সোমবার ● ১৯ এপ্রিল ২০২১
প্রথম পাতা » ঢাকা » বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২৩ ও ২৪ এপ্রিল কেন্দ্রীয় কমিটির সভা স্থগিত
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২৩ ও ২৪ এপ্রিল কেন্দ্রীয় কমিটির সভা স্থগিত
ঢাকা :: আজ ১৯ এপ্রিল সোমবার সকালে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের ভার্চুয়াল মিটিং এ নেতৃবৃন্দ বলেন শ্রমজীবীসহ স্বল্প আয়ের মানুষের দায়িত্ব নিতে না পারায় লকডাউন কার্যকরি হচ্ছে না ও সংক্রমন নিয়ন্ত্রণে প্রত্যাশিত সাফল্য আসছে না। তারা বলেন, স্বল্পআয়ের পরিবারসমূহের আর্থিক দায়িত্ব না নিয়ে কেবল ঘোষণা দিলেই লকডাউন কার্যকরি হবে না। তারা বলেন, লকডাউনের মধ্যে গার্মেন্টসসহ শিল্প-কারখানা খোলা রেখে সত্তর লক্ষাধিক শ্রমিককে চরম ঝুঁকির মধ্যে ঠেলে দেয়া হয়েছে। চাকরি বাঁচানোর দায়ে চার/পাঁচ মাইল হেঁটে ও কোন প্রণোদনা ছাড়াই চরম ঝুঁকি নিয়ে শ্রমিকদের আসা-যাওয়া করতে হয়। তাদের কোন ঝুঁকি ভাতাও নেই। নেতৃবৃন্দ এই চরম অমানবিক অবস্থার দ্রুত অবসান ঘটাতে সরকার ও মালিকদেরকে জরুরী ভিত্তিতে পদক্ষেপ নেবার আহ্বান জানান। নেতৃবৃন্দ করোনার পরীক্ষা, অক্সিজেন ও আইসিইউ শয্যার সংকটসহ চিকিৎসার অব্যবস্থাপনা ও অপ্রতুলতায় ক্ষোভ প্রকাশ করেন এবং বলেন করোনার এক বছর পর এখন আর এ সম্পর্কে সরকারের কোন অজুহাত গ্রহণযোগ্য নয়।
ভার্চুয়াল সভায় নেতৃবৃন্দ চট্টগ্রামের বাঁশখালীতে বিদ্যু কেন্দ্রে বাঁচার ন্যায্য দাবিতে আন্দোলনরত শ্রমিকদের বর্বরোচিত হত্যাকাণ্ডের ঘটনায় যুক্ত পুলিশ ও মালিকপক্ষকে অনতিবিলম্বে গ্রেফতার, বিচার, আহতদের উপযুক্ত চিকিৎসা, হতাহতের পরিবারসমূহের প্রয়োজনয় পুনর্বাসনের আহ্বান জানান।
পার্টির সাধারূণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে এই সভায় বক্তব্য রাখেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু ও আনছার আলী দুলাল।
সভায় করোনা সংক্রমন ও লকডাউনজনীত পরিস্থিতির কারণে আগামী ২৩ এপ্রিল পার্টির কেন্দ্রীয় প্রতিনিধি সভা ও ২৪ এপ্রিল কেন্দ্রীয় কমিটির সভা স্থগিত করা হয়েছে।





তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন
রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন
নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা
খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ
চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা
রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন
বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন
দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে