বুধবার ● ৩১ মার্চ ২০২১
প্রথম পাতা » শিরোনাম » সিলেটে বিশ্বনাথের মা-মেয়েসহ নিহত-৩
সিলেটে বিশ্বনাথের মা-মেয়েসহ নিহত-৩
স্টাফ রিপোর্টার :: সিলেটের দক্ষিণ সুরমা লালাবাজারে হবিগঞ্জী বাস ও সিএনজি (অটোরিক্সা) সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। আজ বুধবার ৩১ মার্চ বিকেল ৫টায় লালাবাজার উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন স্থানিয়রা। নিহতদের মধ্যে একই পরিবারে দুইজন রয়েছেন।
নিহতরা হলেন, সিলেটের বিশ্বনাথ উপজেলার পূর্ব চানশীর কাপন গ্রামের ডা. চেরাগ আলীর স্ত্রী রাহেলা বেগম(৫২) ও তার মেয়ে কামরুন্নাহার শিপা(২২)। অপরজন হলেন সিএনজি (অটোরিক্সা) চালক ওসমানীনগর থানার নিজ কুরুয়া গ্রামের শামীম মিয়া (৩৫)।
স্থানিয়রা জানান, লালাবাজার স্কুলের সামনে হবিগঞ্জি বাসের ধাক্কায় বিশ্বনাথ থেকে আসা সিএনজির চালকসহ ৩ জন নিহত হন। এসময় আহতদেরকে তাৎক্ষনিক সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে। তবে আহতদের নাম ঠিকানা তাৎক্ষনিক পাওয়া যায়নি।
পুলিশ সূত্র জানায়, খবর পেয়ে দক্ষিণ সুমরা থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে। দুর্ঘটনার সময় গুরুতর আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ। নিহতদের ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
দক্ষিণ সুরমা থানার ওসি মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে গাড়ি জব্দ করেছে। আর নিহতদের মরদেহ ওসমানী হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।





বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
রাবিপ্রবি’তে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের মাস্টার্স কোর্সের উদ্বোধন
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির