শনিবার ● ১০ এপ্রিল ২০২১
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে বরের স্বপ্ন ভেঙ্গে দিল প্রশাসন
বিশ্বনাথে বরের স্বপ্ন ভেঙ্গে দিল প্রশাসন
মো. আবুল কাশেম, স্টাফ রিপোর্টোর :: সিলেটের বিশ্বনাথে বরযাত্রী নিয়ে আনন্দ উৎসবের মাধ্যমে জমকালো আয়োজনে কনের বাড়িতে হাজির হলেন বরের পক্ষ। স্বপ্ন ছিল ঘর বাঁধার। কনের বাড়ির লোকজন খুবই সাজিয়ে গুছিয়ে চেয়ার টেবিল দিয়ে বাড়ির উঠানে বাঁধা হয় বিয়ের আসর। মোরগের রোস্ট আর গরুর গোসত ও দই’সহ নানা ধরনের খাবার। হঠাৎ করে সেই স্বপ্ন ভেঙ্গে দিল উপজেলা প্রশাসন। বরের বাড়ি উসমানীনগর উপজেলার রাইদাড়া গ্রামে।
শুক্রবার বিশ্বনাথ উপজেলার দক্ষিণ মীরেরচর গ্রামে চমক আলী তার ১৬ বছর বয়সী কিশোরী মেয়ের বিয়ের আয়োজন করা হয়। বর আসার আগেই কনের বাড়িতে চলে যান সুনামধন্য অনেক ব্যক্তিবর্গসহ বেশ কিছু বরযাত্রীরা। বরের জন্য সাজানো হয় দৃষ্টিনন্দন একটি স্টেজ। কিন্তু হঠাৎ করে পুলিশ সাথে নিয়ে ওই বিয়ে বাড়িতে উপস্থিত হন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: কামরুজ্জামান। মেয়ের বয়স ১৬বছর হওয়ায় পিতার কাছ থেকে মুচলেকা নিয়ে বিয়ে বন্ধ করে দেয়া হয়।
এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) মো: কামরুজ্জামান বলেন, মেয়ের বয়স ১৬বছর হওয়ায় এ বিয়ে ভেঙ্গে দেয়া হয়। উপস্থিত সকলকে বাল্য বিয়ের কুফল সম্পর্কে অবহিত করে মুচলেকা নিয়ে এ বিয়ে বঙ্গ করা হয়।





বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