শিরোনাম:
●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ●   ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ ●   সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব ●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ ●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় ●   বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন ●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে ●   বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু ●   এমবিবিএস ডিগ্রী ছাড়াই ‘ডাক্তার’ অর্ধলক্ষ টাকা জরিমানা ●   গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ ●   ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত ●   আত্রাইয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু ●   ঈশ্বরগঞ্জ হাসপাতালে বহিরাগতদের খাবার বিতরণ : ৭ জনকে শোকজ ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি ●   রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ ●   রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) ●   সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
রাঙামাটি, শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১১ জুন ২০২১
প্রথম পাতা » সকল বিভাগ » প্রবাসী মাইকেলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
প্রথম পাতা » সকল বিভাগ » প্রবাসী মাইকেলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
শুক্রবার ● ১১ জুন ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রবাসী মাইকেলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ছবি : সংবাদ সংক্রান্ত-মো. আবুল কাশেম।স্টাফ রিপোর্টার : সিলেটের বিশ্বনাথে যুক্তরাজ্য প্রবাসী মাইকেল মিয়ার বিরুদ্ধে প্রথম স্ত্রীর অনুমতি না নিয়ে ৭ সন্তান রেখে নতুন করে বিয়ে করা ও প্রথম স্ত্রীকে নির্যাতনের অভিযোগ উঠেছে।গতকাল বৃহস্পতিবার (১১ জুন) সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন মাইকেলের প্রথম স্ত্রীর মা সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের গোপাল গ্রামের বাসিন্দা আনোয়ারা বেগম।

লিখিত বক্তব্যে আনোয়ারা বেগম বলেন, বিশ্বনাথ থানার সিংগেরকাছ গ্রামের মৃত ওয়ারিছ আলীর পুত্র যুক্তরাজ্য প্রবাসী মাইকেল মিয়ার সঙ্গে ১৯৮৭ সালে আমার মেয়ে মিনারা বেগমের বিয়ে হয়। বর্তমানে তাদের সংসারে ৭ সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই মাইকেলের কুচরিত্র ও নানা কুকর্ম আমার মেয়ের চোখে ধরা পড়ে। আমার মেয়েকে লন্ডনে নিয়ে যাওয়ার জন্য সে যৌতুক দাবি করে। আমরা সে সময় বাধ্য হয়ে তাকে বেশ কিছু টাকা দেই। এতকিছুর পরও সংসার এবং সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে আমার মেয়ে তার সঙ্গে সংসার করে আসছিল। গত কয়েক বছর থেকে মাইকেলের চরিত্রের মারাত্মক অবনতি ঘটে। মাইকেল আমার মেয়ে ও নাতীদের আয়ের টাকায় তার নামে ক্রয়কৃত সম্পদ বিক্রি করে নারীদের পেছনে ব্যয় করে। এছাড়া আমার স্বামী জীবিত থাকতে আমার মেয়ে ও মাইকেলকে ১৫ শতক জায়গা দান করে যান। বর্তমানে সে এ জায়গাও বিক্রি করার পাঁয়তারা করছে। এমনকি সে যৌতুক এবং পুনরায় বিয়ে করার জন্য আমার মেয়েকে চাপ দিতে থাকে।

লিখিত বক্তব্যে আরও বলেন, ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে সে দেশে আসে। মাইকেল দেশে আসলেই সে তার সৎ বোন ছায়ারুন নেছা আছকা’র ছাতকের দক্ষিণ কুর্শি গ্রামের বাড়িতে চলে যেত। সেবারও সে আছকা’র বাড়িতে চলে যায়। খবর পেয়ে আমার মেয়ে মার্চ মাসে দেশে চলে আসে। পরে আমরা জানতে পারি সৎবোন আছকার সঙ্গেও তার গভীর সম্পর্ক তৈরি হয়েছে। সে আছকার বাড়ি ছেড়ে কোথাও যেতে চাইতো না। আছকার বাড়িতে থেকেই আমার মেয়ের কাছে সে ১০ লাখ টাকা যৌতুক দাবি করেন। দাবিকৃত টাকা না দিলে সে আছকার সঙ্গে নতুন সম্পর্কে জড়াবে বলে হুমকি দেয়। এক পর্যায়ে তার হুমকি এবং অনৈতিক সম্পর্কের কারণে আমার মেয়ে বাধ্য হয়ে মাইকেল ও আছকার বিরুদ্ধে ছাতক থানায় মামলা দায়ের করে। মামলা নম্বর ১৫/৮৯। এ ঘটনায় ছাতক থানা পুলিশ অভিযোগের সত্যতা পেয়ে আদালতে প্রতিবেদন দেয়।

আনোয়ারা আরও বলেন, এ ঘটনার পর মাইকেল যুক্তরাজ্যে গিয়ে মিনারাকে মেরে ফেলার ফন্দি আটে। এরই অংশ হিসেবে একদিন সে মিনারাকে হত্যার চেষ্টা করে। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে এসে তারা মাইকেলকে ধরে নিয়ে যায়। থানায় নিয়ে পুলিশ মাইকেলকে আলাদা থাকার শর্তে ছেড়ে দেয়। তবুও বারবার সে বাসায় এসে মিনারাকে নির্যাতনের চেষ্টা চালায়। এদিকে গত জানুয়ারি মাসে মাইকেল দেশে আসে। দেশে এসেই সে নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। সে তার নিজের ফেইসবুকে বিবাহের ছবি পোষ্ট করেছে। এদিকে মিনারা যুক্তরাজ্যে থাকলে সে হুমকি দিয়ে বলেছে নতুন বিয়ের বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করলে তাকে শেষ করে দেবে। সে আমাকে ও আমার সন্তানদেরও হুমকি দিয়ে বলেছে বিষয়টি প্রকাশ করলে মামলায় ঢুকিয়ে দেবে এবং সন্ত্রাসী দিয়ে নির্যাতন চালাবে।

আনোয়ারা বেগম আশঙ্কা করছেন, মাইকেল যদি এ মূহুর্তে দেশ ছেড়ে পালিয়ে যায় তাহলে সে যুক্তরাজ্যে গিয়ে বড় রকম অঘটন ঘটিয়ে ফেলতে পারে। অনুমতি ছাড়া বিয়ে করায় যুক্তরাজ্য হাই কমিশনের মাধ্যমে তার মেয়ে মিনারা আইনি পদক্ষেপ নিচ্ছেন। তাই মাইকেল যাতে দেশ ত্যাগ করতে না পারে সংবাদ সম্মেলনে সে ব্যাপারে সরকারের স্বরাষ্ট্র ও পররাষ্ট মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেছেন আনোয়ারা। সেই সঙ্গে মাইকেলকে গ্রেপ্তারেরও অনুরোধ জানিয়েছেন তিনি।





সকল বিভাগ এর আরও খবর

আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে  জরিমানা আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা
ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক
ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা
পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ
সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব
রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ
ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)