শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৯ মে ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবান পৌর এলাকার ৩০ কোটি টাকার উন্নয়ন কাজে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবান পৌর এলাকার ৩০ কোটি টাকার উন্নয়ন কাজে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ
রবিবার ● ৯ মে ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বান্দরবান পৌর এলাকার ৩০ কোটি টাকার উন্নয়ন কাজে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ

ছবি : সংবাদ সংক্রান্তমোহাম্মদ আব্দুর রহিম, বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানে পৌর এলাকার নয়টি ওয়ার্ডে বর্ষা মৌসুমের পানি নিষ্কাশনের ড্রেন নির্মাণে নিন্মমানের সামগ্রী ব্যবহারের মাধ্যমে অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে। এই উন্নয়ন প্রকল্প গুলি এডিবির অর্থায়নে (ইউজিআইএটি) প্রকল্পের আওতায় বান্দরবান পৌরসভার তত্ত্বাবধানে ৩০ কোটি ৪৭ লক্ষ টাকা ব্যয়ে উন্নয়ন কাজগুলি নির্মাণের লক্ষ্যে কার্যাদেশ দেওয়া হয় ২০২০ ইং সালের মে মাসে। কাজগুলো শেষ হওয়ার কথা রয়েছে চলতি বছর ২০২১ ইং সালের ডিসেম্বর মাসে। তবে কাজ গুলি পায় বান্দরবানের ঠিকাদারি প্রতিষ্ঠান ইউটিমং কনস্ট্রাকশন নামে এই লাইসেন্সটি। আর সেই ঠিকাদারী লাইসেন্স ব্যবহার করে মূল ঠিকাদারি কাজগুলি করছে বান্দরবান পৌরসভার প্যানেল মেয়র, আওয়ামীলীগ নেতা, ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সির ও ঠিকাদার সৌরভ দাস শেখর। আবার তার কাছ থেকে সাব ঠিকাদারি হিসেবে ২২ লাখ টাকার কাজ নিয়ে শহরের ৭ নম্বর ওয়ার্ডের ওয়াবদা ব্রিজ এলাকায় ড্রেন নির্মাণ কাজে নিন্মমানের সামগ্রী ব্যবহার করে আসছেন সাব-ঠিকাদার সুমন দাশ, সয়ন চৌধুরী শাওন ও নাজিম উদ্দিন।
সরজমিনে গিয়ে দেখা গেছে, বান্দরবান পৌর সভার ৭নম্বর ওয়ার্ডে ড্রেন নির্মাণ কাজে নিন্মমানের লোকাল পাথর ও বালি’সহ নির্মাণ সামগ্রী ব্যবহার করে কাজ চালিয়ে যাচ্ছে। এ ড্রেন গুলিতে আরসিসি ঢালাইয়ের সময় বিদ্যুতের খুঁটি গুলো না সরিয়ে ড্রেনের মাঝখানে রেখেই আরসিসি ঢালাই দেওয়া হয়। ফলে বর্ষা মৌসুমে বিদ্যুতের খুঁটিতে ময়লা জমে ড্রেন গুলি বন্ধ হয়ে ড্রেনের পানি চারিদিকে ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। তবে এই কাজের মূল ঠিকাদার সৌরভ দাস শেখর বরাবরই অস্বীকার করে আসছে এই উন্নয়ন প্রকল্প সে বাস্তবায়ন করছেন না।
বিষয়টি জানতে চেয়ে বান্দরবান পৌরসভার প্যানেল মেয়র ও ঠিকাদার সৌরভ দাস শেখর’কে ফোন করা হলে তিনি বলেন, মোবাইলে কোন বক্তব্য দেওয়া যাবে না। মুঠোফোনে এই উন্নয়ন কাজ গুলি সে বাস্তবায়ন করছে তা স্বীকার না করলেও পরে বান্দরবান ট্রাস্ট ব্যাংকের সামনে এ প্রতিবেদক তার সাথে দেখা করলে তিনি জানান, বিদ্যুতের খুঁটি গুলো সরানো যাচ্ছে না। তাই ওগুলো রেখে ঢালাই দেওয়া হয়েছে। আর নিন্মমানের সামগ্রী ব্যবহারের বিষয়ে আমি জানিনা। নিউজ করার দরকার নাই আপনারা সাব-ঠিকাদারের সাথে দেখা করে কথা বলেন।
এ ব্যাপারে জানতে চাইলে বান্দরবান পৌরসভা দায়িত্বরত সহকারি প্রকৌশলী লুইপ্রু অং মারমা বলেন, ড্রেনের উপরে বিদ্যুতের খুঁটি গুলো সরানো হবে। তবে আমাদের এখানে লোকাল বা সিলেটের পাথরের এরকম কোন কিছু লেখা নাই। আমরা ঠিকাদার হিসাবে ইউটিমংকেই চিনি শেখরকে চিনি না। আপনারা তার সাথে দেখা করে কথা বলেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)