শিরোনাম:
●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ●   অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন ●   ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ ●   পার্বতীপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক ●   সিলেট সরকারি তিব্বিয়া কলেজের চাকরি আত্মীকরণের নির্দেশ ●   গোয়াসপুর : সবুজ ক্যানভাসে ইতিহাস ও ঐতিহ্যের স্মারকলিপি
রাঙামাটি, রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৫ মার্চ ২০১৬
প্রথম পাতা » কৃষি » রাঙামাটিতে শাহ্ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা
প্রথম পাতা » কৃষি » রাঙামাটিতে শাহ্ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা
শনিবার ● ৫ মার্চ ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটিতে শাহ্ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা

---

ক্রীড়া প্রতিবেদক :: (৫ মার্চ ২০১৬ : বাংলাদেশ সময় রাত ১০.২০মিঃ) রাঙামাটির শাহ্ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংষ্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ৷
শনিবার (৫মার্চ) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিদ্যালয়ের শিক্ষার্থীদের দৌড়, উচ্চ লম্প, দীর্ঘ লম্প, দড়িলম্প, যেমন খুশি তেমন সাজো, বালিশ খেলাসহ মোট ১৪টি ইভেন্টে বিভিন্ন খেলাধুলা অনুষ্ঠিত হয় ৷ সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রীড়া প্রতিযোগিতার উদ্ধোধন করেন ৷
ক্রীড়া অনুষ্ঠান শেষে বিকেলে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ নূরুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য অমিত চাকমা রাজু বিশেষ অতিথি রাঙামাটি ৩নং ওয়ার্ড পৌর কাউন্সিলর পুলক দে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক পূর্নীমা বড়ুয়া, প্রাক্তন পৌর কাউন্সিলর মোঃ নেওয়াজ আহমেদ ও মোঃ সোহেল বক্তব্য রাখেন ৷
অনুষ্ঠানে বক্তরা বলেন, নতুন প্রজন্মরাই আমাদের আগামী দিনের ভবিষ্যত্‍ শিক্ষর্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও এগিয়ে আসতে হবে ৷ বক্তরা বলেন, খেলাধুলা আমাদের জীবনের একটি অংশ৷ সুস্থ দেহ ও সুস্থ মন সতেজ রাখতে খেলাধুলার কোন বিকল্প নেই ৷ এই নতুন প্রজন্মদের লেখা পড়ার পাশাপাশি সঠিকভাবে খেলাধুলায়ও পারদর্শী করতে পারলে এরাই একদিন এই জেলার সুনাম বয়ে আনবে ৷ বক্তরা বলেন, বিশ্বের মাঝে বাংলাদেশ এখন ক্রিকেটে অনেক দূর এগিয়ে গেছে ৷ এ সুনাম একদিনে অর্জন হয়নি৷ ক্রিকেটাররা সুষ্ঠ প্রশিক্ষণ ও সহযোগিতার কারণে আজ এ পর্যায়ে দেশের সুনাম অর্জন করেছে ৷ এই বিদ্যালয়ের ছাত্র অনেক স্বনামধন্য খেলোয়াড় জাতীয় পর্যায়ে খেলেছে এটি এই বিদ্যালয় ও আমাদের জেলার জন্য গর্বের ৷ আমরাও যদি শিক্ষার্থীদের সঠিকভাবে ক্রীড়ায় পারদর্শী করতে পারি আগামীতে হয়তো জাতীয় ক্রিকেট দলে কোন না কোন শিক্ষার্থী খেলোয়াড় হিসেবে অংশগ্রহণ করে এই জেলার সুনাম রাখবে ৷
প্রধান অতিথিরা বিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্রীড়ায় পারদর্শী করতে পরিষদ হতে ক্রীড়া সামগ্রী ও মান সম্পন্ন পাঠদানে বিদ্যালয়ের উন্নয়নে সর্বাত্বক সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন ৷
পরে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদেও মাথে অতিথিরা পুরস্কার বিতরণ করেন ৷ শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ৷





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)