শিরোনাম:
●   গত দু’বছর রাষ্ট্র জুলাই শহীদদের স্বপ্নের উল্টো পথে হাটছে : সাইফুল হক ●   আত্রাইয়ে জেলেদের মাছ শিকারের মহোৎসব ●   নবীগঞ্জে রসুলগঞ্জ-বাউসা গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   স্মৃতির ক্যানভাসে বিলুপ্তির সুর, সময়ের গহীনে সোনালী ভোর ●   রাউজানে ক্ষতিগ্রস্ত ২’শত পরিবার পেল মানবিক সহায়তা ●   রাবিপ্রবি’তে জুলাই শহীদ দিবস-২০২৬ উদযাপিত ●   শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা ●   রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা ●   পার্বতীপুরে মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার ●   রাবিপ্রবি’তে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের মাস্টার্স কোর্সের উদ্বোধন ●   ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ ●   মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া ●   ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক ●   খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে ●   সকাল ১০টাতেও ফাঁকা ঈশ্বরগঞ্জ পিডিবি অফিস ●   কাপ্তাইয়ে ৪১ বিজিবি এর ত্রান বিতরণ ●   রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ●   ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে পার্বত্য প্রতিমন্ত্রীর শোক ●   ঝালকাঠিতে অসহায় ছয় পরিবারের মুখে হাসি ●   রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা উল্টে তরুণ নিখোঁজ ●   দাঁড়াশ ভেবে ধরা হয়েছিল দক্ষিণ এশিয়ার অন্যতম বিষধর সাপ ●   রাঙ্গুনিয়াতে অজগর উদ্ধার : ঠান্ডাছড়ির গহীন অরণ্যে অবমুক্ত ●   কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ ●   খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ ●   ৫২ দিন পর উৎপাদনে ফিরেছে মধ্যপাড়া পাথর খনি ●   সেতু ধসে পড়ে রাঙামাটি-বান্দরবানের সড়ক যোগাযোগ সম্পুর্ণ বিচ্ছিন্ন ●   স্বাস্থ্যসেবা কেন্দ্রকে নিবন্ধনের দায়িত্ব প্রদানের তাগিদ ●   চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ ●   খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ ●   সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২ মার্চ ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » তাজউদ্দিন আহমদ প্রচারের চেয়ে কাজে বিশ্বাসী ছিলেন: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
প্রথম পাতা » গাজিপুর » তাজউদ্দিন আহমদ প্রচারের চেয়ে কাজে বিশ্বাসী ছিলেন: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
বুধবার ● ২ মার্চ ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

তাজউদ্দিন আহমদ প্রচারের চেয়ে কাজে বিশ্বাসী ছিলেন: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

---
গাজীপুর জেলা প্রতিনিধি :: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ভাষা আন্দোলনকে কেন্দ্র করে স্বাধীনতা যুদ্ধের যে বীজ বপন করা হয়েছিল তার একমাত্র অবদান তাজউদ্দীন আহমদের৷ স্বাধীনতা আন্দোলনের অন্যতম সংগঠক ও স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী বঙ্গতাজ তাজউদ্দীন আহমদ প্রচার বিমুখ ছিলেন৷ তিনি প্রচারের চেয়ে কাজ করতেন বেশী ৷ অনেকে সরকারের আস্থা ভাজন হয়ে পরে ছোবল মারে৷ যারা ক্ষমতায় থাকে তারা মনে করে তারাই সবকিছু৷ সরকারের সিদ্ধান্তে প্রত্যেক উপজেলায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন ও বই মেলার আয়োজন করা হয়েছে৷ কাপাসিয়ার আয়োজন অনেক সুন্দর হয়েছে৷ এখানে প্রানের ছোয়া ও স্পর্শ ছিল বলেই তা সম্ভব হয়েছে৷

তিনি ১ মার্চ মঙ্গলবার দুপুরে গাজীপুরের কাপাসিয়ায় বঙ্গতাজ তাজউদ্দীন আহমদ স্মৃতি পাঠাগারের উদ্যোগে আয়োজিত ১১ দিন ব্যাপী অমর একুশে বই মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপর্যুক্ত কথা গুলো বলেন৷

উপজেলা শহরের প্রবীণ প্রয়াত আওয়ামীলীগ নেতা খালেদ খুররমের বাড়ির আঙ্গিনায় আয়োজিত বই মেলায় পাঠাগারের আহবায়ক আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোস্তাফিজুর রহমান সেলিমের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বই মেলার উদ্যোক্তা স্থানীয় সংসদ সদস্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক এমপি মুহম্মদ শহীদুল্লাহ, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুর রহমান, উপজেলা পরিষদ ভাইস- চেয়ারম্যান এড. রেজাউর রহমান লস্কর মিঠু, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান প্রমুখ৷

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি আরো বলেন, স্বাধীনতা যুদ্ধে তাজউদ্দীন আহমদের গৌরবোজ্জল ভূমিকা রয়েছে৷ ইন্দিরা গান্ধীর লিখা চুক্তিতে সই না করে তাজউদ্দীন তার নিজের লেখা চুক্তির ফলে মিত্র বাহিনী এদেশে এসেছে৷
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক দলীয় নেতা কর্মীদের জ্ঞান অর্জনের উপর গুরুত্বারোপ করে বলেন, জ্ঞানী হওয়া আর শিক্ষিত হওয়া এক কথা নয়৷ জ্ঞান অর্জনের জন্য বই পড়তে হবে৷ অর্জিত জ্ঞানের কোন উত্তরাধিকারী নাই, জ্ঞানই শক্তি৷ তিনি বলেন, তাজউদ্দীন কন্যা একজন বড় মাপের লেখক৷ তার বহু লেখালেখি আছে৷ আপনারা তা না পড়লে জানতে পারবেন না৷ সিমিন হোসেন রিমির আগ্রহে আয়োজিত এ বই মেলা প্রশংসার দাবী রাখে৷ ভবিষ্যত্‍ প্রজন্ম তা থেকে অনেক কিছু শিখবে৷





গাজিপুর এর আরও খবর

গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে  বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত
গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ
সাভারে স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন সাভারে স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)