শিরোনাম:
●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক ●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে ●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত ●   পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২ ●   ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা ●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
রাঙামাটি, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২১ জুন ২০২১
প্রথম পাতা » কক্সবাজার » ফিরেছেন করোনা বিজয়ী সাইমুম সরওয়ার কমল এমপি
প্রথম পাতা » কক্সবাজার » ফিরেছেন করোনা বিজয়ী সাইমুম সরওয়ার কমল এমপি
সোমবার ● ২১ জুন ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ফিরেছেন করোনা বিজয়ী সাইমুম সরওয়ার কমল এমপি

ছবি: সংবাদ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তি :: দীর্ঘ দেড়মাস পর নিজ নির্বাচনী এলাকা কক্সবাজার (সদর-রামু) ফিরেছেন করোনা বিজয়ী আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি। গতকাল শনিবার (১৯জুন) বিকালে তিনি কক্সবাজার পৌছেঁন।
সন্ধ্যায় এমপি কমল তাঁর মরহুম পিতা আলহাজ্ব ওসমান সরওয়ার আলম চৌধুরী ও মরহুমা মাতা রওশন সরওয়ার এর কবর জিয়ারত করেন|
পরে তিনি রামুস্থ বাসভবন ‘ওসমান ভবন’ এ পৌঁছলে বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের কক্সবাজার সদর ও রামু উপজেলার নেতা-কর্মী, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় হাজার হাজার নেতাকর্মীরা প্রিয় নেতাকে দেখতে ও শুভেচ্ছা জানাতে ভিড় জমান।
আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি গত ৫ মে বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কোভিড বিভাগের ভিআইপি কেবিনে চিকিৎসা নেন। ১৭ মে করোনা নেগেটিভ হলেও শারীরিক দুর্বলতাসহ অন্যান্য রোগের কারনে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শে ঢাকা নাখালপাড়াস্থ এমপি হোস্টেলের বাসায় তিনি বিশ্রামে ছিলেন।
কক্সবাজার-৩(সদর-রামু) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল কক্সবাজার পৌঁছেই সাংবাদিকদের জানান, তাঁর প্রথম কাজ হবে পর্যটন শহর কক্সবজারে শতকোটি টাকা ব্যয়ে দৃষ্টিনন্দন ও বিশ্বমানের মসজিদ নির্মাণের কাজ শুরু করা। এ বিষয়ে এমপি কমল জেলাবাসির আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করেন। তিনি দীর্ঘ প্রায় দেড়মাস অসুস্থতাজনিত কারনে নির্বাচনী এলাকার বাইরে অবস্থান করায় এলাকার উন্নয়ন কাজসহ অনেকের ব্যক্তিগত কাজের সাময়িক বিঘ্নিত হওয়ায় আন্তরিক দুঃখ প্রকাশ করেন। অসুস্থ সময়ে যারা সুস্থতার জন্য দোয়া চেয়ে মসজিদ-মন্দিরে দোয়া ও প্রার্থনা করেছেন, খোজখবর নিয়েছেন, ঢাকায় দেখতে গিয়েছেন সকলের প্রতি এমপি কমল ধন্যবাদ জানিয়ে সুস্থ হয়ে জনতার মাঝে ফিরে আসতে পারায় মহান দয়াময় আল্লাহ’র কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি সকলকে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান|
উল্লেখ্য যে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস প্রাদুর্ভাবের শুরু থেকেই করোনা আক্রান্ত রোগীর সেবায় কখনো হাসপাতালে ও বাসায় চিকিৎসা নেওয়া রোগীদের খাদ্য সরবরাহ এবং খবরা-খবর নেন, আবার কখনো করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া লাশ দাফনে নিজেকে নিয়োজিত রাখেন। এছাড়াও তিনি করোনা ডেডিকেটেড হাসপাতালের আইসিইউ, এইচডিইউ, রেডজোনসহ কোভিট বিভাগে চিকিৎসাধীন রোগীদের খবরা-খবর নিতে প্রায় সময় হাসপাতালে ছুটে যেতেন।
ঢাকা অবস্থান কালে গত ৪ মে শরীরে জ্বর অনুভূত হলে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। পরদিন ৫ মে সন্ধ্যায় তার করোনা পজিটিভ রিপোর্ট এলে ওই রাতেই তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) কোভিড বিভাগের ভিআইপি কেবিনে ভর্তি হন। দীর্ঘ দিন চিকিৎসায় ১৭ মে করোনা নেগেটিভ হলেও বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শে ঢাকাস্থ সরকারি বাসায় বিশ্রামে ছিলেন।





কক্সবাজার এর আরও খবর

কৃষকের যত চ্যালেঞ্জ কৃষকের যত চ্যালেঞ্জ
হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ
নতুন মুখ সুহা নুর শাহ: ‘পরম্পরা’ নাটকে দর্শক হৃদয়ে জায়গা করে নেওয়া এক সম্ভাবনাময় মডেল নতুন মুখ সুহা নুর শাহ: ‘পরম্পরা’ নাটকে দর্শক হৃদয়ে জায়গা করে নেওয়া এক সম্ভাবনাময় মডেল
ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা
বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা
রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার
চকরিয়ায় এনসিপির পথসভা বিএনপি পণ্ড করে দিয়েছে চকরিয়ায় এনসিপির পথসভা বিএনপি পণ্ড করে দিয়েছে
কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি
ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা
ছাত্র-জনতার আন্দোলনে হামলার অর্থযোগানদাতা আ.লীগের দোসর বাবুল-রহমানের ষড়যন্ত্র এখনও থেমে নেই ছাত্র-জনতার আন্দোলনে হামলার অর্থযোগানদাতা আ.লীগের দোসর বাবুল-রহমানের ষড়যন্ত্র এখনও থেমে নেই

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)