শিরোনাম:
●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি
রাঙামাটি, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১২ জুলাই ২০২১
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » বিশ্বনাথে কোরবানির পশু কেনা যাচ্ছে অনলাইনে
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » বিশ্বনাথে কোরবানির পশু কেনা যাচ্ছে অনলাইনে
সোমবার ● ১২ জুলাই ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে কোরবানির পশু কেনা যাচ্ছে অনলাইনে

ছবি : সংগৃহীত ষ্টাফ রিপোর্টার :: আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে সিলেটের বিশ্বনাথ উপজেলায় কোরবানির পশু বেচা-কেনা শুরু হয়েছে। করোনা মহামারির সময়ে এ বছর প্রবাসী অধ্যুষিত এ উপজেলায় অনলাইনে কোরবানির পশুর হাট চালু করেছে উপজেলা প্রাণীসম্পদ অফিস। তাই এবার হাটে না গিয়ে ঘরে বসেই অনলাইনে কোরবানির পশু ক্রয় করা যাবে।
উপজেলা প্রাণীসম্পদ অফিস সূত্রে জানা যায়, ‘অনলাইন কোরবানি পশুর হাট বিশ্বনাথ’ নামে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি আইডি খোলা হয়েছে। যে আইডির সঙ্গে উপজেলার বিভিন্ন খামারি, মিডিয়া ব্যক্তিত্বসহ নানা শ্রেণি-পেশার মানুষ যুক্ত আছেন। সেখানে খামারিদের বিক্রয়যোগ্য পশুর ছবি, সম্ভাব্য ওজন, বিক্রেতার নাম-ঠিকানা, মোবাইল নম্বরসহ পোস্ট করা হচ্ছে। সেখান থেকে ক্রেতারা তাদের পছন্দমতো পশু ক্রয় করতে পারবেন।
এ ব্যাপারে উপজেলার মা এগ্রো ফার্ম এর পরিচালক নূর উদ্দিন জানান, গতবছর আমরা কোরবানির পশু বিক্রি করে কিছুটা লাভবান হয়েছিলাম। এবার সেই লাভের আশায় গরু পালন করেছি। করোনা মহামারিতে এসব পশু বিক্রি নিয়ে আমরা দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলাম। তবে উপজেলা প্রাণীসম্পদ অফিসের উদ্যোগে অনলাইনে কোরবানির পশুর হাট করায় কিছুটা স্বস্তি ফিরেছে। আমাদের বিক্রয় করা পশুর ছবি, বিক্রেতার নাম, ঠিকানা, মোবাইল নম্বর দিলে ক্রেতারা বাড়ি থেকে এসে নিয়ে যাচ্ছে। এতে করে আমাদের অনেক ভালো হচ্ছে। যদি এই কার্যক্রম চলমান থাকে এবং আমরা সবগুলো পশু এভাবে বিক্রি করতে পারি তাহলে লাভবান হবো।
উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. আব্দুস শহিদ জানান, খামারিদের জন্য কোরবানির ঈদকে সামনে রেখে যে অনলাইন হাট চালু করেছি, সেটাতে ভালো সাড়া পাচ্ছি। কেউ যাতে আর্থিক লেনদেন কিংবা অন্যান্য দিকে প্রতারিত না হয় সেদিকে কঠোর নজরদারি রাখা হয়েছে। এর ফলে খামারিদের পশু বিক্রি করতে খরচ কম লাগবে এবং তারা কিছুটা হলেও লাভবান হবেন।
প্রাণীসম্পদ অফিসের পরামর্শে এই পশুগুলো সম্পূর্ণ প্রাকৃতিকভাবে লালন-পালন করছেন এখানকার খামারিরা। তবে খামারিরা যাতে এই করোনা মহামারির মধ্যে স্বাস্থ্য ঝুঁকি নিয়ে কোরবানি পশুর হাটে না যেতে হয় সেদিকে লক্ষ্য রেখে আমরা প্রাণীসম্পদ অফিসের উদ্যোগে অনলাইন কোরবানি পশুর হাট কার্যক্রম শুরু করেছি। এতে করে ক্রেতা-বিক্রেতা ঘরে বসে স্বাস্থ্যবিধি মেনে তাদের পছন্দের পশুটি ক্রয়-বিক্রয় করতে পারেন। এই কার্যক্রম চালুর পর থেকে স্থানীয়দের মাঝ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি আমরা।
তিনি আরও জানান, কোরবানির পশুর হাটে ব্যাপক মানুষ ও গরুর সমাগম ঘটে। এতে করে শুধু মানুষের মাঝে নয়, পশুদের মাঝে বিভিন্ন ধরনের ভাইরাস দেখা দিতে পারে। সে কারণে সাধারন মানুষ ও পশুকে সুস্থ রেখে ক্রয়-বিক্রয়ের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।





অর্থ-বাণিজ্য এর আরও খবর

চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু
শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ  এবং বিজিএমইএ সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ
বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া
ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড় ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড়
প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)