বুধবার ● ৩১ মার্চ ২০২১
প্রথম পাতা » ঢাকা বিভাগ » পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে এলেন হেফাজতের নায়েবে আমির
পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে এলেন হেফাজতের নায়েবে আমির
নারায়ণগঞ্জ প্রতিনিধি :: পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন হেফাজতে ইসলামের নায়েবে আমির ও নারায়ণগঞ্জ জেলা আমির মাওলানা আবদুল আউয়াল।
আজ বুধবার বিকালে হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জুনায়েদ আল হাবিব ও মামুনুল হক গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।
নারায়ণগঞ্জ শহরের ডিআইটি রেলওয়ে জামে মসজিদের সামনে মামুনুল হক সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ‘মাওলানা আবদুল আউয়াল মনের ক্ষোভ থেকে যে ঘোষণা দিয়েছিলেন, সেটা থেকে তিনি সরে এসেছেন। তিনি আগের মতোই দায়িত্ব পালন করবেন। মান অভিমান ভুলে ঐক্যবদ্ধভাবেই কাজ করবেন।’
সারাদেশে হরতালে বিশৃঙ্খলার বিষয়ে তিনি বলেন, ‘হেফাজত কখনই বিশৃঙ্খলা পছন্দ করে না। সহিংসতাকে প্রশ্রয় দেয় না। হরতালে হেফাজত ছিল অহিংস। হেফাজত কোনো ধরনের হামলা, মারধর, ভাঙচুর করেনি। এটা বহিরাগত কেউ করেছে। এটা সাবোটাজ হতে পারে। হেফাজতে ইসলাম সাংবাদিকদের মূল্যায়ন করে। সাংবাদিকদের স্বাধীনতায় বিশ্বাস করে।’
এর আগে, গত ২৯ মার্চ রাতে হেফাজত থেকে পদত্যাগের ঘোষণা দেন নারায়ণগঞ্জ জেলা হেফাজতে ইসলামের আমীর মাওলানা আবদুল আউয়াল।





রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন
বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন
দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক
গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু
সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ
নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