শিরোনাম:
●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ●   অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন ●   ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ ●   পার্বতীপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক ●   সিলেট সরকারি তিব্বিয়া কলেজের চাকরি আত্মীকরণের নির্দেশ ●   গোয়াসপুর : সবুজ ক্যানভাসে ইতিহাস ও ঐতিহ্যের স্মারকলিপি ●   কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত
রাঙামাটি, রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৫ মার্চ ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে কাউন্সিলর মামুন মণ্ডলের গ্রেফতার দাবি
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে কাউন্সিলর মামুন মণ্ডলের গ্রেফতার দাবি
শনিবার ● ৫ মার্চ ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে কাউন্সিলর মামুন মণ্ডলের গ্রেফতার দাবি

---
গাজীপুর জেলা প্রতিনিধি :: (৫ মার্চ ২০১৬ : বাংলাদেশ সময় রাত ১১.২৫মিঃ) গাজীপুর সিটি করপোরেশনের ৩৬নং ওয়ার্ড কাউন্সিলর মো. ছানাউর রহমানের উপর হামলাকারী ৩৫নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন মন্ডল ও তার সহযোগিদের গ্রেফতার ও বিচারের দাবিতে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ৷

৫ মার্চ শনিবার দুপুরে গাজীপুর শহরের শিববাড়ি রোডে মান্নান প্লাজায় আয়োজিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কাউন্সিলর ছানাউর রহমান ৷

লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করে বলেন, কাউন্সিলর মামুন মন্ডল ও তার সহযোগিরা ৩৬নং ওয়ার্ডে গিয়ে বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ড, চাঁদাবাজি, আধিপত্য বিস্তার ও লোকজনকে নির্যাতন করে৷ এসব কর্মকান্ডের প্রতিবাদ করায় গত ১৯ ফেব্রম্নয়ারি সন্ধ্যায় কাউন্সিলর মামুন মন্ডল তার দলবল নিয়ে স্থানীয় কামারজুরি এলাকায় মা ও শিশু হাসপাতালের পাশে গাড়ি গতিরোধ করে তাকে ও তার নাতিকে বেধড়ক মারধর করে রক্তাক্ত জখম করে ৷ এসময় হামলাকারীরা তার ব্যবহৃত গাড়ি, দোকানপাট, অফিস, আসবাবপত্র, দুটি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে ৷ এসময় তাদের ছোড়া ফাঁকা গুলিতে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয় ৷ খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে মামুন মন্ডল ও তার সহযোগিরা পুলিশের গাড়িতেও হামলা করে৷ এসব ঘটনায় পুলিশসহ এলাকাবাসী বাদী হয়ে মামুন মন্ডল ও তার সহযোগিদের বিরুদ্ধে ৭টি মামলা করে ৷

তিনি আরো অভিযোগ করেন, মামলা দায়েরের পর মামুন মন্ডল ও তার সহযোগিরা পলাতক থেকে ফেস বুকসহ বিভিন্ন মাধ্যমে তাকে খুন-জখমের হুমকি দিচ্ছে৷  এ ঘটনায় তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন ৷

সাংবাদিক সম্মেলনে তিনি মামুন মন্ডল ও তার বাহিনীর সদস্যদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ৷

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গিয়াস উদ্দিন, আবুল হোসেন, আবুল হাসেম মিয়া, ফিরোজ আহমেদ প্রমুখ ৷

জয়দেবপুর থানার ওসি মো. রেজাউল হাসান রেজা জানান, চাঁদাবাজি, মারামারি ও সরকারি কাজে বাধা দেওয়াসহ বিভিন্ন ঘটনায় মামুন মন্ডলসহ তার সহযোগীর বিরুদ্ধে ৭টি মামলা রয়েছে ৷ ইতোমধ্যে মামলায় ১২ জনকে গ্রেফতার করা হয়েছে ৷ মামুন মন্ডলসহ অন্যদের গ্রেফতারে চেষ্টা চলছে ৷





অপরাধ এর আরও খবর

অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন
ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ
বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে
পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)