শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা ●   ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ●   কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন ●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ●   পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ●   মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ●   রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ ●   রাউজানের বৃক্ষরোপণ শুরু ●   প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল ●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার ●   ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ●   নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা ●   নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি ●   পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক ●   আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম ●   ঝালকাঠি নদীভাঙন এলাকা পরিদর্শনে জিয়াউদ্দিন
রাঙামাটি, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৯ জুলাই ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » সুবর্ণচরে সৎ বোনদের মারধর করে বসতঘর দখল চেষ্টার অভিযোগ
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » সুবর্ণচরে সৎ বোনদের মারধর করে বসতঘর দখল চেষ্টার অভিযোগ
শুক্রবার ● ৯ জুলাই ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সুবর্ণচরে সৎ বোনদের মারধর করে বসতঘর দখল চেষ্টার অভিযোগ

ছবি : সংবাদ সংক্রান্ত-মো. ইমাম উদ্দিন সুমন।মো. ইমাম উদ্দিন সুমন, সুবর্ণচর, নোয়াখালী প্রতিনিধি :: নোয়াখালী সুবর্ণচরে সৎ ভাইদের অত্যাচারে অতিষ্ঠ একটি পরিবার। তিন বোন, ভাবী ও সৎ মাকে ঘর থেকে জোর পূর্বক বের করে বসতঘর জবর দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগি মমতাজ বেগম চরজব্বার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। মামলার পর অভিযুক্তরা হুমকি ধমকি প্রদান করছেন বলেও জানান নির্যাতিতরা।
ঘটনাটি ঘটে ৬ জুলাই মঙ্গলবার বেলা ১১ টায়। সুবর্ণচর উপজেলার ৩নং চরক্লার্ক ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মধ্য কেরামতপুর গ্রামের মৃত মোস্তফা মিয়ার বাড়ীতে।
গতকাল ৮ জুলাই সরজমিনে গেলে ভুক্তভোগি মমতাজ বেগম অভিযোগ করে বলেন, “আমার বাবা মোস্তফা মিয়া মারা যাওয়ার আগে আমাদের থাকার জন্য ঘর ছিলোনা, তখন আমার বাবার অনুরোধে আমার বড় ভাই প্রবাসী নুরনবী আমাদের থাকার জন্য ঘর নির্মান করে দেন। দীর্ঘ বছর ধরে আমরা সেই ঘরে বসবাস করে আসছি। আমার সৎ ৩ ভাই জসিম অলি উদ্দিন ও নিজাম উদ্দিন তারা সবাই ১০/১২ বছর ধরে মাইজদী শহরে থাকে । মৃত্যুকালে তারা কেউ আমার বাবার খোঁজ খবর নেয়নি। মৃত্যুর কয়েক বছর পূর্বে আমার বাবা অসুস্থ্য হলে হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তারা কৌশলে দলীল বানিয়ে আমার বাবার কাছ থেকে টিপসই নিয়ে কিছু জায়গাজমি হাতিয়ে নেয়। আমার বাবার সকল দলীলে তার সাক্ষর আছে কিন্তু তারা যেটা দেখায় সেটাতে টিপসই আমার বাবা মরার আগে সব আমাদেরকে বলে যায়। ১১ মাস আগে আমার বাবা মারা গেলে তারা সবাই মাইজদী থেকে আমার বাবাকে মাটি দিতে আসে।
তখন আমরা মনে করেছিলাম কয়েকদিন থেকে তারা চলে যাবে পরে যখন তারা আমাদের ঘর ছেড়ে চলে যাবার কথা বলে আমার স্থানীয় চেয়ারম্যান আব্লু বাসারকে বিষয়টি অবহিত করি তখন তিনি মানবিক দৃস্টিতে তাদেরকে ৩ মাস থাকার জন্য বলে। তাদেরকে জায়গা দেয়ার পর এখন তারাই আমাদেরকে ঘর থেকে বের করে সকল জায়গাজমি আতœসাৎ করার পায়তারা করছে।
ভুক্তভোগি প্রবাসী নুর নবীর স্ত্রী বলেন, “মঙ্গলবার ১১ টার সময় নিজাম, জসিম, অলি উদ্দিন তারা হঠাৎ করে আমাদের সবাইকে ঘর থেকে বের হয়ে যেতে গালমন্ধ করে আমি প্রতিবাদ করলে তারা আমাকে এলোপাতাড়ি কিলঘুষি মেরে রক্তাক্ত করে এবং আমি বের না হলে আমার দুধের শিশুকে গলা টিপে ধরে আমি বের না হলে আমার শিশুকে হত্যা করবে বলে আমাকে হুমকি দেয় পরে প্রাণভয়ে আমি বাচ্চাকে নিয়ে বাহিরে দাঁড়িয়ে থাকি।
মামলার বাদী মমতাজ বেগম আরো বলেন, ঘরে মাত্র ৩ রুম আমরা ৩ বোন এবং মা থাকি আমার সৎ ভাইয়েরা যখন তখন আমার ভাবির রুমে ডুকে পড়ে, আমার রুমে ডুকে পড়ে যা আমাদের কে বিভ্রান্তকর পরিস্থিতিতে পেলে তারা এসব করে আমাদের এই বাড়ি থেকে উচ্ছেদ করার চেষ্টা করছে, আমার সৎ ভাই অলি এবং নিজামের জন্য আলাদা বাড়ী আছে তারা সেখানে বাড়ি না করে আমাদের উচ্ছেদ করার পায়তারায় লিপ্ত।
