শনিবার ● ১৭ এপ্রিল ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » লকডাউন বিরোধী পোস্ট দেয়ার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে বান্দরবানে যুবক গ্রেপ্তার
লকডাউন বিরোধী পোস্ট দেয়ার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে বান্দরবানে যুবক গ্রেপ্তার
বান্দরবান প্রতিনিধি :: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লকডাউন বিরোধী পোস্ট দেওয়ার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে বান্দরবানে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ ১৭ এপ্রিল শনিবার ভোর তিনটার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
বান্দরবান সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. সোহাগ প্রতিনিধিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃত মো. জিহাদ (৩০) বান্দরবান শহরের স্টেডিয়াম এলাকার বাসিন্দা।
পুলিশ পরিদর্শক মো. সোহাগ রানা বলেন, ‘ওই ব্যক্তি ওমর ফারুক জিহাদ নামে ফেসবুক অ্যাকাউন্ট থেকে লকডাউন বিরোধী স্ট্যাটাসসহ বিভিন্ন সময় উস্কানিমূলক স্ট্যাটাস পোস্ট করেছে যা সরকারের ভাবমূর্তি নষ্ট করে।’
তিনি বলেন, ‘জিহাদের বিরুদ্ধে পুলিশের উপপরিদর্শক আমিনুর ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করার পর ভোর তিনটার দিকে তার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।





রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত
চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ
বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ
নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ
মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান