শিরোনাম:
●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শীর্ষ নেত্রী বহ্নিশিখা জামালী হাসপাতালে ভর্তি ●   পার্বতীপুরে ব্রক্ষোত্তর সোনাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার বেহাল অবস্থা ●   গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা ●   গাঁজাসহ আটক যুবককে কোস্টগার্ডের মারধরের অভিযোগ, তদন্তের নির্দেশ ●   বিজিবির আভিযানিক সক্ষমতা বৃদ্ধিতে মারিশ্যায় নবনির্মিত রিভারঘাট পোস্ট উদ্বোধন ●   ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত ●   নদী রক্ষায় ঈশ্বরগঞ্জে পিএফজি’র মানববন্ধন ●   খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার ●   বিজয়ী বিজেপি নেতৃবৃন্দকে বাংলাদেশবিরোধী উসকানি থেকে বিরত থাকার আহবান ●   ঝালকাঠিতে আমির হোসেন আমুর পরিত্যাক্ত বড়ির প্রধান ফটক কেটে উন্মুক্ত করে দিয়েছে ●   ঝালকাঠি সদরে হাম-রুবেলা : ৭৩ সন্দেহভাজন চিকিৎসা নিয়েছে, বাড়ছে নতুন ভর্তি ●   হালদায় চড়া দামে রেণু বিক্রি ●   তাঁতী দলের কেন্দ্রীয় সদস্য সচিবের স্বাক্ষর জালিয়াতি করে রাঙামাটি জেলা কমিটি অনুমোদন ●   সন্ত্রাসী, দূর্বৃত্ত ও চাঁদাবাজদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করুন ●   ঝালকাঠিতে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   ঝালকাঠির সড়ক টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ ●   নবীগঞ্জে কাভার ভ্যানের চাপায় অজ্ঞাত বৃদ্ধ নিহত ●   পার্বতীপুরে ডেইরি খামার উন্নয়নে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প’র সহায়তা ●   ঝালকাঠি জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা ●   বড়পুকুরিয়া কয়লা খনির ভবিষ্যৎ অনিশ্চয়তায় ●   জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি মানতে হবে ●   ধান কেটে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলায় আহত ১০ ●   গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন ●   যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক ●   পার্বতীপুরে ড্রেন বন্ধের কাবণে ৫০ পরিবারের জনদুর্ভোগ ●   ঝালকাঠিতে মহান মে দিবস পালিত ●   হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ ●   ঈশ্বরগঞ্জে নির্ধারিত সময়ের আগেই স্কুল ছুটি ●   শ্রমিকদের একমাত্র প্রাণের দল বিএনপি : লালু ●   গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
রাঙামাটি, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৪ জুলাই ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » বারইয়াহাট পৌর মেয়র খোকনের উচ্ছেদ অভিযান
প্রথম পাতা » চট্টগ্রাম » বারইয়াহাট পৌর মেয়র খোকনের উচ্ছেদ অভিযান
রবিবার ● ৪ জুলাই ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বারইয়াহাট পৌর মেয়র খোকনের উচ্ছেদ অভিযান

