শিরোনাম:
●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি
রাঙামাটি, বুধবার, ৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২ মে ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে জিপনে উচ্চগতির ইন্টারনেট সংযোগ দেয়া শুরু হয়েছে
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে জিপনে উচ্চগতির ইন্টারনেট সংযোগ দেয়া শুরু হয়েছে
রবিবার ● ২ মে ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটিতে জিপনে উচ্চগতির ইন্টারনেট সংযোগ দেয়া শুরু হয়েছে

ছবি : সংবাদ সংক্রান্তনির্মল বড়ুয়া মিলন :: বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) সংযোগ প্রক্রিয়া ‘ঝামেলাহীন’ এবং উচ্চগতির ইন্টারনেট সংযোগ ‘সহজলভ্য’ হওয়ায় গ্রাহকরাও সাড়া দিচ্ছেন। তবে চাহিদা অনুযায়ী সংযোগ দিতে পারছে না রাষ্ট্রায়ত্ত এ কোম্পানি।
২০১৯ সালের অক্টোবর থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ল্যান্ডফোনে বিনামূল্যে সংযোগ দেওয়া শুরু হলে চাহিদা বাড়তে শুরু করে।
গত ২৬ মার্চ ২২ জেলায় গিগাবাইট প্যাসিভ অপটিক্যাল নেটওয়ার্ক (জিপন), যা অপটিকাল ফাইবারের মাধ্যমে বিটিসিএল টেলিফোন পরিষেবার সঙ্গে ইন্টারনেট সরবরাহ করছে।
রাঙামাটি জেলায় গত ১২ এপ্রিল থেকে গিগাবাইট প্যাসিভ অপটিক্যাল নেটওয়ার্ক (জিপন) সংযোগ দেয়া শুরু হয়েছে।
কোন ধরনের ঝামেলা ছাড়া একজন জিপন গ্রাহক তার নিজের এনআইডি কার্ডের ফটো কপি ও এক কপি ছবি দিয়ে অনলাইনে আবেদন ফরম পূরণ করার পর তিনশত তিন টাকা বিকাশ অ্যাপস থেকে ডিমান্ড নোট নম্বার (এম ২০২১ ….) পরিশোধ করার পর বিটিসিএলের পক্ষ থেকে জিপন সংযোগ দেয়া হয়।
বিটিসিএল রাঙামাটি কার্যালয়ের ব্যবস্থাপক মো. হারুনুর রশিদ বলেন, রাঙামাটি বিটিসিএল ৪৯ পোল বা সংযোগ স্থান থেকে ৩৯২০ টি জিপন সংযোগ দিতে সক্ষম।
এ পর্যন্ত রাঙামাটিতে অনলাইনে ৬০ জন গ্রাহক আবেদন করেছেন তারমধ্যে ১৫টি সংযোগ দেয়া হয়েছে।
রাঙামাটিতে জিপন সংযোগ দেয়ার ক্ষেত্রে ধীরগতি লক্ষ করা গেছে।
সরেজমি গিয়ে দেখা গেছে, বিটিসিএল রাঙামাটি কার্যালয়ের লজেষ্ট্রিক সাপোর্ট তেমন একটা নাই, যেমন- দক্ষ লোকবল সংকট, গাড়ির সংকট ও যন্ত্রপাতি ইত্যাদি সংকট এছাড়া বিটিসিএল রাঙামাটি কার্যালয়ের ভবনটি দীর্ঘ দিনের পুরাতন জরাজীর্ণ দরজা-জানালা ভাঙ্গা, ভবনের ইটের দেওয়াল খসে পড়ছে, কার্যালয়ের বেশীর ভাগ কক্ষে লাইট, ফ্যান বিকল, বিদ্যুৎ সংযোগ নষ্ট, ওয়াশ রুম নষ্ট, ভবনের ভিতরে এবং বাইরে রং এর বদলে শেওলাতে ভর্তি ও দুরগন্ধে ভরা ভুতুরে একটি ভবন। তার পরও এ ভবনে করোনাকালিন লকডাউনের মধ্যে জীবনের ঝুকি নিয়ে কাজ করছেন বিটিসিএলের কর্মকর্তা-কর্মচারীগণ।
এবিষয়ে রাঙামাটি কার্যালয়ের ব্যবস্থাপক মো. হারুনুর রশিদ বলেন, কার্যালয়ের নতুন ভবন নির্মান করার কাজ শুরু হবে, তখন রাঙামাটি কার্যালয়ের সক্ষমতা আরো বৃদ্ধি পাবে বলে আশার বাণী শোনান তিনি।
বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল মতিন বলেন, “বিটিসিএলের ইন্টারনেটে সেবার মান ভালো থাকায় এর চাহিদা দ্রুত বাড়ছে। তবে সক্ষমতা না থাকায় অনেক জায়গায় এ সংযোগ দেওয়া যাচ্ছে না।”
