চাকরিরত অবস্থায় ৪৪তম জাতীয় এ্যাথলেটিকসে হাইজাম্প ইভেন্টে অংশ নিয়ে ১.৭০ মিটার অতিক্রম করে নারীদের ক্ষেত্রে নতুন জাতীয় রেকর্ড গড়তে সক্ষম হয়।





খেলা এর আরও খবর

তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর
কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী
যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত
কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন
রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল
ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল
নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরণ নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)