অভিযুক্ত অলি উদ্দিন অভিযোগ অস্বিকার করে বলেন, “আমরা দীর্ঘদিন মাইজদী ছিলাম যেহেতু বাবার ঘর আমাদেরও থাকার ঘর আছে, পাশে আমার বাড়ী আছে ঘর করতে গেলে তারা বাঁধা দেয়।
অভিযুক্ত নিজাম বলেন, “নুরনবীর বৌকে কেউ মারধর করেনি। নুরনবী আমার সৎ ভাই তাদের চক্রান্তে আমরা দীর্ঘদিন বাহিরে ছিলাম, জায়গা জমির বিষয়ে কোর্টে মামলা চলামান সে রায় আমাদের পক্ষে আসার কারনে তারা এসব নাটক সাজাচ্ছে। কোর্টে মামলা চলমান কোর্ট যা রায় দেয় সেটাই আমরা মেনে নিবো।
চরজব্বার থানার এসআই নুরুল ইসলাম বলেন, তাদের দুই পক্ষে জায়গাজমি সংক্রান্ত বিরোধ চলে আসছে, ঘরে থাকাকে কেন্দ্র করে তাদের ঝামেলা সৃস্টি হয়েছে। লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
নোয়াখালীতে চার দিন ধরে আলেম নিখোঁজ! সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন
নোয়াখালী :: নোয়াখালী থেকে নিখোঁজ আল্লামা মুফতি মাহমুদুল হাসান গুনবীর সন্ধান চেয়ে পরিবারের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করা হয়েছে।
শুক্রবার (৯ জুলাই) সকালে নোয়াখালী টিভি সাংবাদিক ফোরাম কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়। নিখোঁজ মুফতি মাহমুদুল হাসান গুনবীর কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুনবতী গ্রামের মৃত আবদুল কাদেরের পুত্র।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মুফতি মাহমুদুল হাসান গুনবীর স্বজনরা জানান, গত মঙ্গলবার সকালে তিনি নোয়াখালী সদরের করমুল্যাহ ইউনিয়নের পশ্চিম শুল্লাকিয়া গ্রামে ওস্তাদ ক্বারী ইউছুফের সাথে দেখা করতে আসেন। এ সময় আইনশৃংখলা বাহিনীর সদস্য পরিচয়ে সাদা পোশাকে কয়েকজন লোক তাঁকে তুলে নিয়ে যায়। এর পর থেকে থানাসহ আইন শৃংখলা বাহিনীর বিভিন্ন দপ্তরে গিয়েও কোন সন্ধান পাচ্ছেনা স্বজনরা। থানায় সাধারণ ডায়রী করতে গেলেও পুলিশ তা গ্রহন করেনি বলে অভিযোগ স্বজনদের। মুফতি মাহমুদুল হাসানের স্ত্রী ও তিন সন্তান রয়েছে। মুফতি মাহমুদুল হাসানকে উদ্ধার করে স্বজনদের সাথে ফিরিয়ে দিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছে।
নোয়াখালীতে সেনা সদস্যদের ত্রাণ বিতরণ
নোয়াখালী :: নোয়াখালীতে দুস্থ জনসাধারণের মাঝে ত্রাণ বিতরণ করেছেন ১৬ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির সেনাসদস্যরা।
শুক্রবার (৯ জুলাই) সকালে জেলার বিভিন্ন উপজেলায় সেনাবাহিনীর পক্ষ থেকে এ ত্রাণ বিতরণ করা হয়।
এ বিষয়ে কুমিল্লা সেনানিবাসের ১৬ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি ক্যাপ্টেন শাখাওয়াত বলেন, দেশ ও জনগণের সেবায় বাংলাদেশ সেনাবাহিনী সর্বত্র নিয়োজিত। দেশের এই ক্রান্তিলগ্নে সেনা সদরের নির্দেশনায় বেসামরিক প্রশাসনকে সাহায্য করতে সেনাবাহিনী দেশের সর্বত্র কাজ করছে। এরই পরিপ্রেক্ষিতে ১৬ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির দায়িত্বপূর্ণ এলাকা নোয়াখালীর দুস্থ মানুষের মাঝে ত্রাণ বিতরণ করছে আমাদের সেনাসদস্যরা। একই সাথে আমরা আমাদের দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করে যাবো।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রশাসনের পাশাপাশি করোনা মোকাবিলায় সেনাবাহিনী অগ্রণী ভূমিকা পালনে তারা সন্তুষ্ট। শুধু তাই নয়,দেশের যেকোনো দূর্যোগ মোকাবিলায় সেনাবাহিনী সামনে থেকে কাজ করে বলেও মন্তব্য করেন।
উল্লেখ্য, নোয়াখালীতে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ১৪২ জনের করোনা শনাক্ত হয়েছে ৩ জনের মৃত্যু হয়েছে। এতে ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১২ দশমিক ৭ শতাংশ।জেলায় মোট করোনায় শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৩০৩ জন। মোট আক্রান্তের হার ১২ দশমিক ৭ শতাংশ। গত ২৪ ঘন্টায় জেলায় করোনায় ৩ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে জেলাতে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫১ জনে।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ
দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন
রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)