শিরোনাম:
●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ●   অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন ●   ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ ●   পার্বতীপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক ●   সিলেট সরকারি তিব্বিয়া কলেজের চাকরি আত্মীকরণের নির্দেশ ●   গোয়াসপুর : সবুজ ক্যানভাসে ইতিহাস ও ঐতিহ্যের স্মারকলিপি ●   কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত ●   লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কারি শিল্পের জয়গান ●   আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী প্রবাসীর মৃত্যু ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা ●   নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড় ●   ঈশ্বরগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার ●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক
রাঙামাটি, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৮ জুলাই ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে লকডাউনে ইউএনও-ওসির নেতৃত্বে অভিযান চলছে
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে লকডাউনে ইউএনও-ওসির নেতৃত্বে অভিযান চলছে
বৃহস্পতিবার ● ৮ জুলাই ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজানে লকডাউনে ইউএনও-ওসির নেতৃত্বে অভিযান চলছে

ছবি : সংবাদ সংক্রান্ত রাউজান প্রতিনিধি :: করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারের দেওয়া কঠোর লকডাউনের অষ্টম দিনেও সর্বাত্মক লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে ছিল রাউাজন উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন। আজ ৮ জুলাই বৃহস্পতিবার উপজেলা উত্তরে উপজেলা প্রশাসন ও দক্ষিণে পুলিশ প্রশাসন পৃথক অভিযান পরিচালনা করেন। তাই উপজেলার সড়কগুলোতে যানবাহন ও মানুষের যাতায়াত কম লক্ষ্য করা গেছে। সরকারি বিধিনিষেধ অমান্যকারীদের গুনতে হয়েছে জরিমানাও। শুধুমাত্র জরুরি সেবায় নিয়োজিত এবং পণ্যবাহী যানবাহন ও রিকশা চলাচল করতে দেখা গেছে। কঠোর লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়া মানুষদের ত্রাণ সহায়তা দিচ্ছে রাউজান উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন।
রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগের নেতৃত্বে পুলিশ ও অনসার সদস্যরা উপজেলার সদর মুন্সিরঘাটা, ফকির হাট, হলদিয়া আমির হাটের বিভিন্ন পয়েন্টে অবস্থান ও চেকপোস্ট ও টহল জোরদার করা হয়।
রাউজানে সরকারি বিধি-নিষেধ অমান্য করায় কাউকে গ্রেফতার করা না হলেও বিকাল ৫টার পর দোকান খোলা রাখার অপরাধে ৬ জন ব্যবসায়ীকে ৬ হাজার টাকার অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, স্থানীয় চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম প্রমুখ।
অপর দিকে দক্ষিণ রাউজানের কাপ্তাই মহা সড়কে রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুণের নেতৃত্বে ও পাহাতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রোকন উদ্দিন ও নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবুল মিয়ার সহযোগিতায় সকাল থেকে মাঠে ছিল পুলিশ।
এসময় ওসি ২০টি অটোরিকশা আটক করে। তিনি জানান, আটককৃত অটোরিকশা গুলো লকডাউন শেষ হলে তাদের ফিরিয়ে দেওয়া হবে।
রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ বলেন, সর্বাত্মক লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে মাঠে কাজ করছি। তবে রাউজানের মানুষ আইনের প্রতি শ্রদ্ধাশীল। যারা কর্মহীন তাদের সরকারী সাহায্য দেওয়া হচ্ছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)