শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২
রাঙামাটি, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৩ জুন ২০২১
প্রথম পাতা » অপরাধ » স্বর্ণ ব্যবসায়ী ভয়ঙ্কর প্রতারক মহাদেব পালের সন্ধান চায় ভুক্তভোগিরা
প্রথম পাতা » অপরাধ » স্বর্ণ ব্যবসায়ী ভয়ঙ্কর প্রতারক মহাদেব পালের সন্ধান চায় ভুক্তভোগিরা
বুধবার ● ২৩ জুন ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

স্বর্ণ ব্যবসায়ী ভয়ঙ্কর প্রতারক মহাদেব পালের সন্ধান চায় ভুক্তভোগিরা

--- কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :: কুষ্টিয়ার স্বর্ণ ব্যবসায়ী ও ভয়ঙ্কর প্রতারক শিক্ষক মহাদেব পালের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে। তিনি কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর বালিয়াপাড়া স্কুল এন্ড কলেজের স্কুল শাখার ব্যবসায় শিক্ষা শাখার একজন শিক্ষক। এ প্রতিষ্ঠানে ২০১২ সালে যোগদান করার পর থেকেই শিক্ষকতার অন্তরালে স্বর্ণ ব্যবসায়ের সঙ্গে জড়িয়ে পড়েন বলে অভিযোগ পাওয়া গেছে। এলাকায় তাকে গোল্ড মাফিয়া মহাদেব নামে সকলেই চেনে। তার বাড়ি কুষ্টিয়া ইবি থানার ধলনগর গ্রামে।
কুষ্টিয়ার একটি গোয়েন্দা সূত্রে জানা গেছে শিক্ষকতা পেশার অন্তরালে দীর্ঘদিন ধরে মহাদেব পাল সোনা পাচারের কাজে লিপ্ত থেকে উপার্জন করেছিল প্রচুর পরিমাণ অর্থ। গত চার-পাঁচ বছর আগে স্বর্ণের বেশ কয়েকটি চালান ধরা পড়লেও তিনি ধরাছোঁয়ার বাইরে থেকে যায়। গোল্ডের চালান ধরা পড়ার কারণে হঠাৎ করেই তার বিপুল পরিমাণ অর্থের ঘাটতি দেখা দেয়।
অর্থ ঘাটতি পূরণের জন্য তিনি বেছে নেন নতুন কৌশল। একের পর এক তার নিজ গ্রাম ধলনগরের আপন চাচি শাশুড়ির মেয়ের চাকরি দেয়ার নাম করে ভিটে মাটি বিক্রি করে অর্থ বাগিয়ে নেয়, সেই সাথে কেড়ে নেয় ১০ ভরি স্বর্ণের গহনা। এদিকে বালিয়াপাড়া গ্রামের রিপন, সৈন্য, সাব্বাস, নিজাম মন্ডল, মজিবর সহ প্রায় ২০/২৫ জন ব্যক্তির সন্তানদের চাকরি দেয়ার নাম করে চেক দিয়ে অর্ধকোটি টাকা হাতিয়ে নিয়েছে।
পোড়াদহের বিমলের কাছ থেকে চেক দিয়ে ১২ লক্ষ টাকা হাতিয়ে নেয়। চুয়াডাঙ্গা এলাকার আলিম লস্করের কাছ থেকে ১লক্ষ টাকা হাতিয়ে নেয় চেক দিয়ে। রাজবাড়ী এলাকার এক ব্যক্তি ইতিমধ্যে পাওনা টাকার জন্য চেকের বিপরীতে তার বিরুদ্ধে মামলা করেছে, এ মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে মহামান্য আদালত।
কুষ্টিয়া শহরের এক মুদি দোকানদার লুৎফরের কাছ থেকে ২ লক্ষ টাকা, মঙ্গলবাড়িয়া এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক হিন্দু ধর্মীয় গরীব নিরীহ ব্যক্তির নিকট থেকে এক লক্ষ টাকা, কুষ্টিয়া শহরের নাম প্রকাশে আর একজন ব্যক্তির নিকট থেকে ৫ লক্ষ টাকা সহ প্রায় শতাধিক ব্যক্তির নিকট থেকে চাকরি দেয়ার প্রলোভন দিয়ে চেক দিয়ে প্রায় কোটি টাকা আত্মসাৎ করেছেন বলে ভুক্তভোগীরা জানিয়েছে।
