বুধবার ● ২৪ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ের সেনাসদস্যের লাশ শঙ্খ নদী থেকে উদ্ধার
মিরসরাইয়ের সেনাসদস্যের লাশ শঙ্খ নদী থেকে উদ্ধার
আকতার হোসেন, চট্টগ্রাম (মিরসরাই) প্রতিনিধি :: মিরসরাইয়ের আসিফ হোসেন নিশান (২০) নামের এক সেনাসদস্যের লাশ চট্টগ্রামের আনোয়ারার শঙ্খ নদীতে নিখোঁজ হওয়ায় পর উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার ২৩ ফেব্রুয়ারি দুপুর ১২টার দিকে আনোয়ারা উপজেলার ৬নং বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ জেলেপাড়া এলাকায় শঙ্খ নদী থেকে আসিফ এর লাশ উদ্ধার করা হয়েছে। মৃত আসিফ হোসেন নিশান (২০) বিএমএ’র ৮২তম লং কোর্সে প্রশিক্ষণার্থী (ক্যাডেট) ছিলেন।
নিহত আসিফ মিরসরাই উপজেলার ৬ নং ইছাখালী ইউনিয়নের পশ্চিম ইছাখালী চুনিমিঝিরটেক এলাকার ওয়ালী ভূইয়া বাড়ির আনোয়ার হোসেনের পুত্র। আনোয়ার হোসেন বর্তমানে সেনাবাহিনীর ইউডিসি রেকর্ড শাখায় কর্মরত আছেন।
উল্লেখ্য, সোমবার (২২ ফেব্রুয়ারী) বিকাল পাঁচটার দিকে ব্যাচের প্রশিক্ষনার্থীদের সাথে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় আসিফ। এরপর তাকে উদ্ধারে যৌথ অভিযান শুরু করে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও পুলিশ।
পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ) মাঠে আসরের নামাজের পর আসিফের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে তার নিজ এলাকায় দ্বিতীয় জানাজা শেষে দাফন করা হয়।





মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন
মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের
মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার
যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত
জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা
আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী প্রবাসীর মৃত্যু
মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার
মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা
মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা