বুধবার ● ২ মার্চ ২০১৬
প্রথম পাতা » অপরাধ » কালীগঞ্জে অটোরিক্সা গ্যারেজে সন্ত্রাসী হামলা
কালীগঞ্জে অটোরিক্সা গ্যারেজে সন্ত্রাসী হামলা

গাজীপুর জেলা প্রতিনিধি :: গাজীপুরের কালীগঞ্জে পূর্ব শত্রুতার জেরে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, ভাংচুর ও লুটপাট হওয়ার অভিযোগ পাওয়া গেছে ৷
১ মার্চ মঙ্গলবার সকালে উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের পশ্চিম খলাপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে৷ এ ব্যাপারে ওই গ্যারেজের মালিকের ছেলে মোঃ ছারোয়ার হোসেন বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ৷
অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে একই গ্রামের জাহিদ, মুরাদ, জাকির, উজ্জল মেহেদীসহ অজ্ঞাত আরো ৬/৭ জনের একটি স্বশস্ত্র দল পূর্ব শত্রুতার জেরে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে পশ্চিম খলাপড়া গ্রামের ‘আল্লাহর দান’ নামের একটি রিক্সা গ্যারেজে হামলা, ভাংচুর ও লুটপাট করে৷ এ সময় তাদের হামলায় প্রায় দুই লক্ষাধীক টাকার মালামাল ক্ষতিগ্রস্থ এবং গ্যারেজ থেকে প্রায় অর্ধলক্ষাধীক টাকার রিক্সার সরঞ্জাম লুট কওে নিয়ে যায় ওই সন্ত্রাসীরা৷ গ্যারেজের মালিক মোঃ ছারোয়ার হোসেনের ডাক চিত্কারে আশপাশের লোক জন ছুটে আসলে ওই সন্ত্রাসীরা তাকে হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়৷
এ ব্যাপারে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মুস্তাফিজুর রহমান জানান, থানায় অভিযোগ এসেছে৷ আমরা তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করবো৷





ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা