শিরোনাম:
●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি
রাঙামাটি, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১২ জুলাই ২০২১
প্রথম পাতা » গাইবান্ধা » ছাত্রলীগের নেতা রকি হত্যার ঘটনায় মামলা
প্রথম পাতা » গাইবান্ধা » ছাত্রলীগের নেতা রকি হত্যার ঘটনায় মামলা
সোমবার ● ১২ জুলাই ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ছাত্রলীগের নেতা রকি হত্যার ঘটনায় মামলা

ছবি: সংবাদ সংক্রান্ত-সাইফুল মিলন। সাইফুল মিলন, ষ্টাফ রিপোর্টার :: মোটরসাইকেলের হর্ণ বাজানো নিয়ে বাকবিতন্ডার জের ধরে গাইবান্ধার ফুলছড়ি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রকিকে হত্যার ঘটনায় মামলা হয়েছে।

আজ সোমবার ১২ জুলাই সকালে নিহত ছাত্রলীগ নেতা রকির বড় ভাই আতিকুর রহমান সরকার বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দায়েরকৃত মামলায় কাঞ্চনকে প্রধান আসামী করে ৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরও সাত থেকে আটজনকে আসামি করা হয়েছে। তাঁদের মধ্যে একজনকেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

মামলার এজাহারে বলা হয়েছে, গত দুই মাস আগে পূর্বপাড়া এলাকার নবাব আলীর ছেলে কাঞ্চনের সাথে রকির মোটরসাইকেলের হর্ণ বাজানো নিয়ে বাকবিতন্ডা হয়। এ নিয়ে দু’জনের মধ্যে বিরোধ চলছিল। এরই জের ধরে কাঞ্চন তার দলবলসহ হামলা চালিয়ে আশিকুর রহমান রকিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।

গাইবান্ধা জেলা ছাত্রলীগের সভাপতি আসিফ সরকার এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অতিসত্বর হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি জিএম সেলিম পারভেজ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, হত্যাকারী কাঞ্চন ও তার সহযোগীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।

গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজার রহমান বলেন, এ ঘটনায় সোমবার নিহত আশিকুর রহমান রকির বড় ভাই আতিকুর রহমান সরকার বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এ ব্যাপারে পুলিশ সুপার মুহাম্মদ তোহিদুল ইসলাম জানান, বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। আশা করি অল্প সময়ের মধ্যেই প্রকৃত কারণসহ হত্যাকারীদের গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

গত রবিবার (১১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে গাইবান্ধা শহরে পুরাতন বাজার থেকে ঔষধ কিনে ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়ার বাড়ির দিকে যাওয়ার সময় গাইবান্ধা পৌরসভার ৮নং ওয়ার্ডের পুর্বপাড়ার হালিমবিড়ি ফ্যাক্টরি মোড় এলাকায় পৌঁছালে স্থানীয় এক যুবক কাঞ্চান ও তার সহযোগীরা ছাত্রলীগ নেতা রকির মটরসাইকেলের গতিরোধ করে এলোপাতারি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদেরকে গাইবান্ধা জেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রকিকে মৃত ঘোষনা করেন। এসময় সাথে থাকা তার বন্ধু প্লাবন, মমিন, সোহেল অজ্ঞান অবস্থায় চিকিৎসাধীন ছিলেন।

নিহত রকি ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের মধ্য কঞ্চিপাড়া গ্রামের সাবেক ইউপি মেম্বার মৃত ছইদার রহমানের ছেলে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)