শিরোনাম:
●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শীর্ষ নেত্রী বহ্নিশিখা জামালী হাসপাতালে ভর্তি ●   পার্বতীপুরে ব্রক্ষোত্তর সোনাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার বেহাল অবস্থা ●   গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা ●   গাঁজাসহ আটক যুবককে কোস্টগার্ডের মারধরের অভিযোগ, তদন্তের নির্দেশ ●   বিজিবির আভিযানিক সক্ষমতা বৃদ্ধিতে মারিশ্যায় নবনির্মিত রিভারঘাট পোস্ট উদ্বোধন ●   ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত ●   নদী রক্ষায় ঈশ্বরগঞ্জে পিএফজি’র মানববন্ধন ●   খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার ●   বিজয়ী বিজেপি নেতৃবৃন্দকে বাংলাদেশবিরোধী উসকানি থেকে বিরত থাকার আহবান ●   ঝালকাঠিতে আমির হোসেন আমুর পরিত্যাক্ত বড়ির প্রধান ফটক কেটে উন্মুক্ত করে দিয়েছে ●   ঝালকাঠি সদরে হাম-রুবেলা : ৭৩ সন্দেহভাজন চিকিৎসা নিয়েছে, বাড়ছে নতুন ভর্তি ●   হালদায় চড়া দামে রেণু বিক্রি ●   তাঁতী দলের কেন্দ্রীয় সদস্য সচিবের স্বাক্ষর জালিয়াতি করে রাঙামাটি জেলা কমিটি অনুমোদন ●   সন্ত্রাসী, দূর্বৃত্ত ও চাঁদাবাজদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করুন ●   ঝালকাঠিতে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   ঝালকাঠির সড়ক টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ ●   নবীগঞ্জে কাভার ভ্যানের চাপায় অজ্ঞাত বৃদ্ধ নিহত ●   পার্বতীপুরে ডেইরি খামার উন্নয়নে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প’র সহায়তা ●   ঝালকাঠি জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা ●   বড়পুকুরিয়া কয়লা খনির ভবিষ্যৎ অনিশ্চয়তায় ●   জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি মানতে হবে ●   ধান কেটে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলায় আহত ১০ ●   গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন ●   যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক ●   পার্বতীপুরে ড্রেন বন্ধের কাবণে ৫০ পরিবারের জনদুর্ভোগ ●   ঝালকাঠিতে মহান মে দিবস পালিত ●   হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ ●   ঈশ্বরগঞ্জে নির্ধারিত সময়ের আগেই স্কুল ছুটি ●   শ্রমিকদের একমাত্র প্রাণের দল বিএনপি : লালু ●   গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
রাঙামাটি, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৪ জুলাই ২০২১
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে স্কুল ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় হিল উইমেন্স ফেডারেশনের নিন্দা
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে স্কুল ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় হিল উইমেন্স ফেডারেশনের নিন্দা
রবিবার ● ৪ জুলাই ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খাগড়াছড়িতে স্কুল ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় হিল উইমেন্স ফেডারেশনের নিন্দা

প্রর্তীকি ছবি সংবাদ বিজ্ঞপ্তি :: হিল উইমেন্স ফেডারেশন (এইচডব্লিউএফ)-এর খাগড়াছড়ি জেলা শাখার আহ্বায়ক এন্টি চাকমা আজ রবিবার ৪ জুলাই সংবাদ মাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে খাগড়াছড়ি বাস টার্মিনালে এক মারমা স্কুল ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা ও আটক ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
বিবৃতিতে তিনি বলেন, গত ২ জুলাই ২০২১ শুক্রবার রাতে পারিবারিক সমস্যার কারণে এক মারমা স্কুল ছাত্রী গুগড়াছড়ির বাড়ি থেকে বেরিয়ে এসে গতকাল শনিবার (৩ জুলাই) ভোরে খাগড়াছড়ি জেলা সদরের বাস টার্মিনালে পৌঁছান। এসময় আনুমানিক ভোর ৪ টার দিকে বাসে তুলে কয়েকজন সেটলার মিলে তাঁকে গণধর্ষণ করে। পরে ধর্ষণের শিকার স্কুল ছাত্রী থানায় গিয়ে বিষয়টা পুলিশকে জানালে ঘটনায় জড়িত বাসের হেলপার মো. কামাল মিজি ও মো. রফিকুল ইসলাম-কে গ্রেফতার করা হয়।
তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, কোভিড-১৯ অতিমারীর ফলে সারাদেশে কঠোর লকডাউন পরিস্থিতিতে প্রশাসন তৎপর থাকা সত্ত্বেও খাগড়াছড়ি বাস টার্মিনালে গণধর্ষণের মতো ঘটনা ঘটেছে। পার্বত্য চট্টগ্রামে ধর্ষণের ঘটনায় প্রশাসন ও বিচারে পক্ষপাতিত্বের কারণে অপরাধী গ্রেফতার হলেও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হয় না এবং যথাযথ মেডিকেল রিপোর্ট প্রদানের ওপর গোপন নিষেধাজ্ঞা থাকার ফলে অপরাধীরা সহজে ছাড়া পেয়ে যায়।
উল্লেখ্য, গত ২৫ ফেব্রুয়ারি ২০২১ খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের প্রচেষ্টাকারী স্কুল শিক্ষক সোহেল রানাকে গ্রেফতার করা হলেও পরে তাকে জামিনে মুক্তি দেয়া হয়েছে এবং অন্যান্য ধর্ষণ ও ধর্ষণের পরে হত্যার ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক কোন শাস্তি প্রদান করা হয়নি।
বিবৃতিতে তিনি মারমা স্কুল ছাত্রী ধর্ষণের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও পার্বত্য চট্টগ্রামে ধর্ষণের ঘটনায় যথাযথ মেডিকেল রিপোর্ট প্রদানে গোপন নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং সারা দেশে নারী নির্যাতন বন্ধের জোর দাবি জানান।





খাগড়াছড়ি এর আরও খবর

খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল
খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী
খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন
নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন
খাগড়াছড়িতে ৪ বসতঘর আগুনে পুড়ে ছাই খাগড়াছড়িতে ৪ বসতঘর আগুনে পুড়ে ছাই
খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
প্রয়াত মানবেন্দ্র নারায়ন লারমা’র প্রতি জুঁই চাকমা’র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন প্রয়াত মানবেন্দ্র নারায়ন লারমা’র প্রতি জুঁই চাকমা’র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন
খাগড়াছড়িতে বনবিভাগের অভিযানে বন্যপ্রাণি উদ্ধার খাগড়াছড়িতে বনবিভাগের অভিযানে বন্যপ্রাণি উদ্ধার
খাগড়াছড়ি ২৯৮ নং আসনে ৭টি প্রার্থীর মনোনয়পত্র বৈধ, বাতিল-৮ খাগড়াছড়ি ২৯৮ নং আসনে ৭টি প্রার্থীর মনোনয়পত্র বৈধ, বাতিল-৮

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)