শিরোনাম:
●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
রাঙামাটি, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৯ জুলাই ২০২১
প্রথম পাতা » অপরাধ » ঘোড়াঘাটে ইজিবাইক ভর্তি মাদকসহ চালক আটক
প্রথম পাতা » অপরাধ » ঘোড়াঘাটে ইজিবাইক ভর্তি মাদকসহ চালক আটক
শুক্রবার ● ৯ জুলাই ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঘোড়াঘাটে ইজিবাইক ভর্তি মাদকসহ চালক আটক

ছবি : সংবাদ সংক্রান্ত-মো. সুলতান কবির।মো. সুলতান কবির, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের ঘোড়াঘাটে ইজিবাইক ভর্তি ফেন্সিডিলের বিকল্প নেশা জাতীয় ১৬৪ বোতল এমকেডিল সহ চালককে আটক করেছে ঘোড়াঘাট থানা পুলিশ।
গতকাল বৃহস্পতিবার (৮ জুলাই) সন্ধ্যায় ঘোড়াঘাট ত্রিমহনী লোহার ব্রীজের প্রবেশ মুখে অভিযান চালিয়ে গাইবান্ধা পলাশবাড়ী নুনিয়াগাড়ির মৃত আফসার আলীর ছেলে ইজিবাইক চালক নুরুল ইসলাম (৪০) কে আটক করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুইজন পালিয়ে যায়।
পুলিশ জানায়, মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে ঘোড়াঘাট-পলাশবাড়ী ত্রিমহনী লোহার ব্রীজের প্রবেশ মুখে তল্লাশী সময় পুলিশ সদস্যরা ইজিবাইকটি থামানোর নির্দেশ দিলে গাড়ির গতি থামিয়ে চালক ও সঙ্গে থাকা দুইজন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ সদস্যরা চালক কে আটক করে। এসময় অপর দুই জন পালিয়ে যায়। পরে ইজিবাইকে তল্লাশী চালিয়ে নেশা জাতীয় ১৬৪ বোতল এমকেডিল মাদক উদ্ধার ও ইজিবাইকটি জব্দ করা হয়।
ঘোড়াঘাট থানার ওসি আজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক শুক্রবার ৯ জুলাই সকালে দিনাজপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ঘোড়াঘাট প্রতিনিধি
তাং- ০৯/০৭/২০২১
# ০১৭১৮ ০৮৬০৭৯





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)