শিরোনাম:
●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার ●   রাবিপ্রবি’তে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম এর যোগদান ●   রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ ●   রাঙ্গুনিয়ায় নদীভাঙনের মুখে মসজিদ-মাদ্রাসা ●   বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ ●   বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ ●   রাঙামাটিতে চার জনের যাবজীবন ●   যুক্তরাজ্যে ওয়াটফোর্ড বাংলাদেশী এসোসিয়েশনের চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে রোগী নিয়ে এম্বুলেন্স ছিটকে পড়লো খাদে চালক সহ আহত ছয় ●   কাপ্তাইয়ে টেকসই উন্নয়ন অভিষ্ট সমূহ বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা ●   ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ●   কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন ●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
রাঙামাটি, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৯ এপ্রিল ২০২১
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথ থানায় বসছে এলএমজি পোস্ট
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথ থানায় বসছে এলএমজি পোস্ট
শুক্রবার ● ৯ এপ্রিল ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথ থানায় বসছে এলএমজি পোস্ট

ছবি : সংগ্রহিতবিশ্বনাথ প্রতিনিধি :: দেশের বিভিন্ন জেলায় হেফাজতে ইসলামের ভাঙচুর-অগ্নিসংযোগের পর নিরাপত্তা জোরদার করতে সিলেট শহরের ছয় থানায় এলএমজি পোস্ট স্থাপন করা হয়েছে।
হামলা ঠেকাতে সারাদেশের ন্যায় বিশ্বনাথ থানায়ও বসানো হচ্ছে এলএমজি পোস্ট। ইতোমধ্যে সিমেন্টের বস্তা দিয়ে তৈরী করা হয়েছে বাংকার। এই বাংকারে বসবে লাইট মেশিনগান (এলএমজি)। পুলিশ সদর দপ্তরের নির্দেশনায় বৃহস্পতিবার থেকে বিশ্বনাথ থানায় এমন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে বলে জানিয়েছেন থানার ওসি শামীম মুসা।

বিশ্বনাথে ‘মোবাইল অ্যাপের মাধ্যমে ধান নেবে সরকার

বিশ্বনাথ :: বিশ্বনাথে এবছর কৃষক অ্যাপের মাধ্যমে ধান নেবে সরকার। সরকারি গুদামে ন্যায্য মূল্যে ধান বিক্রি করতে হলে ‘কৃষক অ্যাপ’ নামের ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করে নিবন্ধন করতে হবে কৃষকদের।
নিবন্ধন ও ধান বিক্রয়ের আবেদনের শেষ তারিখ ২৫ এপ্রিল পর্যন্ত। আবেদন করতে হলে জাতীয় পরিচয়পত্রের নাম্বার, কৃষিকার্ডের নাম্বার ও নিজ মোবাইল নাম্বার লাগবে। নিবন্ধন ও আবেদন সম্পন্ন হওয়ার পর কম্পিউটারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে লটারী করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বনাথ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (এলএসডি) মনধন চন্দ্র দাস।
তিনি জানান, এই নিবন্ধনের মাধ্যমে সময়, খরচ, হয়রানি ও ভোগান্তি কমে আসবে। নিববন্ধন, বিক্রয়ের আবেদন, বরাদ্দ আদেশ এবং মূল্য পরিশোধের সনদ সম্পর্কিত তথ্য এসএমএস এর মাধ্যমে পাওয়া যাবে। তাই খাদ্য গুদামে ধান বিক্রয়কারি কৃষক ও কৃষাণীদের ২৫ এপ্রিলের ভেতরে কৃষক অ্যাপের মাধ্যমে দ্রুত নিবন্ধন করতে বলা হয়েছে।

বিশ্বনাথে চেয়ারম্যানদের উদ্যোগে ইউএনও বর্ণালী পালের বিদায় সংবর্ধনা

বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথ উপজেলার আট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের উদ্যোগে বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক বর্ণালী পালের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ইউএনও কার্যালয়ে ওই বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। হবিগঞ্জের সদর উপজেলায় ইউএনও বর্ণালী পালের বদলী হওয়ায় দীর্ঘদিন উপজেলার অভিভাবকের দায়িত্ব পালনকারী ইউএনওকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান উপজেলার আট ইউনিয়নের শীর্ষ জনপ্রতিনিধিরা।
সভায় বক্তারা বিশ্বনাথে ইউএনও হিসেবে বর্ণালী পালের কর্মকান্ডের মূল্যায়ন করে বলেন, স্বল্প সময়ে নিজের কর্মকান্ড দিয়ে সর্বস্থরের মানুষের মন জয় করতে সক্ষম হছেন তিনি (ইউএনও)। আর নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করে একদিন নিজের যোগ্যতা বলেই আরো উচ্চ আসনে অধিষ্ঠিত হবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক বর্ণালী পাল। আর ভবিষ্যতেও সিলেটবাসীর কল্যাণে কাজ করবে বলে আশাবাদ প্রকাশ করেন নেতৃবৃন্দ।
নিজের বিদায়ী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক বর্ণালী পাল বলেন, বিশ্বনাথে সর্বস্থরের মানুষের সার্বিক সহযোগীতায় চেষ্টা করেছি নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করার। চেষ্টা করেছি উপজেলার প্রত্যেক ইউনিয়নেই সরকারের গৃহিত উন্নয়নমূলক কর্মকান্ড যথাযথভাবে বন্টন ও বাস্তবায়িত করার। দায়িত্ব পালনকালে বিশ্বনাথকে নিজের উপজেলা মনে করেই কাজ করেছি। তাছাড়া বিশ্বনাথে দায়িত্ব পালনকালেই আমি প্রথম সন্তানের ‘মা’ হয়েছি। তাই বিশ্বনাথের কথা আমি কখনও ভুলতে পারবনা।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির আলী, রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন, দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, দেওকলস ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খায়রুল আমিন আজাদ মেম্বার।
আলোচনা সভা শেষে উপজেলার আট ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক বর্ণালী পালকে ক্রেস্ট প্রদান করেন।

