শিরোনাম:
●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প
রাঙামাটি, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১১ জুলাই ২০২১
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহে করোনায় ১০ জন ও উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহে করোনায় ১০ জন ও উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু
রবিবার ● ১১ জুলাই ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝিনাইদহে করোনায় ১০ জন ও উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু

---জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহে কৃষকলীগ, বিএনপি ও জাতায়াতের তিন নেতাসহ করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১০ জন। এছাড়া উপসর্গ নিয়ে আরো ৫ জনের মৃত্যু হয়েছে। শরিবার দুপুর পর্যন্ত এই ফলাফল হাতে পেয়েছে ঝিনাইদহ সিভিল সার্জন অফিস। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছে ৩১ জন। ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জামায়াতের জেলা সেক্রেটারি নুর মোহাম্মদ ও আদর্শপাড়া ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ফুটবলার সেরেগুল ইসলাম শনিবার ভোরে মারা যান। দুপুরে করোনায় মৃত্যু বরণ করেন মহেশপুর উপজেলা কৃষকলীগের সাবেক সহ-সভাপতি আব্দুল হামিদ চাঁদ আলী। গান্না ইউনিয়নের কাশিমনগর গ্রামের আব্দুল কাদেরের ছেলে মনিরুল ইসলাম মাসুম করোনা উপসর্গ নিয়ে শুক্রবার বিকালে মারা যান। মৃত্যুর পর ভয়ে কেও তার লাশ সৎকার করতে যাচ্ছিল না। মৃত্যুর ৪ ঘন্টা পর ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালকের পরামর্শ মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে মাসুমের লাশ দাফন করা হয়। ঝিনাইদহ সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, গত ২৪ ঘণ্টায় ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনায় আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়। জেলার অন্যান্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা গেছেন ৬ জন। সিভিল সার্জন জানান, চিকিৎসাধীন অবস্থায় উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ৫ জন। এদিকে ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল হামিদ খান জানান, শনিবার পর্যন্ত তারা ১২৮ জনের লাশ দাফন করেছে। প্রতিদিন ৬/৫ করে লাশ দাফন করতে করতে তাদের কর্মীরা অনেকটা হাফিয়ে উঠেছে। দিন রাত খবর পেলেই শহর থেকে গ্রামে ছুটে যাচ্ছেন ইসলামিক ফাউন্ডেশনের লাশ দাফন কমিটির সদস্যরা। অথচ তাদের যাতায়াতের জন্য গাড়ি নেই। নেই সরকারী বরাদ্দ। ফলে মানবিক দিক বিবেচনা করে আঞ্জুমানে মফিদুল ইসলাম ও প্রশিক্ষনের মাধ্যমে ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে লাশ দাফন কমিটি গঠনের দাবী উঠেছে।

৭ জনকে গ্রেফতারের পর পলাতক ৩ ডাকাত গ্রেফতার
ঝিনাইদহ :: ঝিনাইদহের শৈলকুপায় ডাকাতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার মধ্যরাতে চন্ডিপুর, বারইপাড়া ও নাটোর জেলার র‌্যাব ক্যাম্পের সামনে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, শৈলকুপা উপজেলার মধুপুর গ্রামের মৃত তোয়াজ উদ্দিনের ছেলে আব্দুর রশিদ (৪৫), চন্ডিপুর গ্রামের বসীর উদ্দিনের ছেলে বিল্লাল আহম্মেদ (৩৫) ও বারইপাড়া গ্রামের আবেদ মোল্লার ছেলে হাসেম মোল্লা (৩৭)। পুলিশ জানায়, গত ৯ জুন শৈলকুপা উপজেলার চাঁদপুর ব্রীজের উত্তর পাশে পাট বোঝাই একটি ট্রাক ডাকাতি হয়। এ ঘটনায় জড়িত ১০ জনের মধ্যে ৭ জনকে গ্রেফতার করা হলেও অধরা ছিল ৩ জন। আসামীরা ঘটনার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে শনিবার আদালতে জবানবন্দি দিয়েছে বলে পুলিশ জানায়।

