শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু ●   জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা ●   অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি ●   মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা ●   চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে ●   নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে ৪১ বিজিবি ●   স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু ●   পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা ●   জুলাই আন্দোলনের হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও ঝালকাঠি-২ আসনে নির্বাচন করছেন রাজ্জাক সেলিম ●   দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতায় এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : নির্বাচন কমিশনার সানাউল্লাহ ●   শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা ●   কোদালেই ভোট দিন, গণতান্ত্রিক রাজনৈতিক ধারা ফিরিয়ে আনব : জননেতা সাইফুল হক ●   বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ●   নির্বাচনী প্রচারণায় জুঁই চাকমার রাঙামাটি শহরে জনসংযোগ
রাঙামাটি, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২১ মে ২০২১
প্রথম পাতা » কুষ্টিয়া » সাংবাদিক রাকিব তার স্ত্রী খুশির বিরুদ্ধে বটি’র কোপে গৃহবধূকে আহত করার অভিযোগ
প্রথম পাতা » কুষ্টিয়া » সাংবাদিক রাকিব তার স্ত্রী খুশির বিরুদ্ধে বটি’র কোপে গৃহবধূকে আহত করার অভিযোগ
শুক্রবার ● ২১ মে ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাংবাদিক রাকিব তার স্ত্রী খুশির বিরুদ্ধে বটি’র কোপে গৃহবধূকে আহত করার অভিযোগ

ছবি : সংবাদ সংক্রান্ত কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :: গতকাল ২০ মে বৃহস্পতিবার রাত আনুমানিক দশটার দিকে কুষ্টিয়া শহরের মঙ্গলবাড়িয়া’তে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক গৃহবধূকে বটি দিয়ে কুপিয়ে জখম এর অভিযোগ উঠেছে কথিত সাংবাদিক রাকিব ও তার স্ত্রী খুশির বিরূদ্ধে। আহত গৃহবধূর নাম রজনী। তিনি শহরের মঙ্গলবাড়িয়ার নাসির উদ্দিন রতনের স্ত্রী।

আহত গৃহবধূ রজনী জানান, সাংবাদিক রাকিবের ভাড়াটিয়া বাসায় তার স্ত্রী খুশির কাছে ফ্রিজে ৩ পোয়া দুধ রাখতে গেলে ঘটনার সূত্রপাত হয়। খুশিরা আজীবন আমার বাড়ির ফ্রিজে সকল জিনিসপত্র রেখে আসছিল। গত কিছুদিন আগে তারা ফ্রিজ কিনেছে। আমি ওনার বাসায় দুধ রাখতে গেলে উনি আমাকে বলেন, আমার বেশি বিদ্যুৎ বিল উঠে যাবে আমি রাখতে পারব না। কথাটিতে কষ্ট পেয়ে সেটা আমি আবার আমার বোনকে ফোন করে বলি। কথাগুলো পাশ থেকে শুনে তিনি আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এর কিছুক্ষণ পর তিনি তার ননদদেরকে ফোন করে ডেকে এনে আমাকে ধারালো বটি দিয়ে এলোপাতাড়ি কোপ মারে এবং শরীরের বিভিন্ন অংশে কামোর মারা সহ মাথায় জোরে আঘাত করে। তারা সাংবাদিক, তাদের অনেক ক্ষমতা। তাই তারা আমার উপর অমানুষিক নির্যাতন করেছে।

তিনি আরো জানান, আমি চিকিৎসা নেয়ার জন্য স্বামীর সাথে করে হাসপাতালে গেলে সেখানেও তারা আমার স্বামীকে মিথ্যা অপবাদ দিয়ে হসপিটালের ইমার্জেন্সির সামনে এসে দলগতভাবে হামলা চালায় এতে আমার স্বামী মারাত্মকভাবে আহত হয়েছেন।