বিশ্বনাথে আর-রাহমান ট্রাস্টের উদ্যোগে ১০০ জন এতিম ছাত্রছাত্রীদেরকে মধ্যে ২ লক্ষ টাকার আর্থিক অনুদান প্রদান

বিশ্বনাথ :: শিক্ষার উন্নয়ন দারিদ্র্যতা বিমোচন, অসহায় আর্তমানবতার সেবায় সার্বক্ষণিক নিয়োজিত থেকে সর্বোপরী মানবতার কল্যাণে এগিয়ে থেকে বাংলাদেশের প্রত্যন্ত এলাকার অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর সার্বিক কল্যাণে কাজ করে যাচ্ছে সেই সামাজিক সংগঠন আল- খিদমাহ ওরপান ইন্সটিটিউট ও আর- রহমান এডুকেশন ট্রাস্ট ইউকে। এ দুটি সংগঠনের যৌথ উদ্দ্যোগে সিলেটের প্রত্যন্ত এলাকায় প্রতি বছরের ন্যায় এবারও ১০০ জন ইয়াতিম ও দরিদ্র ছাত্র ছাত্রীদের মধ্যে ২ লক্ষ টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
আজ (শুক্রবার ৯ এপ্রিল ) সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের এলাহাবাদ রহমান মঞ্জিলে আর রহমান এডুকেশন ট্রাস্ট বাংলাদেশ কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আর্থিক অনুদান প্রদান করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা মাহফুজ আল মাদানী।
আল- খিদমাহ ওরপান ইন্সটিটিউটের প্রিন্সিপাল মাওলানা কবির আহমদ বুলবুলের সভাপতিত্বে মোহাম্মদ মাহফুজ আহমদের পরিচালনায় অনুদান প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মোহাম্মদ কমর উদ্দিন, পীর আমিনুর রহমান, সাংবাদিক সমুজ আহমদ সায়মন, জামিল আহমদ, আজিমুর রহমান হামীম, আতিকুর রহমান তোয়াছিন প্রমুখ।
যারা অর্থনৈতিক ভাবে সাহায্য ও স্পন্সর করেছেন তাদের মধ্যে হাবিব সন্স কেপিটাল এর চেয়ারম্যান মোহাম্মদ হুমায়ুন আহমেদ, হেড অব ফাইন্যান্সী ইউ কের মোহাম্মদ আলি আসগর।
এ রকম অনুদানে যারা সব সময় আর-রাহমান এডুকেশন ট্রাষ্টের পাশে থেকে কার্যক্রমকে বিভিন্ন ভাবে উৎসাহ প্রদান করে যাচ্ছেন তাদের মধ্যে লুটনের হাজী আবুল কাশেম, ফাতিমা আক্তার নার্গিস, হাজী নেহারুন নিসা, হাজী সপ্না খাতুন, মুরশিদা খাতুন, মাওঃ রুম্মান আহমেদ, হাজী রফিক উদ্দীন, লন্ডনের মোহাম্মদ হুমায়ুন আহমেদ, লন্ডনের মোহাম্মদ আলি আসকার, হাজী খালিছুর রহমান .লুটনের হাজী এস আই খাঁন, আলহাজ্ব আজাদ খাঁন, হাজী আবুল বাসার, লুটনের মোহাম্মদ নুরুল ইসলাম, নটিংহামের মোহাম্মদ জাকারিয়া, হাজী আবিদ আহমেদ, সৈয়দ জমিরুল হক, মোহাম্মদ ইকবাল, হাজী কবির মল্লিক, শাপলা বিবি, মাও: সিদ্দিকুর রহমান, ইমাম মাও: নুরুর রহমান।
আল্লাহ তাদের সবাইকে উত্তম প্রতিদান করুন এবং আরও পরিচিত অপরিচিত সকল মুসলিম উম্মাহসহ সকলকে গরিব ও অসহায়দের মাঝে দান করার তাওফিক দান করুন।
মোনাজাত পরিচালনা করেন সভাপতি মাওলানা কবির আহমেদ বুলবুল।





প্রধান সংবাদ এর আরও খবর

গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত
রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা
ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন
কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি
এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)