শিরোনাম:
●   গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে ●   বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন ●   ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ●   রাঙামাটিতে কোতয়ালী থানার অভিযানে ৫শত গ্রাম গাঁজাসহ গ্রেফতার-১ ●   কাউখালীতে ৩ বছরে আত্মহত্যার মামলা ১১টি ●   ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ●   আত্রাইয়ে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ ●   ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে : ভূমি প্রতিমন্ত্রী ●   ৩৪ বছর শিক্ষকতা জীবনের ইতি টানলেন প্রধান শিক্ষক ইউসুফ মিয়া ●   বিক্রয়স্থলে তামাকপণ্য প্রদর্শন নিষিদ্ধের ধারা বহাল রাখার আহ্বান ●   নান্দাইলে ১৫ বছরের কিশোর ২২দিন ধরে নিখোঁজ : প্রশাসনের ভূমিকা রহস্যজনক ●   রাঙামাটি জেলা খাদ্য কর্মকর্তা সেলিমের বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ : সংবাদের প্রতিবাদ ●   ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসাবে রাঙামাটি সড়ক বিভাগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন ●   মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন ●   গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলিফ ●   রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত ●   রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ ●   জামালপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর ●   রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায় ●   কর্ণফুলীর বুকে নির্মিত হচ্ছে দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু ●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
রাঙামাটি, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৭ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে সরকারী কর্মচারী সম্মিলিত কল্যাণ ট্রাস্টের সভা অনুষ্ঠিত
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে সরকারী কর্মচারী সম্মিলিত কল্যাণ ট্রাস্টের সভা অনুষ্ঠিত
শনিবার ● ২৭ ফেব্রুয়ারী ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে সরকারী কর্মচারী সম্মিলিত কল্যাণ ট্রাস্টের সভা অনুষ্ঠিত

ছবি: সংবাদ সংক্রান্তস্টাফ রিপোর্টার :: গাজীপুরে সরকারী কর্মচারী সম্মিলিত কল্যাণ ট্রাস্ট ঢাকা-গাজীপুর এর দ্বি-বার্ষিক সাধারন সভা-২০২১ অনুষ্ঠিত হয়েছে। আজ ২৭ ফেব্রুয়ারি শনিবার সকালে গাজীপুর টাউনের মধ্য ছায়াবীথি ট্রাস্ট টাওয়ারে সরকারী কর্মচারী সম্মিলিত কল্যাণ ট্রাস্ট ঢাকা-গাজীপুর এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
সরকারী কর্মচারী সম্মিলিত কল্যাণ ট্রাস্টে ঢাকা-গাজীপুর এর চেয়ারম্যান মো. ইসমাইল হোসেন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুরের জেলা প্রশাসক এস. এম. তরিকুল ইসলাম।

তিনি বলেন, আপনারা সক্রিয়ভাবে কাজ করে যান। এবং সক্রিয়ভাবে যারা করেন, তাদের প্রতি অনুরোধের বিশ্বাস এবং ভালোবাসা, আস্থা এতে যেমন প্রয়োজন, একই ভাবে যারা এই কাজটির দায়িত্ব নেন, তাদেরও নিজের সর্বোচ্চ সততা. বিশ্বস্তা, আন্তরিকতা প্রদর্শন করা এটি অত্যান্ত জরুরী। আর এই দু’টির চমৎকার সমন্বয় ঘটেছে এই ট্রাস্ট। যার ফলশ্রুতিতে আজকে আমরা একটি সুরম্য অট্টালিকা এখানে দেখতে পাচ্ছি। আমার মনে হয়, গাজীপুরের মধ্যে সবচেয়ে বড় ভবন এটি হবে। যে একেকটি ফ্লোরে ৯টি করে ফ্ল্যাটের একটি ভবন এবং সকল সরকারী কর্মচারীরা যারা আপনারা বিভিন্ন দপ্তরে দায়িত্ব পালন করছেন এবং অতিতে করেছেন, ভবিষ্যতে করে যাবেন। আপনাদের ইউনিটি এটি একটি বিরাট শক্তি। এই শক্তি যেমন আপনাদের নিজেদেরকে সমৃদ্ধ করবে পাশাপাশি এই শক্তিকে কাজে লাগালে দেশের কাজে আসবে।

সাধারণ সভার উদ্বোধন করেন জেলা প্রশাসক এস. এম. তরিকুল ইসলাম এর সহধর্মিনী, গাজীপুর লেডিস ক্লাব ও জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ইসরাত জিনাত। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গাজীপুরের ডেপুটি কালেক্টর (রেভিনিউ) আরডিসি হাফিজা জেসমিন। স্বাগত বক্তব্য রাখেন, সরকারী কর্মচারী সম্মিলিত কল্যাণ ট্রাস্ট ঢাকা-গাজীপুর এর পরিচালক (উন্নয়ন) এডভোকেট একেএম শারফুদ্দিন। সভা পরিচালনা করেন সরকারী কর্মচারী সম্মিলিত কল্যাণ ট্রাস্ট ঢাকা-গাজীপুর এর নির্বাহী পরিচালক এস. এস. রফিকুল ইসলাম।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সরকারী কর্মচারী সম্মিলিত কল্যাণ ট্রাস্ট ঢাকা-গাজীপুর এর পরিচালক (প্রশাসন) মো. রুহুল আমিন, পরিচালক (অর্থ) সিরাজুল হক ভূইয়া, পরিচালক (ধর্ম ও কল্যাণ) মো. তাজুল ইসলাম, নির্বাহী সদস্য মো. নজরুল ইসলাম সিকদার, নির্বাহী সদস্য মো. তোফাজ্জল হোসেন ভূইয়া, সদস্য হামিদ মীর আনসারী প্রমুখ। সভায় কল্যাণ ট্রাস্টের ত্রি-বার্ষিক (২০১৭-২০২০) প্রতিবেদন পেশ করা হয়। প্রধান অতিথিকে শুভেচ্ছা উপহার তুলে দেন আয়োজকরা। এর আগে সকাল ১১ টায় পতাকা উত্তোলন এবং অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করা হয়।





আর্কাইভ