শিরোনাম:
●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ●   অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন ●   ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ ●   পার্বতীপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক ●   সিলেট সরকারি তিব্বিয়া কলেজের চাকরি আত্মীকরণের নির্দেশ ●   গোয়াসপুর : সবুজ ক্যানভাসে ইতিহাস ও ঐতিহ্যের স্মারকলিপি ●   কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত
রাঙামাটি, রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৫ মার্চ ২০১৬
প্রথম পাতা » কৃষি » নির্মলেন্দু চৌধুরী মেমরিয়্যাল ফাউন্ডেশনের ত্রি-বার্ষিক সাধারণ পরিষদ সভা
প্রথম পাতা » কৃষি » নির্মলেন্দু চৌধুরী মেমরিয়্যাল ফাউন্ডেশনের ত্রি-বার্ষিক সাধারণ পরিষদ সভা
শনিবার ● ৫ মার্চ ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নির্মলেন্দু চৌধুরী মেমরিয়্যাল ফাউন্ডেশনের ত্রি-বার্ষিক সাধারণ পরিষদ সভা

---

ষ্টাফ রিপোর্টার :: (৫ মার্চ ২০১৬ : বাংলাদেশ সময় রাত ১১.২০মিঃ) “আলোকিত মানুষ বিনিমার্নই আমাদের অঙ্গীকার” এ শ্লোগানকে বুকে ধারণ করে রাঙামাটির প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শাহ্ বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের দ্বারা পরিচালিত অরাজনৈতিক এবং অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন নির্মলেন্দু চৌধুরী মেমরিয়্যাল ফাউন্ডেশনের ত্রি-বার্ষিক সাধারণ পরিষদ সভা ও বনভোজন-২০১৬ শনিবার কেল্ল্যামুড়া ইকোটিলা স্পটে অনুষ্ঠিত হয়েছে ৷
সভার শুরুতে শাহ্ বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রয়াত প্রধান শিক্ষক নির্মলেন্দু চৌধুরী, সহকারী শিক্ষিকা হেনা ত্রিপুরা ও সমপ্রতি সহকারী শিক্ষিকা নাহরীন জান্নাত মুনি্নসহ প্রাক্তন শিক্ষক, শিক্ষার্থীবৃন্দদের বিদেহী আত্নার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করে ফাউন্ডেশনের পরিবারবর্গ ৷
সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রণজিত্‍ কুমার বড়ুয়া এবং বিগত তিন বছরে বাস্তবায়িত কার্যক্রমের প্রতিবেদন পাঠ করেন সাধারণ সম্পাদক আরিফুর রহমান মানিক ৷ এ সময় ফাউন্ডেশনের সহ-সভাপতি ডাঃ নূপুর কান্তি দাশ, মোঃ জাকির হোসেন সেলিমসহ অন্যান সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন ৷
সভা পরিচালনা করেন সমাজকল্যাণ সম্পাদক মোঃ তাওফিক হোসেন কবীর ৷
সভায় গঠনতন্ত্রের আলোকে আগামী ৩ বছরের জন্য ২১সদস্য বিশিষ্ট একটি কার্যকরি পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয় এর মধ্যে সভাপতি পদে বীর মুক্তিযোদ্ধা রনজিত্‍ কুমার বড়ুয়া, সিনিয়র সহ-সভাপতি ডাঃ নূপুর কান্তি দাশ, সহ-সভাপতি জয়নাল আবেদিন, আশিষ কুমার দে, জাকির হোসেন সেলিম, আবদুল শুক্কুর, সাধারণ সম্পাদক আরিফুর রহমান মানিক, যুগ্ন সাধারণ সম্পাদক এ্যাডঃ রাজিব চাকমা, রেজাউল করিম চৌধুরী, চন্দনা বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ তোষণ চাকমা, অর্থ সম্পাদক মোঃ জাকির হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ তাওফিক হোসেন কবীর, শিক্ষা বিষয়ক সম্পাদক মলয় কুমার ত্রিপুরা, দপ্তর সম্পাদক মনোজ ত্রিপুরা, প্রচার সম্পাদক লিটন চন্দ্র শীল, কার্য নির্বাহী সদস্য সনজিত্‍ চৌধুরী, শংকর দে, শফিজুল ইসলাম, উসাংমং রাখাইন ও মোঃ শফিকুল ইসলাম বিনা প্রতিদ্বন্দিতায় মনোনীন হয় ৷





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)