বুধবার ● ৭ এপ্রিল ২০২১
প্রথম পাতা » আন্তর্জাতিক » পাকিস্তান ফুটবল ফেডারেশনের ওপর ফিফার নিষেধাজ্ঞা
পাকিস্তান ফুটবল ফেডারেশনের ওপর ফিফার নিষেধাজ্ঞা
পাকিস্তান ফুটবল ফেডারেশনের কাজে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণে সে দেশের ফুটবল ফেডারেশনের ওপর নিষেধাজ্ঞা জারি করল ফিফা। জরুরি ভিত্তিতে এই নির্দেশ কার্যকর করার কথা বলা হলেও কতদিন এই নিষেধাজ্ঞা থাকবে সে বিষয়ে জানানো হয়নি। এই নির্দেশের ফলে কোনও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না পাকিস্তান, বা তাদের দেশের কোনও ক্লাব।
বহুদিন ধরেই তৃতীয় পক্ষের হস্তক্ষেপের বিষয়ে পাকিস্তান ফুটবল ফেডারেশনকে সতর্ক করেছিল বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা। তবে তাতে কাজ হয়নি। পরিস্থিতি আরও ঘোরাল হয় একদল বিক্ষোভকারী পিএফএফের কার্যালয়ের দখল নেওয়ার পর। ফিফার তৈরি করে দেওয়া কমিটিকেও অগ্রাহ্য করে তারা।
ফিফার তরফ থেকে বিবৃতি দিয়ে বলা হয়, ‘‘সম্প্রতি পিএফএফের সদর দপ্তরের নিয়ন্ত্রণ বিক্ষোভকারীদের হাতে চলে গিয়েছে। এর আগেও পাকিস্তানকে চিঠি দিয়ে সাবধান করা হয়েছিল। আপাতত যতক্ষণ পর্যন্ত ফিফা নিযুক্ত কমিটির প্রধান হারুন মালিকের হাতে ক্ষমতা দেওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে।’’
তবে এবারই প্রথম নয়, এর আগেও এমন সমস্যায় পড়েছে পাকিস্তান। ২০১৭ সালের অক্টোবর মাস থেকে ২০১৮ সালের মার্চ মাস পর্যন্ত নিষেধাজ্ঞা জারি ছিল।





কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র্যালী
ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ
পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই
আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে
হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পেলো না ‘বাংলার জয়যাত্রা’
মাঝ আকাশে বিমানে জন্ম নিল ফুটফুটে শিশু, নাগরিকত্ব নিয়ে ধোঁয়াশা
‘লেবাননে যুদ্ধবিরতি না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’