কাফনের কাপড় বেঁধে মহেশপুরে মৎস্যজীবীদের মানববন্ধন
ঝিনাইদহ :: ঝিনাইদহের মহেশপুর উপজেলার কুসুমপুর গ্রামে অবৈধভাবে বাওড় ইজারা দেওয়ার প্রতিবাদে মাথায় কাফনের কাপড় বেঁধে মানববন্ধন কর্মসূচী পালন করেছে মৎস্যজীবীরা। শনিবার সকালে মহেশপুর উপজেলার কুসুমপুর গ্রামে এ কর্মসূচীর আয়োজন করে বাওড়পাড়ের বাসিন্দারা। এসময় মাথায় কাফনের কাপড় বেঁধে ব্যানার ফেস্টুন নিয়ে মহেশপুরের কুসুমপুর, স্বরূপপুর, পিপুলবাড়িয়া চুয়াডাঙ্গার বেনীপুর ও ধান্যখোলা গ্রামের ১১৫ টি পরিবারের কয়েক’শ সদস্য অংশ নেয়। কর্মসূচী থেকে বেনিপুর বাওর ব্যবস্থাপনা কমিটির সম্পাদক পুর্ণ চন্দ্র হালদার বলেন, চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনীপুর বাওড়টি আর্ন্তজাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ) ও সরকারের মাধ্যমে ৫০ বছরের মধ্যে চুক্তি হয়। এই চুক্তির মাধ্যমে বাওড়টিতে গত ৩০ বছর ঝিনাইদহের মহেশপুর ও চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ৫ টি গ্রামের মৎস্যজীবীরা তাদের জীবিকা নির্বাহ করে আসছে। ২০১৪ সালে ভূমি মন্ত্রনালয় বাওড়টি লীজ দেওয়ার জন্য একটি নির্দেশনা জারি করে। ওই সময় মৎস্যজীবীরা হাইকোর্টে রিট পিটিশন করলে তারা পক্ষে রায় পায়। এর পর থেকে তারা বাওড়টি ভোগ করে আসছে। গত বছর আবারো একই নির্দেশনা জারি করলে মৎস্যজীবীরা রিট করে আবারো পক্ষে রায় পায়। কিন্তু হঠাৎ করে মৎস্যজীবীদের না জানিয়ে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ৫০ বছরের ওই চুক্তি অগ্রাহ্য করে খাস আদায়ের জন্য একটি সমিতিকে এক মাসের জন্য দ্বায়িত্ব দেয়। এর পর থেকেই এতে পরিবার পরিজন নিয়ে বিপাকে পড়েছেন ওই ১১৫ টি পরিবার। তাই দ্রুত বাওড়টি মৎস্যজীবীদের কাছে হস্তান্তর করার দাবি জানান তারা। মৎস্যজীবী আলা হোসেন বলেন, চুয়াডাঙ্গা জেলা প্রশাসন এক মাসের খাস আদায়ের জন্য যে নিদের্শনা জারি করেছে তার প্রতিবাদে আমরা হাইকোর্টে রিট করেছি। চলতি মাসের ৭ তারিখে আমার একমাসের জন্য স্থিতিবস্থা জারির রায় পেয়েছি। মৎস্যজীবী মজিবর রহমান বলেন, আমরা দীর্ঘদিন ধরে এই বাওড়ের মাধ্যমে জীবিকা নির্বাহ করছি। কিন্তু আমাদের মুখের খাবার জেলা প্রশাসন কেড়ে নিয়েছে। বাওড়ে মাছ ধরতে গেলে জীবননগর থেকে পুলিশ এসে আমাদের হয়রানি করছে। অমাছ ধরতে গেলে হয়রানি করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমাদের অনুরোধ আমাদের ১১৫ টি পরিবারের ৭০০ সদস্যদের কথা চিন্তা করে যেন বাওড়টি আমাদের ব্যবস্থাপনায় দেয়। এ ব্যাপারে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম বলেন, যারা মানববন্ধন করছে তারা অন্যায় করছে। সরকার রাজস্ব আদায় করছে তারা সরকারের কাজে বাঁধা দিচ্ছে। ইফাদের সাথে চুক্তি ছিল তা অনেক আগেই হাইকোর্ট বাতিল করে দিয়েছে।

দিনমজুরের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
ঝিনাইদহ :: ঝিনাইদহে করোনার কারণে কর্মহীন শ্রমিক দিনমজুর ১৫’শ ব্যক্তিকে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার সকালে শহরের বীর শ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে ১০ কেজি করে চাল ও নগদ ৩’শত করে টাকা বিতরণ করেন জেলা প্রশাসক মজিবর রহমান। এসময় ঝিনাইদহ পৌর মেয়র সাইদুল করিম মিন্টু, অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা,সদর উপজেলা নির্বাহী অফিসার এসএম শাহীন, জেলা তথ্য অফিসার আবুবকর সিদ্দিক, সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল মামুন ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাশীদুর রহমান রাসেল উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক মজিবর রহমান বলেন, ঝিনাইদহে করোনায় আক্রান্ত ও মৃত্যু হার বাড়ছে। এই সংকট মোকাবিলায় জেলা প্রশাসন সর্বদা মাঠে রয়েছে। আমাদের সচেতনতার বিকল্প নেই। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। খাদ্যের কোন ঘাটতি নেই। কেউ খাদ্য কষ্টে থাকবে না। মেয়র সাইদুল করিম মিন্টু বলেন, কেউ খাদ্যের সংকটে পড়লে ৩৩৩ নাম্বারে ফোন করলে প্রধানমন্ত্রীর উপহার বাড়ি পৌছে যাবে।