রজনীর স্বামী নাসির উদ্দিন রতন জানান, রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে আমার স্ত্রী আমাকে ফোন দিয়ে জরুরীভাবে বাসায় আসতে বলে। আমি তৎক্ষণাৎ বাসায় গিয়ে দেখি দুধ রাখাকে কেন্দ্র করে পাশের বাড়ির কথিত সাংবাদিক রাকিবের স্ত্রী খুশির সাথে আমার স্ত্রীর কথা কাটাকাটি হচ্ছে। আমি দুজনকে বুঝিয়ে পরিস্থিতি ঠান্ডা করে আবার বাইরে চলে আসি। এর পরবর্তীতে খুশি তার ননদদেরকে ফোন করে তাদের বাসায় ডেকে আনে এবং আমার বাসার সামনে এসে পুনরায় আমার স্ত্রীকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে শুরু করে। গালিগালাজ সহ্য করতে না পেরে আমার স্ত্রী বাইরে গিয়ে তাদেরকে গালিগালাজ করতে নিষেধ করলে তারা সংঘবদ্ধভাবে আমার স্ত্রীকে আক্রমণ করে এবং তাকে ধরে নিয়ে রাকিবদের বাসার ভেতরে নিয়ে যায়। তাদের বাসায় নিয়ে গিয়ে আমার স্ত্রীকে ধারালো বটি দিয়ে এলোপাতাড়ি কোপানোর কারণে আমার স্ত্রীর কানের পাশে বড় ধরনের ক্ষত তৈরি হয়েছে এবং হাতের আংগুলে কামড় দেবার কারণে আঙ্গুল ক্ষতিগ্রস্ত হয়েছে। তাছাড়া আমার স্ত্রীর মাথায় তারা জোরে আঘাত করায় বেশ আঘাতপ্রাপ্ত হয়েছেন। বিষয়টি শোনার পরে আমি বাসায় গিয়ে দেখি আমাদের বাসায় নাই। ঠিক তখনই আমি আমার স্ত্রীকে নিয়ে থানাতে গিয়ে হাজির হই। থানা থেকে আমাদেরকে বলা হয় আগে চিকিৎসা নিন এরপর থানায় আসলে আমরা মামলা নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

এরপর আমার স্ত্রীকে সাথে করে চিকিৎসা দেবার জন্য আমি তাকে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। ইমারজেন্সি বিভাগে আমার স্ত্রীর চিকিৎসা চলাকালীন সময় হঠাৎ করেই রাকিব সহ অপরিচিত আরো ৫/৬ আমার উপরে অতর্কিত হামলা চালায়। আমি কিছু বুঝে ওঠার আগেই তারা আমাকে বেধড়ক মারপিট করে। এ সময় আমার অসুস্থ স্ত্রী এবং উপস্থিত পুলিশের সদস্যরা এগিয়ে এসে ওদের হাত থেকে আমাকে রক্ষা করে। তারপর তারা আমাকে বলে “বের হ, তারপর তোকে দেখছি” এবং “দেখ কোথা থেকে কোথায় নি, তারপর দেখি তুই কার বাল ছিরিশ” বলতে বলতে হুমকি দিতে দিতে বের হয়ে চলে যায়। এছাড়া তারা ঘটনাটিকে ভিন্নখাতে প্রবাহিত করতে “তার বউকে বিরক্ত করার” মিথ্যা বদনাম দিতে থাকে আমাকে।

বর্তমানে আমি নিরাপত্তা হীনতায় আছি। আগামীকাল শনিবার আমার স্ত্রী একটু সুস্থ হলো থানায় গিয়ে মামলা দায়ের করবো বলে তিনি জানান।





কুষ্টিয়া এর আরও খবর

কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক
চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড় চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়
কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার
কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
কুষ্টিয়া চেম্বারের ‘এ’ গ্রুপের পরিচালক পদে নির্বাচন সম্পন্ন কুষ্টিয়া চেম্বারের ‘এ’ গ্রুপের পরিচালক পদে নির্বাচন সম্পন্ন
জাকির এর উদ্যোগে কুষ্টিয়া শহর নতুন রূপে সেজেছে জাকির এর উদ্যোগে কুষ্টিয়া শহর নতুন রূপে সেজেছে
কুষ্টিয়ার আদালতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পালাল নিষিদ্ধ ছাত্রলীগ কুষ্টিয়ার আদালতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পালাল নিষিদ্ধ ছাত্রলীগ
ফারাক্কার বিরূপ প্রভাবে কুষ্টিয়ার ৫০ হাজার মানুষ পানিবন্দি ফারাক্কার বিরূপ প্রভাবে কুষ্টিয়ার ৫০ হাজার মানুষ পানিবন্দি

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)