শিরোনাম:
●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক ●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে ●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত ●   পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২ ●   ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা ●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
রাঙামাটি, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » জাতীয় » বৈসাবি’ ও ‘বিজু’ উৎসব উপলক্ষে ১২ - ১৫ এপ্রিল নতুন ছুটি
প্রথম পাতা » জাতীয় » বৈসাবি’ ও ‘বিজু’ উৎসব উপলক্ষে ১২ - ১৫ এপ্রিল নতুন ছুটি
শুক্রবার ● ২ অক্টোবর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বৈসাবি’ ও ‘বিজু’ উৎসব উপলক্ষে ১২ - ১৫ এপ্রিল নতুন ছুটি

---

ঢাকা প্রতিনিধি :: ২ অক্টেবর : ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য আলাদা ছুটির দিন নির্ধারণ করে ২০১৬ সালের সরকারি ছুটির তালিকার খসড়া তৈরি করেছে সরকার। ১৪ এপ্রিল সরকারি ছুটির সঙ্গে আগে-পরে আরও দু’দিন যোগ করে তিনদিনের এ ছুটি নির্ধারণ করেছে জণপ্রশাসন মন্ত্রণালয়। নতুন ছুটির এ তালিকা মন্ত্রিসভায় পাস হলে আগামী বছর থেকেই তা কার্যকর করা হবে।

খসড়া ছুটি পঞ্জিকায় যোগ হওয়া নতুন ছুটি শুধু ক্ষুদ্র-নৃগোষ্ঠীর মানুষ ভোগ করবেন। সে হিসাবে সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত ও আধা স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে কর্মরতরা ‘বৈসাবি’ ও ‘বিজু’ উৎসব উপলক্ষে এ ছুটি ভোগ করতে পারবেন। ১২ ও ১৫ এপ্রিল হবে নতুন ছুটি।

নতুন বছরে ১৪ দিন সরকারি সাধারণ ছুটি রয়েছে। এছাড়া নির্বাহী আদেশে ছুটি নির্ধারণ করা হয়েছে আটদিন। খসড়ায় মুসলিমদের জন্য পাঁচদিন, হিন্দুদের জন্য আটদিন, খ্রিস্টানদের জন্য আটদিন, বুদ্ধদের জন্য পাঁচদিন ও অন্যান্য ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য নির্ধারণ হয়েছে দু’দিন।

জনপ্রশাসন মন্ত্রণালয় শিগগিরই অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর দফতরে পাঠাবে বলে জানা যায়। প্রধানমন্ত্রীর অনুমোদনের পর তা চূড়ান্ত অনুমোদনের জন্য যাবে মন্ত্রিপরিষদে।

খসড়া তালিকায় ২১ ফেব্রুয়ারি ভাষা শহীদ দিবস, ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মদিন, ২৬ মার্চ স্বাধীনতা দিবস, ১ মে মে দিবস, ২১ মে বুদ্ধ পূর্ণিমা, ১ জুলাই জুম্মাতুল বিদা, ৬ জুলাই ঈদুল ফিতর, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস, ২৫ আগস্ট জন্মাষ্টমী, ১২ সেপ্টেম্বর ঈদ উল আজহা, ১১ অক্টোবর দূর্গা পূজা, ১২ ডিসেম্বর ঈদে মিলাদুন্নবী, ১৬ ডিসেম্বর বিজয় দিবস ও ২৫ ডিসেম্বর বড় দিনের সাধারণ ছুটি নির্ধারণ করা হয়েছে।

এছাড়া সরকারের নির্বাহী আদেশে ছুটির দিন নির্ধারণ করা হয়েছে ১৪ এপ্রিল বাংলা নববর্ষ, ২৩ মে পবিত্র শবেবরাত, ৩ জুলাই শবেকদর, ৫ ও ৭ জুলাই ঈদুল ফিতর, ১১ ও ১৩ সেপ্টেম্বর ঈদুল আজহা, ১২ অক্টোবর পবিত্র আশুরা। আপলোড : ২ অক্টেবর ২০১৫ : বাংলাদেশ : সময় সন্ধ্যা ৭.৪৮মিঃ





জাতীয় এর আরও খবর

৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন
জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব

আর্কাইভ