নিন্ম মানের পচা চাল কর্মহীন মানুষের মাঝে বিতরণ
ঝিনাইদহ :: করেনা মহামারি লকডাউনে ঝিনাইদহের শৈলকুপা খাদ্য গুদাম থেকে নিন্ম মানের চাল সরবরাহ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এই পচা চাল নিন্ম আয়ের কর্মহীন মানুষের মাঝে বিতরণ করা হচ্ছে। বাড়ি নিয়ে দেখছেন চাল পচা, খাওয়ার অনুপযোগী। শৈলকুপা ওয়াপদা গেটের চা বিক্রেতা কোর্টপাড়ার বাসিন্দা খোরশেদ আলম বাবলু। লকডাউনে নিন্ম আয়ের ঘরবন্দীর তালিকায় প্রধানমন্ত্রীর উপহার হিসাবে গত বুধবারে উপজেলা প্রশাসন থেকে পেয়েছেন ১০ কেজি চাল ও দুইশ টাকা। চাল পাওয়ার পর তিনি বাড়ি নিয়ে দেখেন নষ্ট ও খুবই নিন্মমানের চাল দেওয়া হয়েছে। ওই চাল বাড়ির কবুতরও খাচ্ছে না বলে তিনি অভিযোগ করেন। শৈলকুপা শহরের পশু হাসপাতাল রোডের দাস পাড়ার বাসিন্দা বিষু অভিযোগ করেন, তাকেও নষ্ট চাল দেওয়া হয়েছে। অভাবে পড়ে নষ্ট চালের ভাত খেতে হচ্ছে। তথ্য নিয়ে জানা গেছে, শৈলকুপায় চা বিক্রেতা ও সেলুন কর্মীদের মধ্যে সরকারী চাল ও নগদ টাকা বিতরন করা হয়। ওই দিন ৬শ’ নিন্ম আয়ের মানুষের মধ্যে চাল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা লিজা। নষ্ট চাল বিতরণের পর এ নিয়ে তোলপাড় শুরু হলেও গুদাম কর্মকর্তা রয়েছেন বহাল তবিয়তে। তবে শৈলকুপা খাদ্য গুদামের ওসি রাশেদ আল রিপন জানান, গত মাসে হরিনাকুন্ড উপজেলা গুদাম থেকে দুই’শ টন চাল এসেছিল। তার মধ্যে দু’ পাঁচ বস্তা নিন্মমানের চাল থাকতে পারে। এ ঘটনায় হরিণাকুন্ডুর ওসিএলএসডি সেলিম রেজাকে প্রত্যাহার করা হয় বলেও তিনি জানান। এই পচা ও নষ্ট চাল রিসিভ করলেন কেন এমন প্রশ্নের কোন জবাব শৈলকুপার ওসিএলএসডি রিপন দিতে পারেন নি। ঘুষের বিনিময়ে এমন চাল কেনার নজীর রয়েছে সরকারী খাদ্যগুদামগুলোতে। বিষয়টি নিয়ে শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা লিজা জানান, সরকারী ভাবে যে চাল বিতরন করা হয় তা সরকারী খাদ্য গুদাম থেকে আসে। তিনিও এমন অভিযোগ পেয়েছেন বলে জানান। পরে খোঁজ নিয়ে দেখেন ৩০/৪০ বস্তা এমন চাল এসেছিল। বাকী চাল বিতরন তিনি বন্ধ করে দেন। গুদাম থেকে দেওয়ার সময় দেখে দেওয়া উচিত ছিল বলে তিনি মন্তব্য করেন। তবে যারা এমন নিন্মমানের চাল পেয়েছেন তাদের পূনরায় চাল দেওয়া হবে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান। লকডাউনে নিন্ম মানের চাল বিতরনে ক্ষোভ প্রকাশ করেন ঝিনাইদহ জেলা কমিউনিষ্ট পার্টির সাধারস সম্পাদক স্বপন কুমার বাগচী। তিনি বলেন, যে সব কর্মকর্তা এমন নিন্ম মানের চাল সরকারী গুদামে ক্রয় করেন, তাদের শাস্তি হওয়া উচিৎ। বিশেষ করে প্রধানমন্ত্রীর উপহারে নষ্ট চাল দিয়ে প্রকারান্তরে সরকারের ভাবমূর্থী নষ্ট করা হয়েছে বলে মনে করেন।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ
ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা

আর্কাইভ