শিরোনাম:
●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ●   অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন
রাঙামাটি, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২১ মে ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » সুবর্ণচরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ যুবলীগ নেতার বিরুদ্ধে
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » সুবর্ণচরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ যুবলীগ নেতার বিরুদ্ধে
শুক্রবার ● ২১ মে ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সুবর্ণচরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ যুবলীগ নেতার বিরুদ্ধে

ছবি : সংবাদ সংক্রান্ত নোয়াখালী প্রতিনিধি :: নোয়াখালী সুবর্ণচরে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ চেষ্টার ও লুটপাটের অভিযোগ উঠেছে , নির্যাতিতা গৃহবধূ বাদী হয়ে স্থানীয় চর জব্বর থানায় লিখিত অভিযোগ করেছেন। ভুক্তভোগী নারী সাতাশদ্রোন গ্রামের সফি মিয়ার প্রবাসী পুত্র ইব্রাহিম বিটুর স্ত্রী। বিটু তিনি দির্ঘদিন সৌদি প্রবাসে থাকেন।

ঘটনাটি ঘটে ১৮ মে মঙ্গলবার ভোর রাত ২. ৩০ মিনিট সুবর্ণচর উপজেলার ৬নং চর আমান উল্যাহ ইউনিয়নের চরবজলুল করিম গ্রামের প্রবাসী ইব্রাহিম বিটুর
বাড়ীতে। এ ঘটনায় এলাকায় চাঞ্চ্যল্যের সৃষ্টি হয়েছে এবং এলাকায় থমথমে পরিবেশের সৃস্টি হয়েছে। এমন ন্যাক্কার জনক ঘটনার বিচারের দাবী ও তোলেন
এলাকাবাসী।

অভিযুক্ত সাহাদাত হোসেন একই গ্রামের মৃত গোলাম মাওলা খোনারের পুত্র ৫ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মো সাহাদাত হোসেন(৩৮)।

গৃহবধূ তাসলিমা (ছন্দনাম) জানান, আমার স্বামী প্রবাসে থাকায় মঙ্গলবার গভীর রাতে মৃত গোলাম মাওলা খোনারের পুত্র ৫ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি
মো সাহাদাত হোসেন কৌশলে তার ঘরের দরজার লক খুলে ঘরে প্রবেশ করে এবং তাকে চুরি দিয়ে জিম্মি করে ধর্ষনের চেষ্টা করে এবং শরীরের স্পর্শ কাতর বিভিন্নস্থানে হাত দিয়ে শ্লিলতাহানী করে পরে তার শোরচিৎকারে নির্যাতিতা নারীর বড় মেয়ে রিয়া আক্তার(১২) ঘুম থেকে উঠে মায়ের সাথে ধস্তাধস্তি অবস্থায় সাহাদাতকে দেখে চিৎকার দিলে অভিযুক্ত সাহাদাত গৃহবধূর গলায় থাকা ১ ভরি ওজনের স্বর্ণের নেকলেস ও নগদ অর্থ নিয়ে দৌঁড়ে পালিয়ে যায় এসময় এলাকাবাসী সাহাদাতকে ধরার চেষ্টা করে ব্যার্থ হন ।

পরে ভুক্তভোগী গৃহবধু বাদী হয়ে যুবলীগ নেতা সাহাদাতকে আসামি করে চরজব্বার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী একই এলাকার রশিদ চৌকিদারের পুত্র মো সাহাদাত এবং স্থানীয় আলী মেম্বারের নাতী সহিদ জানান, তারা গৃহবধূর শোর চিৎকার শুনে এসে দেখি সাহাদাত পালিয়ে যাচ্ছে , আমরা তাকে দৌড়ে ধরার চেষ্টা করলে সাহাদাত আমাদেরকে চুরি দেখিয়ে ভয় দেখায়, পরে আমরা তাকে ধরার চেষ্টা করে।

এলাকাবাসী বলেন অভিযুক্ত সাহাদাত এলাকায় এরকম আরো অনৈতিক কাজে জড়িত রয়েছে, গত ৩ বছর আগে একই এলাকায় হিন্দু সম্প্রদায়ী এক প্রবাসীর স্ত্রীকে নারীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে থানায় সাধারন ডায়রি করা হয়েছে ।

অভিযুক্ত সাহাদাত বলেন, “তার বিরুদ্ধে করা অভিযোগ মিথ্যা, পূর্ব শত্রুতার জের ধরে আমাকে ফাঁসানো হচ্ছে”।
পলি নামের এক হিন্দুধর্মালম্বী প্রবাসীর স্ত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে থানায় সাধারন ডায়রি বিষয়ে জানতে চাইলে সাহাদাত বলেন, ওই নারী বিএনপি করে স্থানীয় একটি দোকানের সামনে কথাকাটাকাটি হয় পরে শুনেছি সে আমার নামে জিডি করেছে কিন্তু আমার কাচে কোন কপি আসেনি”

লিখিত অভিযোগ বিষয়ে স্বিকার করে চরজববার থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক তরিক খন্দকার বলেন “অভিযুক্ত সাহাদাতকে আটকের চেষ্টা চলছে, বিষয়টি তদন্ত করে আইনী ব্যবস্থা নেয়া হবে।





আর্কাইভ