শিরোনাম:
●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী
রাঙামাটি, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২১ এপ্রিল ২০২১
প্রথম পাতা » প্রধান সংবাদ » সুরমা নদীর তীর সংরক্ষণ প্রকল্পের ব্লক তৈরিতে ব্যাপক অনিয়মের অভিযোগ
প্রথম পাতা » প্রধান সংবাদ » সুরমা নদীর তীর সংরক্ষণ প্রকল্পের ব্লক তৈরিতে ব্যাপক অনিয়মের অভিযোগ
বুধবার ● ২১ এপ্রিল ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সুরমা নদীর তীর সংরক্ষণ প্রকল্পের ব্লক তৈরিতে ব্যাপক অনিয়মের অভিযোগ

ছবি: সংবাদ সংক্রান্তস্টাফ রিপোর্টার :: ১২০ কোটি ৭২ লাখ টাকা ব্যয়ে সিলেটের বিশ্বনাথে সদর সীমান্তের সুরমা নদীর তীর সংরক্ষণ প্রকল্পের ব্লক তৈরিতে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের বালুর সঙ্গে অর্ধেক মাটি, সামান্য পাথর ও সিমেন্টের মিশ্রণ দিয়ে তৈরি করা হচ্ছে ব্লক। মানা হচ্ছে না বালু-পাথর ও সিমেন্ট মিশ্রণের সঠিক অনুপাতও। এমন অভিযোগ এখন লামাকাজি এলাকার জনপ্রতিনিধি ও সাধারণের মুখে মুখে। তদন্তে গিয়ে স্থানীয়দের অভিযোগের সত্যতাও পেয়েছেন সিলেট-২ আসনের এমপি মোকাব্বির খান। এ ছাড়া ব্লক তৈরির পর এমপিসহ স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসনকে সঙ্গে নিয়ে নদীতে ডাম্পিং করার কথা থাকলেও কথা রাখেননি ঠিকাদার। কাউকে না জানিয়ে রাতের আঁধারে নদীভাঙনে ব্লক ডাম্পিং করার অভিযোগও রয়েছে। এ নিয়ে ঠিকাদার প্রতিনিধি ও স্থানীয়দের পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে। ৪৪ হাজার ব্লক নদীতীরের ভাঙনে ফেলা হয়েছে বলে দাবি করেছে ঠিকাদার প্রতিনিধি। আর স্থানীয়দের দাবি, কেবল বালু আর মাটি দিয়ে তৈরি করা চার-পাঁচ হাজার ব্লক নদীতে ডাম্পিং করা হয়েছে।
এ প্রসঙ্গে এমপি মোকাব্বির খান বলেন, কাজে অবশ্যই অনিয়ম রয়েছে। তাদের কথায় আর কাজেরও কোনো মিল নেই। অনিয়মের সত্যতা পেয়ে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। হজানা গেছে, ১২০ কোটি ৭২ লাখ টাকা ব্যয়ে সিলেট সদর ও বিশ্বনাথ উপজেলাধীন সুরমা নদীতীর সংরক্ষণ প্রকল্পের কাজ পান ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মেসার্স জামিল ইকবাল’-এর মালিক সিলেটের জামিল ইকবাল। পানি উন্নয়ন বোর্ড সিলেটের অধীনে ২০২০ সালের ২৮ নভেম্বর বিশ্বনাথের মাহতাবপুর, রাজাপুর ও পরগনা বাজার এলাকার ভাঙন রোধে ওই প্রকল্পের কাজের উদ্বোধন করেন স্থানীয় এমপি মোকাব্বির খান। সম্প্রতি পরগনা বাজারে বালু আর মাটি দিয়ে ব্লক তৈরির ভিডিও গোপনে মোবাইল ফোনে ধারণ করে স্থানীয়রা এমপিকে পাঠান। আর তারপরই এমপি ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দেন।
তবে অভিযোগ মানতে নারাজ ঠিকাদার জামিল ইকবালের প্রতিনিধি হাবিবুর রহমান বলেন, অনিয়মের জন্য নয়, এমপির সম্মানার্থে কাজ বন্ধ রাখা হয়েছে। এদিকে বারবার যোগাযোগের চেষ্টা করেও সিলেট পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী একেএম নিলয় পাশা ও উপসহকারী প্রকৌশলী সেলিম জাহাঙ্গীরের মন্তব্য পাওয়া যায়নি।

বিশ্বনাথে হাইব্রিড তেজ ধানের নমুনা শস্য কর্তন

বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথ উপজেলার কৃষকরা ব্যস্ত সময় পার করছেন বোরো ধান কাটায়। সেই সাথে আজ উপজেলায় নতুন জাতের বোরো ধানের নমুনা শস্য কর্তন করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ নমুনা শস্য কর্তন করা হয়।
মঙ্গলবার দুপুরে উপজেলার দেওকলস ইউনিয়নের কালিজুরি এলাকার মাঠে কৃষকদের সঙ্গে নিয়ে হাইব্রিড তেজ জাতের বোরো ধানের নমুনা শস্য কর্তন কার্যক্রমের উদ্বোধন করেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চন্দ্র দাশ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সজীব সরকার, এসএপিপিও মনোজ কান্তি দেবনাথ, স্থানীয় ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা জীবন চন্দ্র দে ও কৃষকরা।
কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায় জানান, উপজেলায় এবছর লক্ষ্যমাত্রার চাইতেও বেশি বোরো ধান আবাদ হয়েছে। ফলনও সন্তোষজনক। আমাদের ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে ৩৫ হাজার মেট্রিক টন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চন্দ্র দাশ বলেন, কৃষিবান্ধব সরকার কৃষি ও কৃষকের উন্নয়নে কাজ করে যাচ্ছে। কৃষিতে সমৃদ্ধি আনতে কৃষকদের সার্বিক সহযোগিতার পাশাপাশি ভর্তুকি মূল্যে আধুনিক যন্ত্রপাতিও সরবরাহ করা হচ্ছে।





প্রধান সংবাদ এর আরও খবর

ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা
পার্বত্য চট্টগ্রামে রোজার মাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার নির্দেশ পার্বত্য মন্ত্রীর পার্বত্য চট্টগ্রামে রোজার মাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার নির্দেশ পার্বত্য মন্ত্রীর
ভাষা শহীদদের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ভাষা শহীদদের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী
সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের দাবি আদায়ের লক্ষে স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, রাজপথে বিক্ষোভ ও হরতাল পালনের মত কার্যক্রম স্থগিত ঘোষণা পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের দাবি আদায়ের লক্ষে স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, রাজপথে বিক্ষোভ ও হরতাল পালনের মত কার্যক্রম স্থগিত ঘোষণা
রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)