এমনকি কুষ্টিয়া পৌর মেয়র আনোয়ার আলীর স্বাক্ষর জালিয়াতি করে চাকরি দেওয়ার প্রাক্কালে তিনি ধরা খেলে অবশেষে হাতে-পায়ে ধরে সেযাত্রাও তিনি রক্ষা পায়। কুষ্টিয়া জেলা স্কুলের ছাত্র ভর্তির জন্য এনএস রোডের এক অভিভাবকের নিকট থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেয়। বালিয়াপাড়া স্কুলে বিএসসি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এক ক্যান্ডিডেটের নিকট থেকে হাতিয়ে নিয়েছিল ৮ লক্ষ টাকা পরবর্তীতে  টাকা ফেরত দেয়া লেগেছে বলে প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে।
করোনাকালীন সময়ে স্কুলে চাওয়ার কারণে বর্তমানে তিনি এখন পলাতক রয়েছে, তবে পাওনাদাররা প্রতিনিধিকে জানিয়েছেন যে, তিনি কুষ্টিয়া শহরের বজলার মোড় থেকে নিশান মোড়ের মধ্যবর্তী একটি বাসায় ভাড়া রয়েছেন। প্রতিদিন তিনি কাক ডাকা ভোরে বাসা থেকে বেরিয়ে যান এবং রাতের অন্ধকারে বাড়িতে ঢোকেন বলে জানিয়েছেন তারা। তবে তিনি পাওনাদারদের উৎপাতে প্রতি দুই মাস পর-পর বাসা পরিবর্তন করেন।
তারা আরো বলেন, আমরা টাকা চাইতে গেলে মহাদেব পাল আমাদেরকে আন্ডার ওয়ার্ল্ডের ভয়-ভীতি প্রদর্শন করে, এছাড়াও তিনি ক্ষমতাসীন দলের নেতাদের নাম ভাঙিয়েও ভয়-ভীতি প্রদর্শন করছেন প্রতিনিয়ত।
ইতিপূর্বে শিক্ষা প্রতিষ্ঠানের অর্থ লুটপাট ও অনৈতিক কর্মকাণ্ডের জন্য তাকে চাকুরী হতে সাময়িক বরখাস্ত করেছিল, পরবর্তীতে নেতাদের হাতে পায়ে ধরে আবার চাকুরী ফিরে পায়।
২০১৫ সালে পোড়াদহের বিমলের লোকজন মাইক্রো নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে এসেছিল তাকে তুলে নিয়ে যেতে, অর্থ আদায়ের জন্য। ওই সময় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা তাকে রক্ষা করেছিল। এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানের মেয়েদের সঙ্গে ছিল তার অবাধ মেলামেশা এমনকি বিয়ের পিঁড়িতে বসতে চেয়েছিল। পরবর্তীতে প্রতিষ্ঠানের শিক্ষকরা তাকে থমকে দেয়, বন্ধ হয়ে যায় তার বিবাহ।
অন্যদিকেি এ প্রতিষ্ঠানের একাধিক শিক্ষকের মুখ থেকে জানা গেছে, সে একজন ভয়ঙ্কর প্রতারক ও গোল্ড পাচারকারী। তার নামে একাধিক অভিযোগ রয়েছে। আমরা তার সঙ্গে কোন কথাও বলি না যোগাযোগ করার চেষ্টাও করিনা তবে বিভিন্ন পাওনাদাররা প্রতিদিনই শিক্ষা প্রতিষ্ঠানে তার খোঁজে আসতে দেখি।
তার বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক’র এর সাথে তার বিষয়ে সার্বিক কথা হলে তিনি বলেন, আমরা মহাদেব পালকে নিয়ে বিপদের মধ্যে আছি দীর্ঘ দশটি বছর ধরে। অত্র প্রতিষ্ঠানের নাম ভাঙিয়ে তিনি নানা ধরনের অপকর্ম করে আসছেন। ইতিমধ্যে তাকে সাসপেন্ড করা হয়েছিল। অন্যদিকে পাওনাদারেরা টাকার জন্য হরহামেশা প্রতিষ্ঠানে আসছে। এছাড়াও তার চাচি শাশুড়ি একদিন এসেছিল শিক্ষা প্রতিষ্ঠানে পাওনা টাকার জন্য, ওই সময় মহাদেবকে গালিগালাজ করে তিনি ফিরে যান। আমরা আর তাকে রক্ষা করতে পারছিনা আপনারা পারলে পাওনাদারদের স্বার্থে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন। তিনি আরো বলেন মহাদেব পাল তিনি যে এত ভয়ঙ্কর প্রতারক সেটি আমরা আগে জানতাম না। এখন তার বিষয়টি নিয়ে সবার মুখে মুখে রব উঠেছে সে একজন ভয়ঙ্কর প্রতারক ও গোল্ড মাফিয়া।





অপরাধ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)