শিরোনাম:
●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প
রাঙামাটি, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৩১ মার্চ ২০২১
প্রথম পাতা » আন্তর্জাতিক » ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে মার্কিন প্রতিবেদনে বাংলাদেশের সমালোচনা
প্রথম পাতা » আন্তর্জাতিক » ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে মার্কিন প্রতিবেদনে বাংলাদেশের সমালোচনা
বুধবার ● ৩১ মার্চ ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে মার্কিন প্রতিবেদনে বাংলাদেশের সমালোচনা

------অনলাইন ডেস্ক :: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বিশ্বের বিভিন্ন দেশে মানবাধিকার পরিস্থিতি নিয়ে গতকাল মঙ্গলবার এক প্রতিবেদন প্রকাশ করেছে। ‘২০২০ কান্ট্রি রিপোর্টস অন হিউম্যান রাইটস প্র্যাকটিসেস’ শীর্ষক ওই বার্ষিক প্রতিবেদনে মানবাধিকারের বিভিন্ন দিক নিয়ে তাদের পর্যবেক্ষণ উঠে আসে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন গতকাল এই রিপোর্ট প্রকাশ উপলক্ষে বলেন, কভিড-১৯ ছড়িয়ে পড়ায় বিশ্বের বিভিন্ন দেশ নতুন এমন সব চ্যালেঞ্জের মুখে পড়েছে যা আগে কখনও দেখা যায়নি। ২০২০ সালের পর্যবেক্ষণে সেইসব দিকও উঠে এসেছে।

তিনি বলেন, ‘মহামারি কেবল কোনো ব্যক্তির স্বাস্থ্যগত দিকেই প্রভাব ফেলেনি, সেইসঙ্গে মানবাধিকার ও নিরাপদে তার মৌলিক স্বাধীনতাতেও প্রভাব ফেলেছে।

প্রতিবেদনে বলা হয়, চীনা কর্তৃপক্ষ উইঘুর মুসলিমদের ওপর ‘গণহত্যা’ চালিয়েছে এবং একইসঙ্গে মানবাধিকার লঙ্ঘিত হয় এমন সব অপরাধ, যেমন- বন্দিত্ব, নির্যাতন এমনকি জোরপূর্বক বন্ধ্যাত্বের শিকার হতে হয়েছে তাদের। এছাড়াও প্রতিবেদনে নিকারাগুয়ায় ওরটেগা সরকার দমনমূলক বিভিন্ন আইন পাশ করেছে বলে জানানো হয়। যার মাধ্যমে বিরোধী রাজনৈতিক দল ও স্বাধীন গণমাধ্যমকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে বলে পর্যবেক্ষণে উঠে আসে।

এতে আরও বলা হয়, রাষ্ট্রের নিরাপত্তার বিরুদ্ধে যায়, বিদেশি রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে প্রভাব ফেলতে পারে, কিংবা জনশৃঙ্খলা, শালীনতা, নৈতিকতার বিরুদ্ধে যায় অথবা আদালত অবমাননাকারী বা অপরাধে প্ররোচণাদানকারী বলে মনে করে, তাহলে সেই মত প্রকাশকে বাংলাদেশ সরকার বাধাগ্রস্ত করতে পারে। এক্ষেত্রে ডিজিটাল নিরাপত্তা আইনের কথা উল্লেখ করে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, মহামারি মোকাবিলা নিয়ে বাংলাদেশ সরকারের কর্মকাণ্ড বিষয়ে প্রশ্ন করায় ব্যাপকভাবে অনেকের বিরুদ্ধে এই আইন প্রয়োগ করা হয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, গত বছরের মে’র প্রথম সপ্তাহে বাংলাদেশের গণমাধ্যমে অন্তত ১৯ সাংবাদিক, অ্যাক্টিভিস্ট এবং নাগরিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয় বলে জানানো হয়। তাদের বিরুদ্ধে মানহানি, গুজব ছড়ানো ও সরকারবিরোধী কার্যকলাপের অভিযোগ আনা হয়েছিল।

প্রতিবেদনে আরও বলা হয়, ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার পর দেশটির প্রশাসন, গোয়েন্দা সংস্থা ও ক্ষমতাসীন সরকারের সহযোগী ছাত্রসংগঠনের কর্মীরা সাংবাদিকদের ওপর হামলা চালায়, হয়রানি করে ও ভয় দেখায়। পর্যবেক্ষণে আরও উঠে আসে, যেসব গণমাধ্যম সরকারের সমালোচনা করেছে কিংবা বিরোধী রাজনৈতিক দলের কর্মকাণ্ড ও বক্তব্য তুলে ধরেছে তাদেরকে শাস্তির মুখোমুখি হতে হয়েছে।

হয়রানি আর নিগ্রহের শিকার হওয়া থেকে বাঁচতে বাংলাদেশের অনেক সাংবাদিক সরকারের সমালোচনার বিষয়ে নিজেরাই নিজেদের ওপর সেন্সরশিপ আরোপ করেন বলে প্রতিবেদনে জানানো হয়। এতে বলা হয়, বাংলাদেশের ফটোসাংবাদিক শফিকুল ইসলাম কাজলকে জোর করে তুলে নিয়ে যাওয়া হয়েছিল এবং কয়েক মাস ধরে তাকে আটকে রাখা হয়েছিল। বাংলাদেশের একজন সংসদ সদস্য ফটোসাংবাদিক কাজল এবং আরও ৩১ জনের বিরুদ্ধে মামলা করেন। যেখানে অভিযোগ আনা হয় মাদক ও আর্থিক দুর্নীতি নিয়ে প্রতিবেদনের কারণে তার মানহানি হয়েছে। এ ঘটনায় কাজলকে ২৩৭ দিন কারাভোগ করতে হয়। গত ২৫ ডিসেম্বর জামিনে ছাড়া পান কাজল।





আন্তর্জাতিক এর আরও খবর

কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী
ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ
পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই
আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে
হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পেলো না ‘বাংলার জয়যাত্রা’ হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পেলো না ‘বাংলার জয়যাত্রা’
মাঝ আকাশে বিমানে জন্ম নিল ফুটফুটে শিশু, নাগরিকত্ব নিয়ে ধোঁয়াশা মাঝ আকাশে বিমানে জন্ম নিল ফুটফুটে শিশু, নাগরিকত্ব নিয়ে ধোঁয়াশা
‘লেবাননে যুদ্ধবিরতি না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’ ‘লেবাননে যুদ্ধবিরতি না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’

আর্কাইভ