শিরোনাম:
●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ●   ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ ●   সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব ●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ ●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় ●   বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন ●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে ●   বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু ●   এমবিবিএস ডিগ্রী ছাড়াই ‘ডাক্তার’ অর্ধলক্ষ টাকা জরিমানা ●   গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ ●   ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত ●   আত্রাইয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু ●   ঈশ্বরগঞ্জ হাসপাতালে বহিরাগতদের খাবার বিতরণ : ৭ জনকে শোকজ ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি ●   রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ ●   রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) ●   সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
রাঙামাটি, শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১১ জুন ২০২১
প্রথম পাতা » গাইবান্ধা » দাদন ব্যবসায়ীর অপমান সহ্য করতে না পেরে গাইবান্ধায় ভ্যানচালকের আত্মহত্যা
প্রথম পাতা » গাইবান্ধা » দাদন ব্যবসায়ীর অপমান সহ্য করতে না পেরে গাইবান্ধায় ভ্যানচালকের আত্মহত্যা
শুক্রবার ● ১১ জুন ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দাদন ব্যবসায়ীর অপমান সহ্য করতে না পেরে গাইবান্ধায় ভ্যানচালকের আত্মহত্যা

ছবি: সংবাদ সংক্রান্ত-সাইফুল মিলন।সাইফুল মিলন, ষ্টাফ রিপোর্টার :: গাইবান্ধার গোবিন্দগঞ্জে দাদন ব্যবসায়ীর অপমান সহ্য করতে না পেরে জাহাঙ্গীর শেখ নামে এক ভ্যানচালক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার (১০ জুন) সন্ধ্যায় বগুড়ার জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জাহাঙ্গীরের বাড়ি গোবিন্দগঞ্জ উপজেলার গুমানিগঞ্জ ইউনিয়নের নাগেরভিটা গ্রামে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, এক বছর আগে স্থানীয় ‘নাগের ভিটা’ সমিতি থেকে সুদে ১০ হাজার টাকা নেন জাহাঙ্গীর শেখ। এর মধ্যে ১১ মাসের সুদের টাকা পরিশোধ করেন। এক মাসের সুদের এক হাজার টাকা বৃহস্পতিবার দেওয়ার কথা ছিল। তিনি সেই টাকা দিতে ব্যর্থ হন। বৃহস্পতিবার সকালে সবজি বোঝাই রিক্সাভ্যান নিয়ে বগুড়ার মহাস্থান হাটে যাচ্ছিলেন জাহাঙ্গীর। এ সময় দাদন ব্যবসায়ী জহুরুলসহ ৫-৬ জন তার পথরোধ করে এবং তাকে চড়-থাপ্পড় মেরে সবজি মাটিতে ফেলে রিক্সাভ্যানটি নিয়ে যায় ।

ঘটনার পর অপমান সহ্য করতে না পেরে বাড়িতে গিয়ে বিষাক্ত ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়েন জাহাঙ্গীর। পরে তাকে উদ্ধার করে প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে সন্ধ্যায় বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাহাঙ্গীর।

পরে রাতে এই ঘটনায় জড়িত পাঁচজনকে আসামী করে গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করা হয় বলে জানান গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ.কে.এম মেহেদী হাসান।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)