বিটিসিএল এর ঊর্ধ্বতন একজন কর্মকর্তা জানান, ২০২০ এর ১৫ জুন থেকে ২০২১ সালের ১৯ জানুয়ারি পর্যন্ত উচ্চগতির ইন্টারনেটসহ জিপনের আবেদন পড়েছিল ১১ হাজার ৮৩৫টি। এর মধ্যে সংযোগ দেওয়া যাবে এ রকম ৬ হাজার ৮০৮ জনকে ডিমান্ড নোট দেওয়া হয়েছিল।
পরে তাদের মধ্যে ৫ হাজার ৩৪৬ জনকে সংযোগ দেওয়া হয়। ঢাকা ও চট্টগ্রামে জিপনের মাধ্যমে দুই থেকে ১০ এমবিপিএস পর্যন্ত ইন্টারনেট সংযোগ দিচ্ছে বিটিসিএল।
বিটিসিএলের এ হিসাবে আবেদনকারীদের মধ্যে ৫০ শতাংশই সংযোগ পাননি।
এ বিষেয়ে বিটিসিএল এমডি বলেন, “অপটিক্যাল ফাইবারের মাধ্যমে এ সংযোগ দেওয়া হচ্ছে। তাই সব জায়গায় দেওয়া সম্ভব হচ্ছে না। মূল সড়কের পাশে রয়েছে এ রকম স্থাপনা বা কাছাকাছি জায়গায় এ সংযোগ দেওয়া যাচ্ছে। তবে চাহিদা বাড়ায় সেবার পরিধি বাড়াতেও কাজ হচ্ছে।”
সেজন্য প্রায় তিন হাজার ৩১৪ কোটি টাকায় টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক আধুনিকীকরণ (এমওটিএন) প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে জানিয়ে রফিকুল মতিন বলেন, কাজ শেষ হলে চাহিদা অনুযায়ী সেবা দেওয়ার সক্ষমতা তৈরি করা যাবে।
এ প্রকল্পের আওতায় ১৬ লাখ গ্রাহক ধারণ ক্ষমতার তিনটি এমআইএস কোর, ৫৬০টি ডিজিটাল এক্সচেঞ্জ প্রতিস্থাপন, উচ্চক্ষমতা সম্পন্ন ডিডব্লউবিএম রিং, দেশের সব জেলায় জিপন সেবা এবং ২০ লাখ গ্রাহক ধারণ ক্ষমতার বস সিস্টেম স্থাপন করা হবে বলে জানান রফিকুল।
“জিপন ট্রিপল প্লে কেবলে তিনটি সেবা ইন্টারনেট, টেলিফোন ও টিভি চ্যানেল সংযোগ দেওয়ার কথা থাকলেও এখন শুধু ইন্টারনেট ও টেলিফোন সেবা দেওয়া হচ্ছে।”
আগামীতে এ দুই সেবার সঙ্গে কেবল টিভির সেবাও যুক্ত করার পরিকল্পনার কথা জানান বিটিসিএল ব্যবস্থাপনা পরিচালক।
অপটিক্যাল ফাইবারের মাধ্যমে সেবা দিতে বিটিসিএল এগিয়ে আছে দাবি করে তিনি বলেন, নেটওয়ার্ক ট্রান্সমিশন (এনটিটিএন) সেবায় কোম্পানির প্রায় ৩০ হাজার কিলোমিটার আন্ডার গ্রাউন্ড কেবল রয়েছে। কোনো ওভারহেড কেবল নেই। অন্যান্য এনটিটিএনগুলোর ওভারহেড কেবল থাকায় প্রায়ই তাদের সংযোগে সমস্যা হয়, যা বিটিসিএলে হয় না।
রফিকুল মতিন বলেন, “এই সক্ষমতা কাজে লাগিয়ে গ্রাহকদের আরো উন্নত সেবা দেওয়া যাবে। সাধারণ ইন্টারনেট সেবাদাতাদের ইন্টারনেট সংযোগ ও গতিতে যে সমস্যা প্রায়ই হচ্ছে, তা বিটিসিএলের গ্রাহকদের হবে না।
এবিষয়ে বিটিসিএল রাঙামাটি কার্যালয়ের কনিষ্ঠ সহকারী ব্যবস্থাপক কারন চাকমা বলেন, জিপনে উচ্চগতির ইন্টারনেট ও ফ্রি সংযোগ অফারে ২ এমবিপিএস ৩৫০/=, ৫এমবিপিএস ৫০০/= ১০ এমবিপিএস ৭৫০/= ও ২০ এমবিপিএস ১২০০/= টাকা হারে মাসিক বিটিসিএল কর্তৃপক্ষ নিধারন করায় এছাড়া ১০ এমবিপিএস ও ২০ এমবিপিএস এর সংযোগের সাথে বিটিসিএলের পক্ষ থেকে রাউটার বা মডেম ফ্রি দেয়া ঘোষনায় গ্রাহক বেড়ে চলছে।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত
প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন
মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার
রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন
জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল
রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু

আর্কাইভ