ছবি : সংবাদ সংক্রান্ত-আকতার হোসেন।আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: কালভার্ট বন্ধ করে গোয়ালঘর নির্মাণ করায় তা উচ্ছেদ করেছেন মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকন।
মিরসরাইয়ের বাণিজ্যিক রাজধানীখ্যাত প্রথম শ্রেণীর পৌরসভা বারইয়ারহাট। এই পৌরসভার খুবই গুরুত্বপূর্ণ সড়ক আজিজ উল্ল্যাহ সড়ক। এই সড়কের ৭ নম্বর ওয়ার্ডের মধ্যম জামালপুর গ্রামের শেখ আলী বাড়ীর আমিন উদ্দিন, জাফর আহম্মদ ও আবু তাহেরের পরিবার পৌরসভার ড্রেনের জায়গা দখল করে বাড়ীর সীমানা প্রাচীর নির্মাণ করেছেন। যাতে করে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যায়। এছাড়া আমিন উদ্দিন অন্য একটি ড্রেনের পানি চলাচল বন্ধসহ পানি চলাচলের কালভার্ট পুরোপুরিভাবে বন্ধ করে দিয়ে সেখানে গোয়াল ঘর নির্মাণ করেছেন। ওই গোয়াল ঘরের মলমূত্র আজিজ উল্ল্যাহ সড়ক দিয়ে প্রবাহিত হয়ে আসছে দীর্ঘদিন যাবত। এতে করে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে কালভার্ট ও ড্রেনের জায়গা দখল করার কারণে।
গতকাল শনিবার (৩ জুলাই) স্থানীয়রা বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকনের কাছে এবিষয়ে অভিযোগ জানালে তিনি বিকেলে সেখানে উচ্ছেদ অভিযান চালান। এসময় উপস্থিত ছিলেন বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকন, ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এমএ খালেকসহ পৌরসভার কর্মকর্তারা। স্থানীয় বাসিন্দা সাদেক হোসেন বলেন, দীর্ঘদিন যাবত আমরা আজিজ উল্ল্যাহ সড়কে দুর্ভোগ পোহাচ্ছি। গোয়াল ঘরের ময়লা আবর্জনা সড়ক দিয়ে প্রবাহিত হওয়ার প্রতিবাদ জানালে ওই বাড়ির লোকজন গালাগালি করার কারণে ভয়ে কেউ মুখ খুলতেন না। মেয়র রেজাউল করিম খোকনের সাহসী উদ্যোগের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
স্থানীয় বাসিন্দা রবিন উদ্দিন হৃদয় বলেন, স্থানীয়রা ওই গোয়াল ঘরের মলমূত্র সড়ক দিয়ে প্রবাহিত করার বিষয়ে একাধিকবার বাঁধা দিলে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। ইতিপূর্বে যিনি মেয়র ছিলেন তাকেও এই বিষয়ে অবহিত করা হয়েছিল কিন্তু তিনি এই বিষয়ে কোন পদক্ষেপ নেননি। অবশেষে বারইয়ারহাট পৌরসভার নবনির্বাচিত মেয়র রেজাউল করিম খোকনকে জানালে তিনি দ্রুত পদক্ষেপ নিয়ে মধ্যম জামালপুর গ্রামের মানুষকে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্ত করলেন।
স্থানীয় বাসিন্দা আনোয়ার মিস্ত্রি বলেন, গোয়াল ঘরের মলমূত্র সড়ক দিয়ে প্রবাহিত হওয়ার কারণে কলিজান বিবি খোন্দকার জামে মসজিদে যেতে আমাদের খুব কষ্ট হতো, শুধু ভয়ে থাকতাম কখন নাপাক মলমূত্র কাপড়চোপড়ে লেগে যায়; এখন সেই কষ্ট লাঘব হওয়ায় আমরা খুশি। বারইয়ারহাট পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এমএ খালেক বলেন, বারইয়ারহাট পৌরসভার অত্যান্ত গুরুত্বপূর্ণ সড়ক আজিজ উল্ল্যাহ সড়ক। এই সড়কের শেখ আলী বাড়ির আমিন উদ্দিন পানি চলাচলের কালভার্ট বন্ধ করে গোয়াল ঘর নির্মাণ করায় দুর্ভোগে পড়েছিল এতদ অঞ্চলের মানুষ। দুই কিলোমিটারের এই সড়ক দিয়ে প্রতিদিন শতশত মানুষ চলাচল করে।
এবিষয়ে বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকন জানান, সরকারি ড্রেনের জায়গা দখল করে সীমানা প্রাচীর নির্মাণের ফলে ওই এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে এবং আজিজ উল্ল্যাহ সড়কের উপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে সড়কটি।
এদিকে আমিন উদ্দিন একটি ড্রেন বন্ধ করে এবং পানি চলাচলের একটি কালভার্ট পুরোপুরিভাবে বন্ধ করে গোয়াল ঘর নির্মাণ করায় স্থানীয়রা দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগ পোহাচ্ছে। গতকাল শনিবার সকালে আমাকে স্থানীয় জনসাধারণ অভিযোগ জানালে আমি স্বশরীরে থেকে উচ্ছেদ অভিযান চালিয়ে পৌরসভার সম্পদ উদ্ধার করি। ভবিষ্যতে কেউ পৌরসভার নীতিমালা অনুসরণ না করে পৌর এলাকায় গৃহ নির্মাণ করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





চট্টগ্রাম এর আরও খবর

হালদায় চড়া দামে রেণু বিক্রি হালদায় চড়া দামে রেণু বিক্রি
হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ
বেতছড়ি হিলফুল ফুজুল সংঘের প্রবাস ফেরত ৫ সদস্যকে ফুলের সংবর্ধনা বেতছড়ি হিলফুল ফুজুল সংঘের প্রবাস ফেরত ৫ সদস্যকে ফুলের সংবর্ধনা
বর্ষবরণে রাউজানের মহামুনি বিহারে পাহাড়ি-বাঙালির মিলন মেলা কাল বর্ষবরণে রাউজানের মহামুনি বিহারে পাহাড়ি-বাঙালির মিলন মেলা কাল
ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল
ভোজ্যতেল, জ্বালানীতেলসহ নিত্যপণ্য নিয়ে অসাধু ব্যবসায়ীদের কারসাজি বন্ধে চট্টগ্রামে ক্যাব এর মানববন্ধন ভোজ্যতেল, জ্বালানীতেলসহ নিত্যপণ্য নিয়ে অসাধু ব্যবসায়ীদের কারসাজি বন্ধে চট্টগ্রামে ক্যাব এর মানববন্ধন
মিরসরাইয়ে ৪ মোটরযানের সংঘর্ষে স্টিলের বান্ডেল ছিটকে পড়ে পথচারীর মৃত্যু, আহত-৩ মিরসরাইয়ে ৪ মোটরযানের সংঘর্ষে স্টিলের বান্ডেল ছিটকে পড়ে পথচারীর মৃত্যু, আহত-৩
বগাবিলী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা বগাবিলী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন
মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)